গোমাংস রপ্তানিকারকদের থেকেও ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা! কে নিল?

Beef Exporter Electoral Bond: বিজেপি মুখে গো-হত্যা বিষয়ক কড়া নীতির কথা যতই বলুক না কেন গোমাংস রপ্তানিকারকদের থেকে টাকা নিতে কিন্তু কোনও বাধা রাখেনি।

inscript
৩ মিনিট
গোমাংস রপ্তানিকারকদের থেকেও ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা! কে নিল?

গত ১৪ মার্চ সন্ধ্যায় ভারতের নির্বাচন কমিশন ইলেক্টোরাল বন্ড কিনেছেন এমন হাজার হাজার ব্যবসায়ী এবং সংস্থার নাম প্রকাশ করেছে। তালিকা প্রকাশ্যে আসতেই তা কাটাছেঁড়া করে বিস্ফোরক সব তথ্য সামনে এসেছে। কত টাকা কবে ঢোকার পর সেই দাতা কী কী সুবিধা কবে কবে পেয়েছে তার দীর্ঘ তালিকা রয়েছে। বিজেপি ইলেক্টোরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে সকলেই জানেন। বিশ্লেষকদের একাংশ বলছে, বিজেপি মুখে গো-হত্যা বিষয়ক কড়া নীতির কথা যতই বলুক না কেন গোমাংস রপ্তানিকারকদের থেকে টাকা নিতে কিন্তু কোনও বাধা রাখেনি। তবে তথ্যে কোথাও এসবিআই জানায়নি কে কোন দলকে অনুদানটি দিল। এই দীর্ঘ তালিকার মধ্যে দু'টি গোমাংস রপ্তানিকারক সংস্থা — আল্লানসন্স প্রাইভেট লিমিটেড এবং ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড রয়েছে। দুই সংস্থাই আল্লানা গ্রুপ অফ কোম্পানিজ দ্বারা পরিচালিত।

আল্লানাসন্স ২০১৯ সালের ৯ জুলাই ২ কোটি টাকা এবং তারপর ৯ অক্টোবর ১ কোটি টাকা দান করেছিল। ফ্রিগোরিফিকো ওই বছর ৯ জুলাই ২ কোটি টাকা দান করেছিল৷ অর্থাৎ দুই সংস্থাই জুলাই মাসে ২ কোটি করে আর পরে আল্লানসন্স আবার ১ কোটি টাকা করে মোট ৫ কোটি টাকার বন্ড কেনে।

এছাড়াও আরও দু'টি কোম্পানি, আল্লানা কোল্ড স্টোরেজ ২০১৯ সালের ৯ জুলাই ১ কোটি টাকার অনুদান দিয়েছে। গ্রিজেরিও কনসার্ভা আল্লানা ২০২০ সালের জানুয়ারিতে আবার ২ কোটি টাকার বন্ড কিনেছে। এই কোম্পানিগুলির সঙ্গে মূল সংস্থা আল্লানা জড়িত হলেও এর পরিচালনা করেন বিভিন্ন ব্যক্তি। সমস্ত কোম্পানির সমস্ত টাকা মেলালে আল্লানা গ্রুপের মোট অনুদানের পরিমাণ দাঁড়ায় ৭ কোটি টাকা।

২০১৯ সালের জানুয়ারি মাসে আয়কর বিভাগের মুম্বই শাখা আল্লানা গ্রুপের অফিসে অভিযান চালায়। দ্য ইকোনমিক টাইমস অনুসারে, দুই দিনেরও বেশি সময় ধরে ১০০টিরও বেশি শাখায় অভিযান চালানো হয়েছিল। ২০১৯ সালের এপ্রিল, অর্থাৎ আয়কর অভিযানের প্রায় তিন মাস পরে, কর বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেন যে, 'ভারতের বৃহত্তম মোষের মাংস রপ্তানিকারক' ২,০০০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। সংস্থার তরফে তখন মুম্বইয়ের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি কোটি টাকা বন্ডের নামে রাজনৈতিক দলের বেইমানি এখনও সহ্য করে যাবেন?

Electoral Bond Donation: যারা শাসক দলকে টাকা দিচ্ছে তারাই যে সরকারকে নিয়ন্ত্রণ করছে, সেটা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন আপনি আমি আসলে নির্বাচনী ব্যবস্থায় গৌণ?

১৮৬৫ সালে প্রতিষ্ঠিত, আল্লানসন্স প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইট অনুযায়ী, এই সংস্থা ব্র্যান্ডেড প্রক্রিয়াজাত খাদ্য পণ্য এবং কৃষি পণ্যের সর্বোচ্চ রপ্তানিকারক, প্রস্তুতকারক। তাদের বার্ষিক ব্যবসার পরিমাণ ৫০০ থেকে ১,০০০ কোটি টাকা। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, সিআইএস, আফ্রিকা এবং প্যাসিফিক বেসিন নেশনস সহ ৮৫টিরও বেশি দেশে ব্র্যান্ডেড প্রক্রিয়াজাত খাদ্য পণ্য এবং কৃষি পণ্যের ভারতের বৃহত্তম রপ্তানিকারক হচ্ছে এই সংস্থা। স্টক এক্সচেঞ্জের তালিকায় আছে এই কোম্পানি এবং শারজাহর শিরাজ এআর আল্লানা-এর প্রবর্তক। আল্লানা গ্রুপের নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল্লানা।

অন্যদিকে, ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর শুরু হয়। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এই সংস্থার ওয়েবসাইট বলছে, ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড হলো মুম্বাইয়ের ১৫০ বছরের পুরনো আল্লানা গ্রুপের গ্রাহক পণ্য বিভাগ। কোম্পানিটি রান্নার তেল এবং চর্বি, বেকারির পণ্য এবং নির্দিষ্ট তেল ও চর্বি বিক্রি করে। দুই প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যেই আছেন আনোয়ার হোসেন চৌহান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইলেক্টোরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা অনুদান! কে এই লক্ষ্মী মিত্তল?

Electoral Bond: ব্যক্তিগত অনুদানকারী হিসেবে সবচেয়ে বেশি টাকার নির্বাচনী বন্ড কিনেছেন ব্যবসায়ী লক্ষ্মী মিত্তলই। অন্তত এসবিআইয়ের দেওয়া তালিকা থেকে তেমনটাই মালুম হচ্ছে।

মুম্বইয়ের বাসিন্দা, আনোয়ার হোসেন চৌহান ৩২টি কোম্পানির সঙ্গে যুক্ত। তিনি হিলাল ফুডস প্রাইভেট লিমিটেডের 'ক্যাজুয়াল ভ্যাকেন্সি ডিরেক্টর', আল্লানা ট্রেডিং অ্যান্ড এক্সপোর্টস লিমিটেড, আইভিপি লিমিটেড, আল্লানা ফ্রোজেন ফুডস প্রাইভেট লিমিটেড, ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর।

২০১৫ সালের ডিসেম্বরে আরেক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ আর্থিকবর্ষের অনুদানের প্রতিবেদন অনুসারে বিজেপি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ে ফ্রিগোরিফিকো আল্লানা লিমিটেড, ফ্রিজেরিও কনভার্ভা আল্লানা লিমিটেড এবং ইন্ডঅ্যাগ্রো ফুডস লিমিটেডের কাছ থেকে ২.৫০ কোটি টাকা অনুদান পেয়েছে। ২০১৭ সালে বিজেপির সরকার 'আটটস্ট্যান্ডিং পারফর্ম্যান্সের' জন্য আল্লানসন্সকে পুরস্কৃতও করে। তাহলে বন্ডের এই টাকা গেল কোন দলের তহবিলে? এসবিআই সেই তথ্য জানায়নি।

এসবিআই-এর বন্ড তথ্য থেকে আরও জানা গেছে, ২০১৯ সালের ১২ এপ্রিল ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ড কেনা শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে অন্তত ১৪টির বিরুদ্ধেই কেন্দ্রীয় বা রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির মামলা রয়েছে।

২০১৪ সালের নির্বাচনের সময়, প্রধানমন্ত্রী মোদি একটি নির্বাচনী ইস্যু হিসাবে গোমাংস রপ্তানির বিষয়টি উত্থাপন করেছিলেন। ভারতে গত এক দশকে গোমাংসের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্রাজিলের পর ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ।

স্ট্যাটিস্টা অনুসারে, ২০২৩ সালে ভারত থেকে প্রায় ১.৪২ মিলিয়ন মেট্রিক টন গোমাংস রপ্তানি করা হয়েছিল। ২০২৪ সালে ১.৪৬ মিলিয়ন মেট্রিক টন গোমাংস রপ্তানি হতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?