কেন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অচল লোকসভা?

Opposition protest in Parliament: বিরোধীরা জনস্বার্থের নানা বিষয়ে আলোচনা চাইছে, কিন্তু সরকার নির্বাচন কমিশন বা বিহার নির্বাচনের প্রসঙ্গ তুলতেই দিতে চাইছে না।

inscript
৩ মিনিট
কেন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অচল লোকসভা?

প্রত্যাশিত ভাবেই হইচই, স্লোগান, পাল্টা অভিযোগ আর রাজনৈতিক টানাপোড়েন দিয়ে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন। বহু আগেই ধারণা করা হচ্ছিল, অধিবেশন শান্তভাবে চলবে না। রোববারের সর্বদলীয় বৈঠকে বিরোধীরা যে সব ইস্যু তুলেছিল, তা থেকেই দিনের রাজনৈতিক আবহ স্পষ্ট ছিল— এ বছর শীতকালীন অধিবেশনও সংসদীয় সংঘাতের নতুন উপাখ্যান লিখতে চলেছে। অধিবেশনের প্রথম দিনেই সেই ধারণাই বাস্তব রূপ নিল। লোকসভা কার্যত বাধাগ্রস্ত হয়ে পড়ল বিরোধীদের স্লোগান, প্রতিবাদ ও সরকারের অনমনীয় অবস্থানের কারণে। দফায় দফায় সভা বসলেও স্বাভাবিক কাজকর্ম কিছুই হয়নি। দিনের শেষে লোকসভা মুলতবি ঘোষণা ছাড়া আর কোনো সিদ্ধান্তই নেওয়া যায়নি। কেন এমন হলো?

রোববার সর্বদলীয় বৈঠকেই বিরোধী শিবির স্পষ্ট জানিয়ে দেয়, তারা কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনার দাবি তুলবে। সেই তালিকায় ছিল বিহার বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরি’ ও অনিয়মের অভিযোগ, দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ’, দিল্লির বায়ুদূষণ, রাজধানীর সাম্প্রতিক বিস্ফোরণ। বিরোধীরা দাবি করেছিলেন, এগুলো জনস্বার্থের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কিন্তু সরকার আগেই ইঙ্গিত দিয়েছিল সংবিধান স্বীকৃত স্বাধীন সংস্থা (ইসি)-র কাজ, সিদ্ধান্ত ও ক্ষমতা নিয়ে সংসদে আলোচনার প্রশ্ন নেই। সরকার পক্ষ চাইছিল বিরোধীরা নিয়ম মেনে আলোচনায় অংশ নিক। ফলে অধিবেশন শুরু হতেই দু'পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। বিরোধীরা স্লোগান তোলে, অন্যদিকে সরকার অভিযোগ তোলে ‘অযথা নাটকবাজি’-র। এমন উত্তেজনার মধ্যেই প্রথম দিনের অধিবেশন কার্যত অচল হয়ে পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুরের দুর্দশার জন্য দায়ি মোদিই? যা বলছেন আরএসএসের মোহন ভাগবত...

Mohan Bhagwat on Manipur: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান বলছেন, একজন সত্যিকারের 'সেবক' অহংকার করেন না, অন্যকে আঘাত করেন না।

যদিও লোকসভায় গোলমাল চলাকালীন রাজ্যসভায় সম্পূর্ণ ভিন্ন দৃশ্য ছিল। দু’দিন আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান নির্বাচনে জয়ী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। সোমবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানাতে রাজ্যসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সব দলের নেতারা। তবে শুভেচ্ছা বিনিময়ের পরেও রাজনৈতিক বাকযুদ্ধ থেকে রেহাই মেলেনি। বিরোধীদের তির্যক মন্তব্যের মূল লক্ষ্য ছিলেন প্রধানমন্ত্রীই।

সংসদীয় প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদি গণমাধ্যমের সামনে এসে সংসদে বিরোধীদের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর কথায়, “সংসদ নাটক করার জায়গা নয়।” তিনি আরও বলেন, “স্লোগান করার অনেক জায়গা আছে, কিন্তু সংসদ তার মধ্যে নয়।” মোদি স্পষ্ট জানান, বিহার নির্বাচনে পরাজয়ের ক্ষত নিয়ে বিরোধীরা সংসদে আসলে তা মানায় না। তাঁর দাবি, বিহারের নির্বাচন গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা টানা ১০ বছর ধরে হারছে, চাইলে তিনি তাদের দলকে কিছু সহজ টিপস দিতে পারেন। কৌশলে কী বদলালে ভালো ফল মিলতে পারে, সে বিষয়েও তিনি দিকনির্দেশ দিতে পারবেন, এমন মন্তব্যও করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শতবর্ষে আরএসএস : ইতিহাস পুনর্লিখনের পথে মোদি সরকার?

RSS 100 years: ইতিহাসের নথি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সঙ্ঘ নেতারা যুবকদের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহ জুগিয়েছিলেন। এমনকী, গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্ঘ যোগও অস্বস্তিকর বাস্তব।

বিরোধীরা অবশ্য প্রধানমন্ত্রীর মন্তব্য মানেননি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের বলেন, এসআইআর, দূষণ বা নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার দাবি তোলা নাটক নয়। জনস্বার্থে কথা বলা নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, যখন জনস্বার্থে আলোচনাই করতে দেওয়া হয় না, তখনই সেটা প্রকৃত নাটক হয়ে ওঠে। রাজ্যসভায় নতুন চেয়ারম্যানকে অভিবাদন জানাতে গিয়ে বিরোধী নেতা মল্লিকার্জুন খড়্গেও মোদিকে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী সংসদের বাইরে যেসব মন্তব্য করেছেন, তার জবাব তাঁরা ঠিক সময়ে দেবেন।

প্রসঙ্গত অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৫ দিন। বিরোধীরা অভিযোগ তুলেছেন, বিজেপি শাসনে প্রতি বছরই সংসদের কর্মদিবস কমছে। প্রত্যেক অধিবেশনেই কাজের দিন কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ বিল, প্রস্তাব ও আলোচনার সুযোগ সীমিত হয়ে আসছে। তাঁদের অভিযোগ, এটা সংসদকে দুর্বল করারই কৌশল। সরকার অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, সংসদে বিরোধীদের অযথা বাধা, হট্টগোল এবং অসাংবিধানিক দাবিদাওয়াই আসল সমস্যা।

বিহার নির্বাচনের ফলাফলই যে সংসদের এই অধিবেশনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে তা এখনই পরিষ্কার। বিরোধীদের অভিযোগ, ভোটচুরি, ইভিএম-এর সমস্যা আর প্রশাসনের হস্তক্ষেপে বিহারের ভোট সঠিকভাবে হয়নি। কিন্তু সরকারের দাবি একেবারেই উল্টো। এই বিষয়টি নিয়েই দু'পক্ষের মধ্যে আরও তর্ক-বিতর্ক বাড়তে পারে। কারণ বিরোধীরা এখন SIR–এর (Special Intensive Revision) বিরুদ্ধেও সরব। তাদের অভিযোগ, ভোটার তালিকা ঠিক করার নামে অনেক মানুষের নাম বাদ যাচ্ছে, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে না। সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, শীতকাল এলেই দিল্লিতে বায়ুদূষণ কলকাঠি নাড়ে। এ বছরও ব্যতিক্রম নয়। বিরোধীরা চায়, দূষণ রোধে কেন্দ্রীয় নীতির ব্যর্থতা নিয়ে বড় আলোচনা হোক। পাশাপাশি রাজধানীর সাম্প্রতিক বিস্ফোরণ নিয়েও সুষ্ঠু তদন্ত ও সংসদে বিবৃতি দেওয়া হোক। কিন্তু সরকার এখনই সেই আলোচনায় রাজি নয়, প্রথম দিনেই তা স্পষ্ট হয়ে গেল।বিরোধীরা জনস্বার্থের নানা বিষয়ে আলোচনা চাইছে, কিন্তু সরকার নির্বাচন কমিশন বা বিহার নির্বাচনের প্রসঙ্গ তুলতেই দিতে চাইছে না। এদিকে লোকসভা থেকে সংসদের বাইরে প্রধানমন্ত্রীর মন্তব্যে বিরোধীরা আরও ক্ষুব্ধ হয়েছেন। রাজ্যসভায় নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলেও রাজনৈতিক উত্তেজনা কমেনি। তাই ১৫ দিনের এই অধিবেশন কতটা কাজের হবে, বড় কোনো আলোচনায় পৌঁছানো যাবে কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।