এবছর কেন এত ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে কী?

La Nina Effect: উত্তর ভারতে নভেম্বর থেকেই শীতল প্রবাহ শুরু হয়েছে। এর পিছনের কারণ হলো ‘পোলার ভর্টেক্স’। মেরু অঞ্চলে ঘূর্ণায়মান অত্যন্ত শীতল বাতাসের যে বলয় থাকে, তাকেই পোলার ভর্টেক্স বলা হয়।

inscript
৩ মিনিট
এবছর কেন এত ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে কী?

আবহাওয়ারও বোধহয় মুড সুইংস হচ্ছে বুঝলি তো।

হ্যাঁ, এবছর সবকিছুই যেন বেশি বেশি। যেমন মাথা খারাপ করা গরম, তেমন বৃষ্টি হলো। এবার শীতটাও দেখ, বেশ জাঁকিয়ে পড়েছে।

শীতের সকালে কথা হচ্ছিল দুই বান্ধবী অঙ্কিতা ও রিয়ার। ভুল কিছু বলেনি ওরা, তবে মুড সুইংস নয়। আবহাওয়ার এই গোলমালের পিছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। ভারতের আবহাওয়া দফতর (IMD) ১ ডিসেম্বর জানিয়েছে, এই শীতকালে স্বাভাবিকের তুলনায় ‘শীতল প্রবাহ’ (Cold Wave) দিনের সংখ্যা বেশি হবে। আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাবে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, পশ্চিম মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে।

IMD-র দেওয়া সংজ্ঞা অনুযায়ী, সমতল অঞ্চলে কোনও স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ১০° সেন্টিগ্রেড বা তার কম হলে এবং পার্বত্য অঞ্চলে ০° সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রার থাকলে ওই দিনটিকে ‘শীতল প্রবাহ’ (Cold Wave) দিন বলা হবে। আবার কোনও অঞ্চলের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় ৪.৫° থেকে ৬.৪° সেন্টিগ্রেড কমে গেলে, ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন, সেটিকেও ‘শীতল প্রবাহ’ হিসেবে ধরা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিসমোগ্রাফ থেকে রিখটার স্কেলের ইতিহাস | ভূকম্পন কীভাবে মাপা হয়?

Seismographs and Richter Scale: ১৮৭৫ সালে ফিলিপো সোচ্চি সর্বপ্রথম ভূকম্পন ধরার জন্য পেন্ডুলামের ব্যবহার করেন। কম্পনের প্রকৃতি অনুযায়ী, পেন্ডুলামের দোলনের ফলে কাগজের উপর লিপিবদ্ধ হত সে রেখাচিত্র।

এই শীতের মাসগুলোতে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মধ্যভারত, উপদ্বীপীয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে কম বা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। IMD আরও জানিয়েছে যে, এ’বছর স্বাভাবিকের চেয়ে বেশি ‘শীতল প্রবাহ’ দেখা যাবে কেন্দ্রীয়, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অঞ্চলে।

আবহাওয়ার কেন এই পরিবর্তন? আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম. মহাপাত্র জানিয়েছেন, “এ’বছর লা নিনার প্রভাব রয়েছে। সরাসরি সম্পর্ক না থাকলেও অতীতে দেখা গেছে লা নিনার বছরে শীতল প্রবাহের প্রবণতা বেশি থাকে।” তিনি আরও জানান, উত্তর ভারতে নভেম্বর থেকেই শীতল প্রবাহ শুরু হয়েছে। এর পিছনের কারণ হলো ‘পোলার ভর্টেক্স’। মেরু অঞ্চলে ঘূর্ণায়মান অত্যন্ত শীতল বাতাসের যে বলয় থাকে, তাকেই পোলার ভর্টেক্স বলা হয়। এটি সাধারণত আর্কটিক অঞ্চলের উপরে অবস্থান করে, কিন্তু কখনও কখনও দক্ষিণদিকে সরে গিয়ে ইউরোপ, উত্তর এশিয়া এবং যুক্তরাষ্ট্রে তীব্র শৈত্যপ্রবাহ সৃষ্টি করতে পারে। হিমালয় ভারতে পোলার ভর্টেক্সের সরাসরি প্রভাব আটকায়, তবে তার আংশিক প্রভাব আমরা অনুভব করতে পারি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলপানেই কমবে মানসিক চাপ! নতুন গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

Mental Health: অনেক সময় আমরা খিদে অনুভব করি। কিন্তু সেইসময় আসলে আমাদের শরীরে জলের প্রয়োজন হয়। আর সেই খিদের অনুভূতি মেটাতে আমরা খাবার খাই। ফলে, শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি প্রবেশ করে এবং যা ওজন বাড়ার কারণ।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় আরও একটি প্রশ্ন প্রকট হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবও কি এর উপর পড়ছে? জলবায়ু ও আবহাওয়া বিষয়ক সুন্দরবনের স্বাধীন গবেষক দীপাঞ্জন মিশ্র ইনস্ক্রিপটকে জানিয়েছেন, ভারতের বিগত কয়েক বছরের আবহাওয়ার চিত্র দেখলে বোঝা যায় যে ২০২০ থেকে ২০২৩-এ ভারত লা নিনা-র প্রকোপে পড়েছিল। এই বিরল ঘটনা এর আগে প্রায় ১৯৭৩-এর পর আর দেখা যায়নি। তার ফল স্বরূপ ভারত প্রচণ্ড ঝড় বৃষ্টি ও শৈত প্রবাহের সম্মুখীন হয়। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটতে চলেছে ডিসেম্বর আগামী দিনগুলোতে।

তিনি আরও জানান, এই অদ্ভুত পরিবর্তন অনেকটাই জলবায়ু পরিবর্তনের ফলে ঘটছে। স্বাভাবিক লা নিনা সাধারণত ১-১.৫ বছরের হয়ে থাকে। ২০২৪ সালের শেষের দিকে ভারতে এই লা নিনার প্রভাব শুরু হয়েছে। যার প্রভাব অনেকটা ক্ষীন হয়েছে মনে করলেও দেখা যায় যে লা নিনার প্রভাব এখনও কমেনি। আসলে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এক বিরাট পরিবর্তন ঘটে— যার প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টি হয়, প্রি মনসুন বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এই বছর তার প্রমাণ আমরা দেখেছি।

তাছাড়া, “আমাদের দেশে শীতের প্রকোপ নির্ভর করে পশ্চিমী ঝঞ্ঝার ওপরে, পশ্চিম দিকে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস উচ্চ ট্রাপোস্পিয়ারে অবস্থিত জেট স্ট্রিমের সহায়তায় ভারতে এসে পৌঁছায় এবং ভারতের উত্তর-পশ্চিম এলাকায় বৃষ্টিপাত, তুষারপাত ঘটায়। এ’বছর অক্টোবর মাসে তার প্রমাণ আমরা দেখেছি উত্তর ভারতে ব্যাপক তুষারপাত এবং তার সাথে শীতের আগমন” বলেন দীপাঞ্জন মিশ্র।

ভারতের শীত আর একটা ঘটনার ওপরেও নির্ভর করে, তা হলো উত্তর মেরুর ঘূর্ণাবর্ত। সাধারণত এই ঘূর্ণাবর্ত নীচে নেমে আসে তবে কখনও কখনও এটা নিজের গতিপথ থেকে নিচের দিকে স্লিপ করে আসে যা এ’বছর ঘটছে। এছাড়াও যে ঘটনাটি উল্লেখযোগ্য তা হলো মধ্য এশিয়ার ঠাণ্ডা শীতল হাওয়া যা ভারতের উত্তর পশ্চিম এলাকায় উপত্যকা বা খাত গুলো দিয়ে প্রবাহিত হয়ে ভারতে পৌঁছে উত্তর ভারতকে ঠাণ্ডা করে তার প্রভাব এ বছর বেশি থাকবে কারণ আগামী ৫ ডিসেম্বরের পরে ভারতের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাবের পূর্বাভাস নেই। আর পশ্চিমী ঝঞ্ঝা না থাকলে বাতাস হয়ে উঠে প্রচণ্ড শুষ্ক আর তার ফলে বৃষ্টি বা তুষারপাত ঘটেনা কেবল ঠাণ্ডা বাতাস প্রভাবিত হয়। জলকণা বা জলীয়বাষ্প থাকলে বাতাসের তাপমাত্রা একটু হলেও স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, কিন্তু তা না থাকলে ঠাণ্ডার পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়। তবে, এই সব পূর্বাভাস, পরিবর্তিত জলবায়ুর সাথে লড়তে গেলে তাকে বুঝতে হবে, তার সাথে নিজেদের মানিয়ে নিতে হবে, সচেতন থাকতে হবে, এছাড়া বিশেষ উপায় কিছুই নেই বলে জানান দীপাঞ্জন মিশ্র।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।