ভারতের প্রথম পাঁচ ধনকুবের কারা? আম্বানি-আদানি আর...?

Piya Saha
৩ মিনিট
ভারতের প্রথম পাঁচ ধনকুবের কারা? আম্বানি-আদানি আর...?

অতিমারী, লকডাউনের কারণে দেশের অর্থনীতি ধুঁকলেও বিন্দুমাত্র আঁচ পড়েনি ভারতীয় শিল্পপতিদের। মন্দার বাজারেও শ্রীবৃদ্ধি ঘটেছে আম্বানি আদানিদের। সদ্য প্রকাশ হওয়া 'ফোর্বস'-এর ভারতীয় বিলিয়নিয়রের তালিকাই তার প্রমাণ। তবে শুধু রিলায়েন্স বা আদানি গোষ্ঠী নয়, আগের তুলনায় বিগত এক বছরে ভারতীয় কোম্পানিগুলির সর্বসাকুল্যে আয় বেড়েছে ১৫.৬ বিলিয়ন ডলার। ফলস্বরূপ, এই মুহূর্তে ভারতীয় বিলিয়নিয়রের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬, যা গত বছর ছিল ১৪০। রেকর্ড সংখ্যায় বেড়েছে ভারতীয় বিলিয়নিয়রের সংখ্যা। এঁদের সম্মিলিত সম্পদ প্রায় ২৬% বেড়ে হয়েছে ৭৫০ বিলিয়ন ডলার।

তবে ২০২১ সালের তালিকায় শীর্ষস্থানে যে তিনটি নাম ছিল, এবারেও তার পুনরাবৃত্তি ঘটেছে। এ-বছরও মুকেশ আম্বানি তাঁর সম্পদের পরিমাণ ৭% বাড়িয়ে প্রথম স্থান ধরে রেখেছেন। তাঁর কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। এশিয়ার সবচেয়ে ধনী এবং বিশ্বের দশম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

ফোর্বসের তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। সাম্প্রতিক অর্থবর্ষে রেকর্ড পরিমাণ সম্পদ বেড়েছে তৃতীয় স্থানে থাকা শিব নাদারের। তবে এবার চতুর্থ স্থানে উঠে এসেছেন ভ্যাকসিন প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউটের প্রধান সাইরাস পুনাওয়ালা।পঞ্চম স্থানে রয়েছেন অভিজ্ঞ স্টকমার্কেট বিনিয়োগকারী রাধাকৃষ্ণণ দামানি।জেনে নেওয়া যাক প্রথম পাঁচ ভারতীয় বিলিয়নিয়রের সম্পত্তির পরিমাণ-

১. মুকেশ আম্বানি

মোট সম্পত্তি: ৯০.৭ বিলিয়ন ডলার

তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল শিল্পের ওপর নির্ভর করে বাজার দখল করলেও বর্তমানে একাধিক নতুন ক্ষেত্রেও বিনিয়োগ করছেন মুকেশ আম্বানি। আগামী ১৫ বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদনে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারের। পশ্চিম ভারতের জামনগরে কোম্পানির তেল শোধনাগারের কাছাকাছি চারটি বড় কারখানার সমন্বয়ে প্রয়াত পিতা এবং রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুবাই আম্বানির নামে নতুন একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে, যা উল্লিখিত বিনিয়োগের অন্তর্ভুক্ত।

২. গৌতম আদানি

মোট সম্পত্তি: ৯০ বিলিয়ন ডলার

শেষ দু'বছরে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। সৌরবিদ্যুৎ-উৎপাদনকারী 'আদানি গ্রিন এনার্জি'-র শেয়ার বৃদ্ধির কারণেই এ-বছরও শ্রীবৃদ্ধি ঘটেছে তাঁর। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে দ্বিগুণ পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি। মোট ৭০ বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাঁর। আদানির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করা।

৩. শিব নাদার

মোট সম্পত্তি: ২৮.৭ বিলিয়ন ডলার

শিব নাদার প্রতিষ্ঠিত 'এইচসিএল টেকনোলজিস' ভারতের বৃহত্তম সফটওয়্যার সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলির একটি। এই সংস্থার বার্ষিক আয় ১১.২ বিলিয়ন ডলার। মেয়ে রোশনি নাদার মালহোত্রা বর্তমানে কোম্পানির মালিক হলেও শিব নাদার সংস্থার সাম্মানিক ও কৌশলগত উপদেষ্টা হিসেবে বোর্ডে রয়েছেন। ৫২ দেশের বিভিন্ন শাখায় ১ লক্ষ ৯৮ হাজার কর্মচারী কাজ করেন এই কোম্পানির হয়ে।

৪. সাইরাস পুনাওয়ালা

মোট সম্পত্তি: ২৪.৩ বিলিয়ন ডলার

এখনও পর্যন্ত ভারতীয়দের দেওয়া ১.৮ বিলিয়ন কোভিড টিকার সবই উৎপাদন করেছে সিরাম ইনস্টিটিউট। এই সংস্থার মালিক সাইরাস পুনাওয়ালা। এই সংস্থাই কোভিশিল্ড উৎপাদনে অস্ট্রোজেনেকার থেকে থেকে লাইসেন্সপ্রাপ্ত। গত বছর এই সংস্থার আয় রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যার জেরেই তিনি জায়গা করে নিয়েছেন প্রথম পাঁচে। সম্প্রতি ভারত সরকার তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে পদ্মভূষণ সম্মানও প্রদান করেছে।

৫. রাধাকৃষ্ণণ দামানি

মোট সম্পত্তি: ২০ বিলিয়ন ডলার

প্রবীণ এই স্টকমার্কেট বিনিয়োগকারী দুই দশক আগে একটি মুদির দোকান থেকে ব্যবসা শুরু করেন। বর্তমানে সুপারমার্কেট চেনে পরিণত হয়েছে ডি-মার্ট নামে পরিচিত এই ব্যবসা। দেশজুড়ে ২৭টি দোকান রয়েছে এদের। ফোর্বসের নতুন তালিকায় পঞ্চম এবং বিশ্বে ১০১তম ধনী এই ভারতীয়। গত বছর দামানি এবং তাঁর বিলিয়নিয়র ভাই দক্ষিণ মুম্বইতে ১০০ মিলিয়নেরও বেশি দামে একটি বাড়ি কিনেছেন বলে জানা যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।