একদিকে রাস্তায় হাঁটছেন নগ্ন মেয়ে, অন্যপ্রান্তে ২ আদিবাসী তরুণীর গণধর্ষণ, চলছেটা কী মণিপুরে?

Manipur horror: একের পর এক মণিপুরে যেসব ঘটনা ঘটে চলেছে, তা শিউড়ে ওঠার মতোই। এতদিন সিরিয়া, কাবুলে জঙ্গি-অত্যাচারের কথা শুনে ভয় পেয়েছি আমরা। মণিপুরে যা হচ্ছে, তাকে কি কোনও ভাবেই লঘু করে দেখা যায়?

Sohini Das
৪ মিনিট
একদিকে রাস্তায় হাঁটছেন নগ্ন মেয়ে, অন্যপ্রান্তে ২ আদিবাসী তরুণীর গণধর্ষণ, চলছেটা কী মণিপুরে?

অন্ন-বস্ত্র-বাসস্থানের সঙ্গে নিরাপত্তাও মানুষের মৌলিক অধিকার। আর মণিপুরে যা ঘটে চলেছে প্রতিনিয়ত, তাকে শুধু মানবাধিকার লঙ্ঘন বললেও বোধহয় কম বলা হবে। একটা সময় দিল্লিকে 'রেপ ক্যাপিটাল' বলা হত। তবে মণিপুরে যা হয়ে চলেছে প্রতিনিয়ত, বিশেষত মেয়েদের সঙ্গে, তা ভেঙে ফেলছে সমস্ত রেকর্ড।

মণিপুর ছাড়া উত্তরপূর্বের হাতে গোনা কয়েকটি রাজ্যেই মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এখনও বহাল তবিয়তে রয়েছে। সেই মাতৃতান্ত্রিক মণিপুরে আপাতত মেয়েদের রাস্তাঘাটে বেরোনোটাই ভয়ঙ্কর রকমের বিপজ্জনক হয়ে উঠেছে। বিপজ্জনক অবশ্য বাড়িতে থাকাটাও। কখন যে জাতিহিংসার জের এসে ঢুকে পড়বে একেবারে ঘরের অন্দরে, তা বলা কঠিন। টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনা হবে বাড়ির মেয়েদের। চলবে নির্বিচারে অত্যাচার, গণধর্ষণ। নগ্ন করে ঘোরানো হবে রাস্তায়। কিংবা রক্তাক্ত দেহখানি পড়ে থাকবে রাস্তায় নর্দমার ধারে।

দু'দিন আগেই সামনে এসেছিল মণিপুরের দুই মেয়েকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ভয়ঙ্কর ছবি। ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। মে মাস থেকে হওয়া জাতি হিংসা, অশান্তির খবর কানে আসা সত্ত্বেও এতদিন চোখে ঠুলি ঠেঁসে ছিল সরকার ও প্রশাসন। তবে ওই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে তারা। এমনকী প্রশাসনের পদক্ষেপ করার সময় বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। তবে তার রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ নারী নির্যাতনের খবর এল মণিপুর থেকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুর ঢাকতে বিজেপির চাই একটা শরীর? রাজা তোর কাপড় কোথায়!

Manipur Woman Molested: অমিত মালব্যর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার অংশ হিসেবে নগ্ন করে হাঁটানো হয়েছে পঞ্চায়েত প্রার্থীকে!

ইম্ফলের একটি গাড়ি ধোয়ার ওয়ার্কশপের ভিতরে এবার দুই আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁদের দোষ একটাই, তাঁরা আদিবাসী, এবং তাঁরা দু'জনেই কঙ্গপকপি জেলার বাসিন্দা। এই ঘটনাটিও কিন্তু গত ৪ মে-র। গণধর্ষণের পরে তাঁদের ফেলে রেখে যাওয়া হয় একটি রাস্তার ধারে। আর ঠিক সেদিনই ইম্ফল থেকে ঠিক ৪০ কিলোমিটার দূরে হিংসায় উত্তাল হয়ে উঠেছিল কঙ্গপকপি জেলা। চলেছিল ব্যাপক ধর্ষণ, মহিলাদের উপর নৃশংস অত্যাচার। যে সময় বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছিল দুই মণিপুর-কন্যাকে, ঠিক সে সময় মণিপুরের আরেক প্রান্তে, ইম্ফলে ভয়ঙ্কর নির্যাতন চলছিল অন্য দুই মেয়ের উপর। পরে যখন পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে উধাও প্রাণপাখি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ফিরছে মনোরমার স্মৃতি! এ কোন অন্ধকার গাঢ় হচ্ছে মণিপুরে?

Manipur Violence: সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে, মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিও। হিংসার এমন ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা দেশ।

'বিচারের বাণী' বরাবরই নীরবে নিভৃতে কেঁদেছে। মণিপুরের ক্ষেত্রেও তা কোনও নতুন ব্যাপার। মনোরমার মৃত্যুর পরেও সাজা পায়নি দোষীরা। এই মনোরমারাও পাবেন কিনা বলা কঠিন। গত মে মাস থেকেই হিংসায় উত্তাল ছোট্ট রাজ্যটি। মর্গে জমছে লাশের পাহাড়। সৎকার তো দূরের, শনাক্ত করার মতো স্বজনেরও বড় অভাব। অভাব হবে না-ই বা কেন, বেশিরভাগ লোকই এখন মান-প্রাণ হাতে করে মণিপুর ছাড়ছেন। পিছনে পড়ে থাকছে আপনজনের মৃত শরীর, স্মৃতি। যেমন ইম্ফলে কাজ করতে গিয়ে দেহ হয়ে যাওয়া ওই দুটি মেয়ের এই ভয়ঙ্কর পরিণতির কথা জানতেই পারল না তাঁর পরিবার। এক বন্ধু শুধু দেখেছিলেন, ওই দুই তরুণীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ। পরের দিন হাসপাতালে খবর নিতে গিয়ে জানতে পারেন, মারা গিয়েছেন দু'জনেই। কোনও মতে এক মৃতার তুতো-বোনকে খবর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জানা যায় প্রাণভয়ে এক গির্জায় লুকিয়ে রয়েছেন তিনিও। পরে আসাম রাইফেলসের জওয়ানরা এসে সেই মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন।

এটাই এখন কার্যত পরিস্থিতি গোটা মণিপুরের। সেদিন বিকেলের ওই ঘটনাটা চাক্ষুষ করলেন অনেকেই। কিন্তু কেউ এগিয়ে এলেন না মেয়ে দু'টিকে বাঁচানোর জন্য। কেউ কেউ আরও উস্কে দিলেন। একদল লোক এসে এক এক করে ঘরে তুলে নিয়ে গেল মেয়ে দুটিকে। চলল পালা করে ধর্ষণ। তার পর ফেলে গেল রাস্তার ধারে। প্রশাসন চুপ, প্রত্যক্ষদর্শীরা চুপ। ঘটনায় স্বতপ্রণদিত হয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু ওই পর্যন্তই।

একের পর এক মণিপুরে যেসব ঘটনা ঘটে চলেছে, তা শিউড়ে ওঠার মতোই। এতদিন সিরিয়া, কাবুলে জঙ্গিদের অত্যাচারের কথা শুনে ভয় পেয়েছি আমরা। মণিপুরে যা হচ্ছে, তাকে কি কোনও ভাবেই তার থেকে লঘু করে দেখা যায়! ইম্ফলে কাজ করতে গিয়ে 'লাশ' হয়ে যাওয়া ওই দুই তরুণীর পরিচয় উল্লেখ করা হয়নি এফআইআরে। অথচ হাসপাতাল থেকে সেসমস্ত তথ্যই পেয়েছিল পুলিশ। এমনকী মিলেছিল দু'জনের পরিচয়পত্র দু'টিও। গত দু-আড়াই মাস ধরে চলা মণিপুরের অশান্তি, হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়ে কী পদক্ষেপ করেছে রাজ্য ও কেন্দ্র সরকার, সে ব্যাপারে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরেই বিবস্ত্র করে মেয়েদের রাস্তায় ঘোরানোর ঘটনায় পটাপট গ্রেফতারি সারছে পুলিশ। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে নয়া তরজা। মণিপুরে মুখ বাঁচাতে অন্য কোনও রাজ্যে এমন ঘটনা ঘটেছে কিনা, সেই নজির খোঁজার চেষ্টা করছে বিজেপি।

আর ভয়ে ভয়ে অন্ধকারে সিঁধিয়ে কোনও মতে জীবন কাটাচ্ছেন মণিপুরের মেয়েরা। সেই মণিপুর, যা নাকি মাতৃতান্ত্রিক। সেই মণিপুর, যা বছরের পর বছর ধরে সুযোগ পেলেই মেয়েদের কোণঠাসা করেছে, নিপীড়ন করেছে। শরীরকে বানিয়ে তুলেছে লালসা ও প্রতিহিংসা চরিতার্থ করার অস্ত্র। যে কোনও রকম শাস্তি দেওয়ার নামে যেভাবে প্রাগৈতিহাসিক কাল থেকে ধর্ষণের পথ বেছে নিয়ে এসেছে ক্ষমতাশালীরা, তার অন্যথা হচ্ছে না মণিপুরেও। তবে ইতিহাস সাক্ষী, দেওয়ালে পিঠ ঠেকে গেলে যে ঘুরে দাঁড়াতে হয়, তা জানে মণিপুরের 'মনোরমার মা'-রা। আর এখন এই অসুস্থ মণিপুরের দিকে তাকালে মনে হয়, সে দিনের আর খুব বেশি দেরি নেই বোধহয়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।