বয়স ৮০০, লম্বায় ৩৮০ ফুট! জানেন, কেন লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের উচ্চতম গাছটির ঠিকানা?

World's Tallest Tree: ক্যালিফোর্নিয়ার বিশাল রেডউড গাছটির ঠিকানা আসলে লুকিয়ে রাখা হয়েছে। কেন?

inscript
২ মিনিট
বয়স ৮০০, লম্বায় ৩৮০ ফুট! জানেন, কেন লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের উচ্চতম গাছটির ঠিকানা?

লম্বা জিনিস আকর্ষণ করেই। আইফেল টাওয়ার হোক, উচ্চতম সেতু হোক, উচ্চতম মূর্তি হোক বা উচ্চতম শৃঙ্গ। স্বাভাবিকের চেয়ে বিশাল আকার মানুষকে টানে। প্যারিসের আইফেল টাওয়ারকে ঘিরে আম জনতার এত উন্মাদনা তো এই কারণেই। নিউ ইয়র্কের ক্রিসলার বিল্ডিং বা সংযুক্ত আরব আমিরশাহির বুর্জ খলিফা তো এই কারণেই দুর্গাপুজোর প্যান্ডেলও হয়ে ওঠে, লোক টানতে। তবে বিশ্বের সবচেয়ে লম্বা জীবন্ত গাছটির বেলা এই ঘটনা ঘটে না। চাইলেও আপনি জানতে পারবেন না পৃথিবীর সবচেয়ে উঁচু গাছটি ঠিক কোথায় আছে, সেটি কেমন দেখতে তা স্বচক্ষে দেখতে পাবেন না। সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে এই বিশেষ গাছটির অবস্থান। ক্যালিফোর্নিয়ার বিশাল রেডউড গাছটির ঠিকানা আসলে লুকিয়ে রাখা হয়েছে।

বিশ্বের সবচেয়ে উঁচু এই গাছ আছে কোথায়?

উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কের গভীরে লুকিয়ে আছে এই গাছ। দৈত্যাকার এই রেডউড গাছটির বিজ্ঞানসম্মত নাম সেকোইয়া সেম্পারভিরেন্স, ডাকনাম হাইপারিয়ন। এই বিশালাকার গাছটিই বিশ্বের সবচেয়ে লম্বা জীবন্ত গাছ। দৈর্ঘ্য ১১৫.৯২ মিটার বা ৩৮০.৩ ফুট। স্ট্যাচু অফ লিবার্টির থেকেও লম্বা এই গাছ।

ক্রিস অ্যাটকিন্স এবং মাইকেল টেলর ২০০৬ সালে বিশ্বের সবচেয়ে লম্বা এই গাছটি আবিষ্কার করেন। গাছটিকে বাঁচাতে এর সঠিক অবস্থানটি প্রচণ্ডভাবে সুরক্ষিত রাখা হয়। বিষয়টা এতটাই গোপনীয় যে গাছটির ঠিকানা কখনও প্রকাশ্যে আনা হয়নি। যদিও কিছু কিছু প্রতিবেদন বলে, ২০১৫ সালে একটি ওয়েবসাইট গাছটির অক্ষাংশ দ্রাঘিমাংশ প্রকাশ করে দেয়। তারপর থেকেই ওই এলাকায় বাড়তে থাকে অভিযাত্রীদের আনাগোনা। আসলে এই গাছের কাছে যাওয়ার জন্য সরাসরি কোনও পথ বা সহজ রাস্তা নেই। ঘন জঙ্গল পেরিয়েই পৌঁছতে হবে এই মহীরুহের কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৬,০০০ বছর ধরে জ্বলছে অবিরাম! পৃথিবীর প্রাচীনতম আগুনের যে কাহিনি অজানাই

World's Oldest Fire: কোনও মানুষ এই আগুন জ্বালায়নি। বজ্রপাত বা ভয়াবহ দাবানল থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

কেন সাধারণ মানুষ হাইপেরিয়ন গাছটি দেখতে পাবেন না?

ব্যাপক সংখ্যায় দর্শক হাইপেরিয়ন দেখতে বদ্ধপরিকর। আগ্রহীদের উৎপাত এতটাই যে ন্যাশনাল পার্ক সার্ভিস এখন এই পুরো এলাকাটিই বন্ধ করে দিয়েছে। নিয়ম ভেঙে ঢুকলে ৫,০০০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে এবং জেল তো হবেই।

এই ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সম্পদের প্রধান লিওনেল আরগুয়েলো জানিয়েছেন, লোকজন যাওয়া মানেই জায়গাটির ১২টা বাজবে। ওইখানকার গাছপালা এবং গাছের শিকড়তন্ত্রের উপর এর প্রভাব পড়ে। মানুষ গেলেই আবর্জনা ফেলে, শৌচকর্ম করে, মানুষই ব্যবহৃত টয়লেট পেপার এবং মল রেখে যায়। জঙ্গলের মধ্যে ঢুকে এসব করা তো কাজের কথা নয়! তাই প্রবেশই বন্ধ। মূলত এলাকার আশেপাশের ফার্ন এবং গাছপালাগুলির ক্ষতি রোধ করার জন্যই এই সিদ্ধান্ত কিন্তু পর্যটকদের কথাও এখানে মাথায় রাখা হয়েছে। যেহেতু এখানে প্রবেশের কোনও স্পষ্ট রাস্তা নেই এবং জিপিএস, সেলফোন পরিষেবাও নেই, তাই ভেতরে কোনও পর্যটক গিয়ে বিপদে পড়লে জরুরি পরিষেবার জন্যও তাঁদের কাছে পৌঁছানো খুব কঠিন। যদি কেউ জঙ্গলের ভেতর আহত হন, তাহলে সেখান থেকে তাঁকে উদ্ধার করাটাই সমস্যার।

পৃথিবীর প্রাচীনতম গাছ কোনটি?

হাইপেরিয়নের বয়স নাকি প্রায় ৭০০ থেকে ৮০০ বছর! তবে বিশ্বের প্রাচীনতম গাছটি গ্রেট বেসিন ব্রিসটলকোন পাইন গাছ। ক্যালিফোর্নিয়াতে মেথুসেলাহ নামে পরিচিত এই গাছটি নাকি ৪,৮৫০ বছরেরও বেশি পুরনো। এশিয়ার সবচেয়ে লম্বা গাছটি ৩৩৫ ফুট লম্বা একটি সাইপ্রাস গাছ, এই বছরের মে মাসেই আবিষ্কৃত হয় গাছটি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।