লাখ টাকা বাঁচানোর সুবর্ণ সুযোগ! মালদ্বীপ ভ্রমণের স্বাদ মিলবে ভারতেই, হানিমুন সারুন এখানে

Mini Maldives Tour : এশিয়ারও প্রথম আন্ডারওয়াটার রিসোর্ট রয়েছে এখানে, ঘুরে আসুন মিনি মালদ্বীপ....

inscript
২ মিনিট
লাখ টাকা বাঁচানোর সুবর্ণ সুযোগ! মালদ্বীপ ভ্রমণের স্বাদ মিলবে ভারতেই, হানিমুন সারুন এখানে

লম্বা ছুটিতে দূরে ভ্রমণ এখন অতীত, নিউ নরম্যালের সঙ্গে সাযুজ্য রেখে বাঙালি এখন মজেছে অফবিট ভ্রমণে। সপ্তাহান্তে মাত্র দিন দুয়েক ছুটি, তাতেই একঘেঁয়ে জীবনের স্বাদ বদল করতে তাই নতুন জায়গার খোঁজ করছে ভ্রমণপ্রেমীরা। এক কথায় যাকে বলে অফবিট ভ্রমণ। তারপর ব্যাগ গুছিয়ে রওনা হওয়ার পালা। আগে থেকে টিকিট বুকিংয়ের ঝামেলা নেই। প্রয়োজনে সড়কপথেও চলে যাওয়া যায় এইসব অজানা জায়গার সন্ধানে।

মালদ্বীপ, সকলেরই স্বপ্নের শহর। বিয়ের পর মধুচন্দ্রিমার যিনি অনেকেই বেছে নেন এই বিশেষ জায়গাটি। কিন্তু মধ্যবিত্ত পরিবারে এই স্বপ্নের বাস্তবায়নের সুযোগ আর কোথায়! তবে যদি হঠাৎ করেই আসে এমন সুযোগ? দুম করে ঘুরে আসা যায় মালদ্বীপ থেকে? তাও আবার পাসপোর্ট ভিসা, এইসবের ঝামেলা ছাড়াই! তবে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, পাসপোর্ট ভিসা ছাড়াই যাওয়া যেতে পারে ‘মালদ্বীপ’। বিদেশে নয় এদেশেই রয়েছে এমন একটি জায়গা, যা আক্ষরিক অর্থেই এনে দেবে মালদ্বীপ ভ্রমণের তৃপ্তি। এই জায়গাটিকেই বলে হয় মিনি মালদ্বীপ।

এক থেকে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে নিরিবিলি পাহাড়ি পরিবেশে আপনজনের সঙ্গে দিন কয়েকের ছুটি এখানে জমে যেতে বাধ্য। একইসঙ্গে এখানে মিলবে আধুনিক বিলাসবহুল জীবনের ছোঁয়া, অন্যদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে গা ভাসিয়ে দেওয়ার সুযোগও। তার উপর আবার আছে ফোটোসেশনের তাগিদ। ক্যামেরা হল ঝুলিয়ে বেরিয়ে পড়া ভ্রমণপ্রেমীদের কাছে এই জায়গা এক্কেবারে যথার্থ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাহাড়, নদী আর বরফের স্বর্গ! যে গন্তব্য আজও বাঙালি পর্যটকদের অজানা!

Bhaderwah Kashmir Offbeat Tour: মানুষের বিশ্বাস, ভাদরবা বাসুকী নাগের পীঠস্থান। প্রধান বাসুকী নাগ মন্দিরের উপাস্য দেবতা নীরজ বাসুকী আর রাজা জাম্বুবান।

কেরলের কোচিতে দেখা মিলবে এই ‘মিনি মালদ্বীপের’। ভারতের প্রথম ভাসমান রিসোর্টটি খোলা হয়েছে কোচির কাছে কুম্বলাঙ্গির দ্বীপ গ্রামে। এই রিসোর্ট থেকেই পাওয়া যাবে হুবহু মালদ্বীপ ভ্রমণের মতো অনুভূতি। এটি কেবল ভারতের প্রথম পরিবেশবান্ধব আন্ডারওয়াটার রিসোর্টই নয়, পাশাপাশি এশিয়ারও প্রথম আন্ডারওয়াটার রিসোর্ট। বিলাসবহুল ডিজাইনের ঘর’সহ ৫টি ভাসমান ভবন নিয়ে গঠিত এই রিসোর্টটি। যদিও এই রিসোর্ট এর এক রাতের ভাড়াও কিছু কম নয়। কম বেশি পাঁচ হাজারের কাছাকাছি, তবে মালদ্বীপ ভ্রমণের মতো হুবহু অনুভূতি এই দামে মালদ্বীপে গেলে কিছুতেই সম্ভব ছিল না। জলের পাশে একটি খোলা রিসর্টে থাকার সময় মালদ্বীপের অনুভূতি সহজেই ধরা দেবে। শুধু তাই নয়, কোচির এই মিনি মালদ্বীপের ব্যাকওয়াটারের সুন্দর দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই।

সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫ হাজার ৫০০ ফুট উচ্চতায় তেহরি লেকের উপর অবস্থিত রঙিন রিসোর্ট। রিসোর্টের চারপাশে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা। সাধারণ নকশার প্রায় ২০টি রুম আছে এখানে। এখনকার নিরিবিলি পরিবেশ, মনোরম আবহাওয়া এবং লেকের কাছে কুঁড়েঘরে থাকার অভিজ্ঞতা পর্যটককে মালদ্বীপের কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি এখানে মনোরঞ্জনের জন্য রয়েছে ব্যাডমিন্টন, ভলিবল, প্লেয়িং কার্ড, ইউনো, লুডো, কায়াকিং বোট রাইডের মতো ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থাও। তবে বুকিং করতে গেলে কিন্তু অবশ্যই অনলাইনে আগে থেকে যোগাযোগ করে তবেই যেতে হবে।

কীভাবে যাবেন?

তেহরি লেকের নিকটবর্তী বিমানবন্দর হল দেহরাদুন। প্রায় ৩৬ কিলোমিটার পথ যাওয়ার জন্য বিমান বন্দর থেকেই মেলে ভাড়া গাড়ি। সেই গাড়িতে খানিক দরদাম করে চেপে পড়লেই , গাড়ির চালক আপনাদের পৌঁছে দেবে মিনি মালদ্বীপের সন্নিকটে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।