কেন সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে?

Justice Abhijit Gangopadhyay removed : টালমাটাল পরিস্থিতিতে যখন ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে ঠিক তখনই যেন নতুন আলোর পথযাত্রী হিসেবে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে এবার কী হবে আন্দোলনকারীদের?

inscript
৩ মিনিট
কেন সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে?

পূর্বাভাস মিলল। কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীত মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা চলাকালেই একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, এই মর্মে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ জমা পড়ে গত সোমবারই। আজ কার্যত সেই কারণেই নিয়োগ মামলায় রায় দেওয়ার অধিকার হারালেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এস এস সি নিয়োগ দুর্নীতি মামলার দায়ভার ছিল তাঁরই এজলাসে। যদিও বিশেষজ্ঞদের একাংশের মত, আপাতত শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা থেকেই সরানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দুর্নীতি সংক্রান্ত অন্য মামলাগুলিতে তাঁকে রাখা হলেও হতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে মামলার ভার এখন কার উপর অর্পিত হবে, তাই নিয়েই জোর জল্পনা। পাশাপাশি প্রশ্ন উঠছে, এতদিন যে পর্যবেক্ষণগুলি তিনি দিয়েছেন, যার ভিত্তিতে বহু চাকরিও গিয়েছে, সেই রায়গুলি অপরিবর্তিত থাকবে কিনা।

দিনকয়েক আগের কথা। তৃণমূলের বহিস্কৃত নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেন, তাকে দিয়ে ইডি অভিষেকের নাম বলিয়ে নিতে চেষ্টা করছে। এ ব্যাপারে আদালতে চিঠিও দেন তিনি। এই ব্যাপারে জাস্টিস বন্দ্যোপাধ্যায়ের মত ছিল, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবে ইডি-সিবিআই। জাস্টিস গঙ্গোপাধ্যায় এই মেয়াদেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন যাতে সংশ্লিষ্ট বিষয় উঠেও এসছে, এই অভিযোগে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন কুন্তল মামলায়। এবার মামলাই সরিয়ে দেওয়া হল তাঁর এজলাস থেকে। বিচারপতির স্পষ্ট বক্তব্য সাক্ষাৎকার দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়দানের অধিকার হারিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুপ্রিম পর্যবেক্ষণে তোলপাড়! নিয়োগ দুর্নীতির মামলায় রায় দেওয়ার 'অযোগ্য' অভিজিৎ?

Calcutta High Court Justice Abhijit Ganguly: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতি নিয়োগ করতে হবে।

আন্দোলনের মুখ খোঁজার প্রয়োজনীয়তা আগেও ছিল, আজও আছে। আর তাগিদ ছিল একটা 'সম্ভাবনা'র। সমস্ত অন্ধকারের মধ্যে আলো, সমস্ত মিথ্যার মধ্যে সত্য, সমস্ত দুর্নীতির মধ্যে মূল্যবোধ- এটুকুই চেয়েচিন্তে এসেছেন সুবিধাবঞ্চিত মানুষ। পশ্চিমবঙ্গে চাকরি চেয়ে আন্দোলনরত মানুষ এমন সম্ভাবনা-সত্য-আলো-মূল্যবোধের পরাকাষ্ঠা হিসেবে যেন হঠাৎ মঞ্চে আবির্ভূত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঞ্চে অবশ্য ততক্ষণে জোর কদমে চলছে মহড়া। উপস্থিত সমস্ত চরিত্ররাই তৈরি। একদিকে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি, কোটি কোটি টাকার খেলা এবং অন্য দিকে যোগ্যদের চাকরি না পাওয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন, কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হাজার হাজার প্রার্থীদের পাকাপাকি জায়গা হয়েছে গাছতলা। হকের দাবি আদায়ের জন্য মরতেও প্রস্তুত এবার সকলে। ঠিক এরকম টালমাটাল পরিস্থিতিতে যখন ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে ঠিক তখনই যেন নতুন আলোর পথযাত্রী হিসেবে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নামটুকুই যথেষ্ট।

বাংলায় আর কেউ চাকরি পায় না, চাকরি যায়! ক্রমেই যেন প্রবাদবাক্য হয়ে দাঁড়িয়েছিল এটি। সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতেদের টেনে টেনে বের করে আনছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি নামক যে বিশাল নাটকটা এতদিন ধরে লেখা হয়েছিল অন্তরালে তাকে সমূলে উৎপাটন করাই কি তাঁর লক্ষ্য ছিল? উত্তরের খোঁজ করার আর বিশেষ প্রয়োজন পড়ে না। আন্দোলনে নামা মানুষ এই বিচারপতিকে সামনে রেখেই যে ফের আশা ভরসা পেয়েছেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে রাজ্যের শাসক দল যে ক্রমেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছিলেন সে কথাও নতুন করে বলার অপেক্ষা রাখে না।

ফলে এই পরিস্থিতিতে বিচারপতির কার্যকলাপের বিরুদ্ধে প্রশ্ন উঠতেই ফের আশঙ্কার মুখে পড়েছিলেন আন্দোলনকারীরা। সেই আশঙ্কা ইতিমধ্যেই উস্কে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অবশেষে তাতেই শিলমোহর পড়ল আজ। নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

আসলে কোনও বিচারপতিই বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না, এমনটাই নিয়ম সুপ্রিম কোর্টের। ফলে প্রশ্নের মুখে পড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেলিভিশনে কোনও সংবাদমাধ্যমে অভিজিৎ কোনও সাক্ষাৎকার দিয়েছেন কিনা জানতে চায় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শুক্রবারের মধ্যে এই বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে, এমনটাই নির্দেশ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। ইতিমধ্যে উঠে আসে বিভিন্ন তথ্যাদি। চাকরি হারাদের তরফে সামনে আনা হয়, গত সেপ্টেম্বর মাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিয়েছিলেন বলে। ফলে সেই ঘটনাকে সামনে রেখেই আজকের এই সিদ্ধান্ত পাকা হয়েছে। এখন প্রশ্ন একটাই, তাহলে কি ইতিমধ্যেই তিনি যে রায়গুলি দিয়েছেন তা বহাল থাকবে? নাকি সেই বিষয়েও নতুন করে শুনানি হবে? আর যে প্রশ্নটা সবচেয়ে জোরালো তা হল, সত্যিই কি এই রায়ে মনে মনে হাসছেন না কেউই?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।