কথায় কথায় মুসলিম বিদ্বেষ, মোদির বিরুদ্ধে কমিশনে চিঠি ৯৩ সিভিল সার্ভিস কর্তার

Modi's Communal Speech: গত ২১ এপ্রিল রাজস্থানের বাঁশওয়াড়াতে জনসভাতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে কুকথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় এলে ঘুসপেটিয়াদের মধ্যে নাগরিক সম্পত্তি বিলিয়ে দেবে।

Sohini Das
২ মিনিট
কথায় কথায় মুসলিম বিদ্বেষ, মোদির বিরুদ্ধে কমিশনে চিঠি ৯৩ সিভিল সার্ভিস কর্তার

ভোটের আগে জনসভায় গিয়ে সংখ্যালঘুদের অপমান করার অভিযোগ উঠেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। রাজস্থানের বাঁশওয়াড়ার একটি সভায় গিয়ে কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে মুসলিম সম্প্রদায়দের সরাসরি কুকথা বলে বসেন মোদি। সে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতি জুড়ে। এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দরজায় গিয়েছে কংগ্রেস। অভিযোগ দায়ের করেছে সিপিআইএমও। এবার মোদির কুকথা বিরোধিতা করে লেখা আইআইএম-আমদাবাদের প্রাক্তন অধ্যাপক জগদীপ ছোকারের লেখা চিঠির সমর্থনে ইলেকশন কমিশনে চিঠি দিলেন ৯৩ জন প্রাক্তন সিভিল সার্ভিস আধিকারিক।

গত ২১ এপ্রিল রাজস্থানের বাঁশওয়াড়াতে জনসভাতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে কুকথা বলে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ঘুসপেটিয়াদের মধ্যে নাগরিক সম্পত্তি বিলিয়ে দেবে। এমনকী তিনি এ-ও বলে বসেন যে কংগ্রেস ক্ষমতায় এসে নাকি সাধারণ মানুষের সোনাদানা, মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বিশেষ গোষ্ঠীর মধ্যে বিলিয়ে দেবে। দেশে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। সেই আচরণবিধির পরোয়া না করেই প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় গিয়ে কুকথা বলেছেন। ইতিমধ্যেই সেই ঘটনার জন্য ২,২০০টির বেশি অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোট এলেই অনুপ্রবেশ-জিগির শাহদের! কেন এই ইস্যু জিইয়ে রাখতে চায় বিজেপি?

Lok Sabha Election 2024: এ রাজ্যে কতগুলি আসন জিততে চলেছে বিজেপি, এ নিয়ে চর্চা চলছে বহু দিন ধরেই। অমিত শাহ এ দিনের সভা থেকে স্পষ্ট করে দেন, লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ এবার বাংলা।

অধ্যাপক জগদীপ ছোকার তাঁর চিঠিতে অভিযোগ করেছেন যে মোদির ওই বক্তৃতা একাধারে নির্বাচনী আচরণবিধি, জনপ্রতিনিধিত্ব আইন ও ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করেছে। তাঁরা চিঠিতে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। কিন্তু ভারতীয় সংবিধানের প্রতি তাঁরা দায়বদ্ধ। কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপ (CCG)-র সদস্য হিসেবে তাঁরা চান, প্রধানমন্ত্রীর এই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তৃতার বিরুদ্ধে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুসলিমদের অকথ্য অপমান মোদির! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবে না?

Narendra Modi Hate Speech against Muslim: মোদি কি সত্যি কথা বলছেন? কংগ্রেস কি এমন বলেছিল যে সমস্ত সম্পদের উপর মুসলমানদের অধিকার?

এর সঙ্গেই অধ্যাপক ছোকারের চিঠিটি সংযুক্ত করেছেন তাঁরা, যেখানে প্রতিটি ধাপে ধাপে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক কোন কোন জায়গায় নিয়মের লঙ্ঘন করা হয়েছে ওই বক্তৃতায়। এবং তার ফলাফল স্বরূপ কী কী শাস্তি হতে পারে উক্ত ব্যক্তির, তা-ও উল্লেখ করা হয়েছে ওই চিঠিটিতে। এই চিঠিতে মোট ৯৩ জন প্রশাসনিক পদে কাজ করা আধিকারিক সই করেছেন। সেখানে যেমন ভারত সরকারের প্রাক্তন সচিব রয়েছেন, তেমনই রয়েছেন বিভিন্ন রাজ্যের প্রাক্তন সচিব। রয়েছেন প্রাক্তন ডিজিপি থেকে বিভিন্ন প্রাক্তন সিভিল সার্ভিস আধিকারিকেরা।

সংবিধান অনুযায়ী এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু বিজেপি জমানায় বারবার সংবিধানের সেই জায়গাগুলোর লঙ্ঘন হয়েছে এ দেশে। হিন্দুত্ববাদের প্রবল সমর্থনে কখনও বিজেপি রামমন্দিরের উদ্বোধনকে জাতীয় উৎসবে পরিণত করেছে। কখনও এনআরসি-সিএএ-র মতো আইন এনে সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা করেছেন। ভোটের কিছুদিন আগেই দেশ জুড়ে সিএএ আইন কার্যকর করার কথা ঘোষণা করে দেয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সিএএ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বহু বিক্ষোভ-আন্দোলন হয়েছে। ভোটের আগে হিন্দুত্ববাদী তাসকে জোরালো করতে গত কয়েক দিন ধরে বারবার অনুপ্রবেশ প্রসঙ্গে সরব হয়েছেন মোদি-শাহরা। আর তা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রধানমন্ত্রী। খোদ প্রধানমন্ত্রীর মুখে এই বিদ্বেষমূলক বক্তব্য অবাক করেছে গোটা দেশবাসীকে। একাধিক অভিযোগ পাওয়ার পরেও অবশ্য এ নিয়ে তেমন কোনও পদক্ষেপ করেনি ইলেকশন কমিশন। যদিও তারা সেই বিষয়টি দেখছে বলে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। শুধু রাজনৈতিক দল, সমাজের নানা স্তরের মানুষ গর্জে উঠেছেন মোদির এই বক্তৃতা নিয়ে। তবে আদৌ কি তার পরেও নড়েচড়ে বসবে নির্বাচন কমিশন? প্রশ্ন এখন সেটাই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?