হিন্দুরাষ্ট্রে ঠাঁই নেই সকলের? কেন রাম মন্দিরে আমন্ত্রিত নন শাহরুখ-সলমান-আমির-দীপিকা-করণ?

SRK-Amir-Salman not invited in Ram Mandir : শাহরুখ-সলমান-আমির, দেশের তিন 'খান' তারকাই বাদ! ধর্মে অন্য বলে?

Madhurima Dutta
৩ মিনিট
হিন্দুরাষ্ট্রে ঠাঁই নেই সকলের? কেন রাম মন্দিরে আমন্ত্রিত নন শাহরুখ-সলমান-আমির-দীপিকা-করণ?

বিজেপির কথা মতো, নতুন ভারতের জন্ম হয়েছে। রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেছে দেশ। অনেকেই দেশের 'নবজন্ম'-কে চরম উদযাপন করছেন। কিন্তু রামের এই দেশে সকলের সমানাধিকার কি আছে? নেই যে, তা সেদিনের ছবিই স্পষ্ট করে দিয়েছে। বহু বলিউড তারকাকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেলেও কয়েকটি বিশেষ মুখ অনুপস্থিত। শুধু অনুপস্থিত না, আমন্ত্রিতই নন। কারা তারা? শাহরুখ খান, সালমান খান, আমির খান, সইফ আলি খান, করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, রণভীর সিং, করণ জোহর এবং আরও অনেকে! আলিয়া, রণবীর, ক্যাটরিনা এবং ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, রণদীপ হুডা, কঙ্গনা রানাওয়াত আছেন। এঁরা নেই কেন? 'খান' বলেই? তাহলে দীপিকা-রণভীর-করণ কেন বাদ?

দীপিকার ক্ষেত্রে জেএনইউ সফরই কি এর মূল কারণ? দীপিকা মেঘনা গুলজার পরিচালিত 'ছপাক' সিনেমার প্রচার করতে দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তখন গেরুয়া ছাত্রদের হামলায় বাম ছাত্রদের আহত হওয়ার প্রতিবাদে আন্দোলন চলছে। সেই প্রতিবাদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে যান তিনি। আহত বাম ছাত্রনেত্রী ঐশী ঘোষের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। দীপিকা সেখানে কিছু বলেননি। পরে একটি নিউজ চ্যানেলকে বলেছিলেন যে তিনি গর্বিত বোধ করেন যে দেশের মানুষ সংশোধিত নাগরিকত্ব আইন, নাগরিকত্বের জাতীয় নিবন্ধন এবং জেএনইউ-তে হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ভয় পাচ্ছে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাম মন্দিরে দ্রৌপদী মুর্মু নেই, কঙ্গনা রানাওয়াত আছেন! কেন?

Kangana Ranaut at Ram Mandir : কঙ্গনা নিজে দ্বারকা থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়ে ফেলেন। দ্বারকায় কঙ্গনা বলেছিলেন, শ্রীকৃষ্ণ চাইলে তিনি নির্বাচনে লড়বেন।

এরপর দীপিকাকে নিয়ে সম্প্রতি বিতর্ক বাঁধে শাহরুখের সঙ্গে পাঠান সিনেমায় 'বেশরম রঙ' গানের একটি দৃশ্যে গেরুয়া বিকিনি পরার জন্য। 'সনাতন' ধর্মকে গেরুয়া বিকিনি পরে অসম্মান করা হচ্ছে বলে বেজায় চটে যান ডানপন্থী গুরুরা। দীপিকা কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন করতে বাড়িতেই একটি প্রদীপ জ্বালিয়েছিলেন। তাহলে একমাত্র এই জেএনইউ ও বিকিনি ছাড়া তাঁকে বাদ রাখার কোনও যুক্তি কি আছে?

করণ জোহরের ভিন্ন যৌনতার পরিচয়ই কি 'সনাতন' পন্থীদের অপছন্দ, তাই আমন্ত্রণে 'না'? রণবীর কাপুর ও আলিয়া আমন্ত্রিত, সেই রণবীরেরই সম্পর্কে দিদি করিনা কেন বাদ? করিনা সইফকে বিয়ে করেছেন এবং সইফের পদবি 'খান' বলে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন দক্ষিণ ভারতীয় প্রতিমার ছাঁচে গড়া রামলালার মূর্তি?

Ram lalla Idol South Indian Style : পেরিয়ারের 'রামায়ণ পাথিরঙ্গল' ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল। শূদ্র হওয়ার কারণে রাম শম্বুককে হত্যা করেছিলেন।

শাহরুখ-সলমান-আমির, দেশের তিন 'খান' তারকাই বাদ! ধর্মে অন্য বলে? শাহরুখের স্ত্রী গৌরী হিন্দু। শাহরুখ নিজে বারেবারে বলেছেন তাঁর ঘরে শুরু থেকেই ধর্মনিরপেক্ষ একটি পরিবেশ। সকলে নিজের মতো ধর্মাচারণ করেন। তাঁর ছোট সন্তানের নাম 'আবরাম' রাখার পক্ষেও এই ভাবনাই কাজ করেছে। শাহরুখ গতবছরই বৈষ্ণোদেবী গিয়েছিলেন, তিরুপতি মন্দিরেও পুজো দিয়ে এসেছেন। দেশের শেষ নক্ষত্রকেই ডাকা হয়নি 'নতুন ভারতের' অনুষ্ঠানে? শাহরুখ, সলমান ও আমির মোদির সঙ্গে সৌজন্য বজায় রেখেই চলেন। কিন্তু বারেবারে শাহরুখের সিনেমা বয়কটের ডাক উঠেছে গেরুয়া বাহিনীর তরফে। পাঠান বয়কটের ডাক দেওয়াতে শাহরুখ বিষয়টি মোটেই গুরুত্ব দেননি। বক্স অফিস কাঁপানো ব্যবসা করেছিল পাঠান। আর জওয়ান? সরাসরি কেন্দ্রের সরকারের বিরুদ্ধেই নানাভাবে আক্রমণ করা হয়েছে। শাহরুখ সরকার নির্বাচন নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সেই সিনেমায়। সেই শাহরুখকে ডাকা হবে না খুব স্বাভাবিক!

আমির খান লাল সিং চড্ডা সিনেমার মুক্তির সময় বেশ কিছু মন্তব্য করেন যার ফলে হিন্দু সংগঠনগুলির রোষের মুখে পড়েন। অথচ আমিরের বাড়িতেও সব ধরনের ধর্মই পালিত। সলমান তো খোদ 'বজরঙ্গী ভাইজান' হয়ে উঠেছিলেন। রামভক্ত হনুমানের একনিষ্ঠ ভক্তের চরিত্রে অভিনয় করেছেন। সলমনের বাড়িতে প্রতি বছর গণেশ পুজো হয়, দীপাবলিতে বোনের বাড়িতে পার্টি হয়।

তবু, সবার উপরে 'খান' সত্য। মুসলিম বলেই, খাদ্যাভ্যাস আলাদা বলেই আমন্ত্রণ পেলেন না তারা? উদ্বোধনে ডাক না পেলেও কি মনে মনে এই ঘটনা সমর্থন করেছেন তারা? সেই উত্তর ধীরে ধীরে প্রকাশ পাবে ঠিকই। কিন্তু আমন্ত্রণের এই বাছবিচার প্রমাণ করে দিল, এই হিন্দুরাষ্ট্রে সকলের ঠাঁই নেই। সে নক্ষত্রই হন, বা আম 'বিধর্মী' জনতা। রামের রাজ্যে সব প্রজা তবে এক নন।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।