ভারতে এক বছরে ১৬ লাখ মানুষের মৃত্যু দূষণে! যেসব ভয়াবহ সত্য প্রকাশ রিপোর্টে

Air pollution deaths India: ২০২১ সালে ভারতে বায়ু দূষণের কারণে ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে!

inscript
২ মিনিট
ভারতে এক বছরে ১৬ লাখ মানুষের মৃত্যু দূষণে! যেসব ভয়াবহ সত্য প্রকাশ রিপোর্টে

দীপাবলি এলেই দিল্লি কেড়ে নেয় জাতীয় সংবাদপত্রের শিরোনাম! ধোঁয়ায় ঢাকা রাজধানী হয়ে ওঠে মৃত্যপুরী। তবে শুধু দিল্লি বা দীপাবলি কেন, সারা ভারতই সারা বছর ধরে বায়ুদূষণের কারণে প্রায় মৃত্যুপুরীই। ২০২১ সালে ভারতে বায়ু দূষণের কারণে ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে! এক বছরে ১৬ লক্ষ মৃত্যু দেখেছে দেশে! এর মধ্যে ৩৮% মৃত্যু ঘটেছে কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নির্গমনের কারণে, জানাচ্ছে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের একটি প্রতিবেদন।

স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের উপর ল্যানসেট কাউন্টডাউন ২০২৪ জানাচ্ছে, জীবাশ্ম জ্বালানি এবং জৈব পদার্থের ক্রমাগত ব্যবহার বায়ু দূষণ ক্রমেই বাড়াচ্ছে। শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাসকুলার রোগ, ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিস, স্নায়ুর সমস্যা, প্রতিকূল গর্ভাবস্থার ঝুঁকি সহ সামগ্রিক রোগের বোঝা এবং মৃত্যুহার বাড়াচ্ছে এই দূষণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Climate Change: আগামী দিনে খেয়ে-পরে বাঁচবে তো মানুষ? যে আশঙ্কার কথা জানালেন পরিবেশবিজ্ঞানীরা

Global Warming; ২০২৩ সাল বিশ্ব ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। ওই বছর রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে বিশ্ব জুড়েই। বিশেষত জীবাশ্ম জ্বালানীর বাড়বাড়ন্ত আরও বাড়িয়ে চলেছে উষ্ণায়নের সমস্যাকে।

ওই প্রতিবেদনে দেখা গেছে, ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ২০০০ সাল থেকেই বেড়েছে। ২০২২ সালে দেশের বিদ্যুতের রেকর্ড ১১% এসেছে এই পুনর্নবীকরণযোগ্য উৎস থেকেই। তবে, কয়লা এখনও ভারতের বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগের উৎস, ৭১% অংশ। অবিলম্বে পুনর্নবীকরণযোগ্য অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া আশু কর্তব্য হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, ২০২২ সালে, ভারত বিশ্বব্যাপী ১৫.৮% PM 2.5 নির্গমন করেছে, উৎপাদন-ভিত্তিক নির্গমনের পরিমাণ ১৬.৯%। বিশ্বব্যাপী PM2.5-এর দ্বিতীয়-সর্বোচ্চ নির্গমনকারী দেশ ভারত।

PM2.5 কী? মানুষের চুলের প্রস্থের চেয়ে প্রায় ৩০ গুণ ছোট বায়ুবাহিত কণা হচ্ছে এই PM2.5। সহজেই শ্বাসের মাধ্যমে ফুসফুস এবং রক্ত প্রবাহে মিশে যায় এই কণা।

ল্যানসেটের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ ছিল বিশ্বের রেকর্ড সবচেয়ে উষ্ণ বছর। চরম তাপমাত্রা এবং পাল্টে যাওয়া বৃষ্টিপাতের ধরণ হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। এর ফলে মারাত্মক খরা, মারাত্মক তাপপ্রবাহ, ধ্বংসাত্মক দাবানল, ঝড় এবং বন্যা বিশ্বজুড়েই স্বাস্থ্য, জীবন ও জীবিকার উল্লেখযোগ্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে, ভারতে শিশুরা প্রতি বছর গড়ে ৭.৭ তাপপ্রবাহের দিন কাটিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সিরা বার্ষিক ৮.৪টি চরম তাপপ্রবাহের দিন কাটিয়েছে। ১৯৯০ এবং ১৯৯৯-এর দশকের তুলনায় এই পরিসংখ্যান যথাক্রমে ৪৭% এবং ৫৮% বেশি৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ২০২৩ সালে ১৮১ বিলিয়ন সম্ভাব্য শ্রমঘণ্টা কম পেয়েছে তাপের কারণে। অর্থাৎ ভারতের নাগরিকরা তাপের কারণে কাজ না করতে পারায় মানুষে আয় কমেছে ১৪১ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকার কিছু বেশি। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরন পাল্টে যাওয়ার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ওয়েস্ট নাইল ভাইরাস-সম্পর্কিত অসুস্থতা এবং ভাইব্রোসিসের মতো মারাত্মক রোগের বাড়ছে বিশ্বব্যাপী। ভারতে, ১৯৫০-এর দশক থেকে শুরু করে ২০১৪-২০২৩ সালের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ ৮৫% বৃদ্ধি পেয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।