মমতাও চাইছেন কংগ্রেস-মুক্ত ভারত? ২০২৪-এর অঙ্ক যেভাবে কষছেন তৃণমূল নেত্রী

Mamata Banerjee: নীতীশ-অস্ত্রে বিরোধী ঐক্যে শান দিতে আপত্তি নেই তৃণমূলের, বুঝিয়ে দিচ্ছেন মমতা!

Ramen Das
৫ মিনিট
মমতাও চাইছেন কংগ্রেস-মুক্ত ভারত? ২০২৪-এর অঙ্ক যেভাবে কষছেন তৃণমূল নেত্রী

"নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য এক, দু'জনেই কংগ্রেসমুক্ত ভারত চান।" আরএসএস-ঘনিষ্ঠ পত্রিকা 'স্বস্তিকা'-র একটি প্রতিবেদনে উল্লেখিত এই মন্তব্যে তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। স্রোতের অভিমুখ ক্রমশ এগিয়েছে যমুনাপাড়ের দিল্লির দিকে। সময় বদলের সঙ্গে সঙ্গেই ঘুরেছে রাজনৈতিক পরিস্থিতি। ২০২৪-র লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আবর্তিত হয়েছে মোদি বিরোধিতার রাজনৈতিক গতিপথ। আর এই পথেই সৃষ্টি হয়েছে একের পর এক খানাখন্দের। যা একই লক্ষ্যে এগোনো একাধিকের অভ্যন্তরীণ বিবাদ এবং রাজনৈতিকভাবে কে বড়, কে ধরবেন মোদি বিরোধিতার ধ্বজা, তাই নিয়ে দ্বন্দ্বকেই প্রকাশ করেছে নিরন্তর। আর এর রেশ ধরেই ক্রমশ অপ্রাসঙ্গিক হয়েছে কংগ্রেস! বলা ভাল, মোদি বিরোধিতা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে রাজনৈতিকভাবে কংগ্রেসকে নিষ্ক্রিয় করে দেওয়ার কৌশল নিচ্ছেন অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

কেন উঠছে এই প্রশ্ন? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কংগ্রেসকে অপ্রাসঙ্গিক বা একঘরে করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। যে দলই তৈরি হয়েছিল বঙ্গের কংগ্রেস ভেঙে। আর আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নিজেকে দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে তুলে ধরতে চাইছেন মমতা। যে চেষ্টা আগেও যে হয়নি তা বলা ভুল। কারণ, গত লোকসভা নির্বাচনের আগেও 'দিল্লি যাবেন হাওয়াই চটি' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্লোগান সাড়া ফেলেছিল বাংলায়। কিন্তু সফল হননি মমতা। কংগ্রেস প্রভাব ও একাধিক সমমনস্ক দলের ঐক্যের অভাব আর মমতাকে মুখ হিসেবে সকলের মেনে না নেওয়া সার্বিকভাবে সুবিধা দিয়েছিল নরেন্দ্র মোদিকে। বিরোধী ঐক্যের যত বেশি ফাটল, তত বেশি রাজনৈতিক লাভের দিকে এগিয়েছিল বিজেপি।

কিন্তু এবারের পরিস্থিতি খানিকটা আলাদা। গত জুলাই মাস পর্যন্ত মোদি বিরোধিতায় মমতার উঠে আসার যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল তা অনেকটাই ধাক্কা খেয়েছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে বিহারের মুখ্যমন্ত্রী তথা নীতিশ কুমারের নতুন চালে। হঠাৎ বিজেপি-সঙ্গ ছেড়ে নীতিশ হাত ধরেছেন লালু-পুত্র তেজস্বী যাদবের দলের। বিহারে বদলেছে সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী থেকে গিয়েছেন নীতিশ-ই। আর তারপর থেকেই একদা মোদির বন্ধু, অলআউট আক্রমণে সরব হচ্ছেন গেরুয়া-বিরুদ্ধে। সম্প্রতি দিল্লিসফরে গিয়ে একাধিক বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এখানেই এক সূক্ষ্ম লড়াইয়ের কথা বলছেন কেউ কেউ। মমতা না নীতিশ, কে হবেন দিল্লির মোদি বিরোধিতার মুখ? এই প্রশ্নেই চলছে কাঁটাছেড়া। যদিও এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরএসএস এবং বিজেপির প্রতি নরম মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির বিরুদ্ধে ঝাঁঝ কমেছে মমতার, এই প্রশ্নেও সরব হচ্ছেন কেউ কেউ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পিকে বিজেপির গোপন তাস, কেন বলছেন নীতীশ? বিস্ফোরক অভিযোগের আড়ালে কোন সত্যি

Nitish Kumar-Prashant Kishore: নীতীশ কুমারকে ঘায়েল করতে বিজেপির রাজনৈতিক অস্ত্র হবেন প্রশান্ত কিশোর?

তবে শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের ভিন্ন কৌশল নিতে পারেন মমতা নিজেই। মিশন ২০২৪-এর লক্ষ্যপূরণ করতে, রাজনৈতিকভাবে দীর্ঘমেয়াদি স্বস্তি লাভের তাগিদে এই মমতাই পরিবর্তন করতে পারেন রাজনৈতিক কৌশল। এমনই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। কেন?

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ এপ্রিল, বিচারকদের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান মমতা। সেখানে খুব অল্প সময়ের জন্য দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই সময় এবং এর আগে-পরে মমতা অথবা তৃণমূল নেতৃত্ব প্রায় প্রতিদিন বিজেপি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। দেশজুড়ে মোদির বিপক্ষ মানেই যে মমতা, এই অবস্থান কংগ্রেস বা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়িয়ে খানিকটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তৃণমূল। যেখানে দাঁড়িয়ে জুন মাসে মমতার তিনদিনের দিল্লি সফর। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী নিয়ে আলোচনায় একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা, সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজিওয়াল, এমকে স্তালিন, এমনকী, নবীন পট্টনায়ক-সহ একাধিক নেতাকে চিঠি দেন মমতা। বৈঠকে শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হিসেবে রাজি না হওয়া, অবশেষে একাধিক নাম ঘুরে মমতার অনুমতিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতা যশোবন্ত সিংকে প্রার্থী করে বিরোধীরা। প্রতিষ্ঠিত হয় বিরোধী ঐক্য। অর্থাৎ মমতার হাত ধরে মোদি-বিরোধিতার মঞ্চ শক্ত হচ্ছে, এই প্রচারও শুরু হয়। যেখানে কংগ্রেসকে নিষ্ক্রিয় করে বিজেপি-র সঙ্গে পাল্লা দেবে মমতার নেতৃত্বে বিরোধীরা, এই জল্পনাও সামনে আসে। যদিও এই পরিস্থিতির মধ্যেই বদলে যায় প্রেক্ষাপট। বঙ্গের দুর্নীতি, সিবিআই, পার্থ চট্টোপাধ্যায়-গ্রেফতারের আবহে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের নিষ্ক্রিয় থাকা প্রশ্ন তুলতে শুরু করে। এর মধ্যেই অগাস্টের প্রথম সপ্তাহে মমতার প্রায় ঝাঁঝহীন দিল্লি সফর। মোদি-সাক্ষাৎ ফের মমতার মোদি-বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলে।

এর মধ্যেই মমতার পরিবর্তে সুবিধে পাবে কংগ্রেস, মুখ হবেন রাহুল গান্ধী- এই জল্পনা শুরু হয়। কংগ্রেসের অন্দরের সভাপতি নির্বাচন নিয়ে অশান্তি, দলের মুখ হিসেবে রাহুল গান্ধীর প্রতিষ্ঠিত না হওয়া এবং একাধিক আঞ্চলিক দলের কংগ্রেস অসন্তোষের মধ্যেও মমতা-ইস্যুকে ঢাল করে ফের সামনে আসার সুযোগ পায় কংগ্রেস। কিন্তু এখানেই বাধ সাধেন নীতীশ কুমার। তাঁর হঠাৎ দিল্লির বাতাস গরম, মমতার বিকল্প তৈরি করেছে বলে বলা হয়। রাজনৈতিক মহলের ওই অংশের যুক্তি, আর এই পরিস্থিতিতে ফের বিতর্ক বাড়াতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস 'ভারত জোড়ো যাত্রা'-র আবহে রাজনৈতিক অক্সিজেন পাওয়ার চেষ্টা করলেও নীতীশ-অস্ত্রেই বিরোধী ঐক্যে শান দিতে আপত্তি নেই তৃণমূলের! যেখানে মোদিবিরোধী মুখ হিসেবে যদি মমতা না-ও থাকেন, সেই পরিস্থিতিতে নীতীশ কুমারের উঠে আসাকে সমর্থন জানাতে পারে তৃণমূল। অর্থাৎ, নীতীশ অথবা মমতা, নির্বাচন পরবর্তী সময়ে যেই-ই কেন্দ্রের বিরোধী প্রধান বা মোদিকে হারিয়ে প্রধানমন্ত্রী হোন, আপত্তি না করতে পারে তৃণমূল। রাজ্যের পরিস্থিতি, কেন্দ্রীয় এজেন্সি এবং বঙ্গের বিরোধীদের 'মোদির সঙ্গে সেটিং' তত্ত্বের অভিযোগের আবহে আপাতত এই রাজনৈতিক কৌশল নিতে পারেন মমতা। কারণ, এই মুহূর্তে দেশজুড়ে ক্রমশ কমছে কংগ্রেস। রাজস্থান এবং ছত্তিশগড় ছাড়া আর কোনও রাজ্যে নেই কংগ্রেস সরকার। অধিকাংশ ক্ষেত্রেই বিশেষত দেশের গুরুত্বপূর্ণ একাধিক রাজ্য; যেমন- বিহার, ওড়িষা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনায় আঞ্চলিক দলের সরকার। এছাড়া উত্তর-পূর্বের একাধিক রাজ্য এবং মহারাষ্ট্র, গুজরাত, জম্মু-কাশ্মীরের মতো রাজ্যেও শক্ত বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত আঞ্চলিক দল।সেখানে দাঁড়িয়ে মাত্র দু'টি রাজ্যে শাসন এবং দেশজুড়ে ক্রমশ খারাপ পরিস্থিতি হওয়া কংগ্রেসকে বেশি প্রাধান্য দিতে চাইছে না একাধিক আঞ্চলিক দল। আর এই পরিস্থিতিকে পাখির চোখ করেই এগোচ্ছে তৃণমূল। যেখানে বঙ্গের কংগ্রেস বিরোধিতাকে সঙ্গী করে দেশজুড়ে কংগ্রেসের বিকল্প হিসেবে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতার চেষ্টায় ত্রুটি রাখছে না তৃণমূল। যেখানে নীতিশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি একলাইনেও থাকেন তাতেও তেমন একটা আপত্তি না থাকার সম্ভাবনা।

কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে মমতা অথবা নীতীশরা কি বিজেপি বিরোধিতা সফল করতে পারবেন? না কি আঁতুড়েই শেষ হবে বিরোধী ঐক্যের কৌশল। বিরোধীদের অন্দরের কোন্দল সুবিধা দেবে বিজেপি-কে? এই প্রশ্নের আবহেই বলা হচ্ছে, কংগ্রেসকে ব্রাত্য রেখে বিরোধী জোট অলীক স্বপ্ন হতে পারে। কারণ, দেশের প্রায় সব রাজ্যেই কংগ্রেসের অস্তিত্ব বর্তমান। সেখানে দাঁড়িয়ে একাধিক রাজ্যে আঞ্চলিক দলের সরকারে ভূমিকা রয়েছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে তামিলনাড়ু অথবা ঝাড়খণ্ডের মতো রাজ্যে কংগ্রেসের বন্ধু হিসেবে নিজেদের প্রায় প্রতিষ্ঠিত করেছে সেই রাজ্যের শাসক দল। এই অবস্থায় কংগ্রেসের দলীয় কোন্দল ছাড়িয়েও লোকসভা নির্বাচনে প্রাসঙ্গিক থাকা খুব একটা কঠিন কাজ নয়। আর তাদের বাদ দিয়ে লোকসভা নির্বাচনের কৌশল ও অঙ্ক সাজানো ঠিক কতটা প্রাসঙ্গিক, তা নিয়েও সন্দিহান রাজনীতির কারবারিরা।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।