আরও কত ছবি করতে পারতাম একসঙ্গে, ঋতুদার মতো গাইডের, বন্ধুর অভাববোধ করি

বড় চরিত্র হোক, ছোট চরিত্র হোক, গেস্ট অ্যাপিয়ারেন্স হোক- ঋতুদা জানতেন, কীভাবে আমার শ্রেষ্ঠ অভিনয়টা বের করে আনতে হয়।

Raima Sen
৪ মিনিট
আরও কত ছবি করতে পারতাম একসঙ্গে, ঋতুদার মতো গাইডের, বন্ধুর অভাববোধ করি

ছোট ছিলাম যখন, মানে যখন স্কুলে পড়তাম, তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল ঋতুপর্ণ ঘোষের ছবিতে কাজ করার। আমি তখন সিনেমা হলে যেতাম, শুধু ওঁর ছবি দেখব বলেই‌। আমার বারবার মনে হতো, এই পরিচালকের সঙ্গে কাজ করতেই হবে। আমার মা মুনমুন সেন অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি 'হীরের আংটি'-তে। সেই সূত্রে ওঁকে কিছুটা চিনতামও। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত, তা হলো, যেভাবে উনি মেয়েদের পোর্ট্রে করতেন, নারীচরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলতেন। আমার মনে হয়, মেয়েদের মনটা ঋতুদা খুব ভালো বুঝতেন। 'উনিশে এপ্রিল' আর 'তিতলি'-তে অপর্ণা সেন, 'অসুখ'-এ বা 'উনিশে এপ্রিল'-এ দেবশ্রী রায়, 'দহন'-এ ইন্দ্রাণী হালদার, 'দহন' আর 'উৎসব'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত- এঁদের চরিত্রায়ণ আমাকে মুগ্ধ করেছিল।

তারপর, অবশেষে যখন 'চোখের বালি' হলো, তখন একটা অনন্য অভিজ্ঞতা হয়েছিল। অনেকগুলো ওয়ার্কশপ করেছি সেই সময়। অনেক কিছু শিখিয়েছিলেন আমাকে ঋতুদা। একটা পিরিয়ড পিস করার জন্য যে যে বিষয়গুলো জানা-বোঝা প্রয়োজন, সেগুলো সম্পর্কে ওঁর খুব স্পষ্ট ধারণা ছিল। ধরা যাক, টিপটা কোথায় পরতে হবে বা ওই সময় কীভাবে টিপ পরা হত, সেসব খুঁটিনাটি দিকেও ওঁর সাংঘাতিক ভালো দৃষ্টি ছিল। কাকে মেক আপ করলে ভালো লাগবে, কাকে লাগবে না, এসব বিষয়ে রীতিমতো সজাগ থাকতেন। নারীচরিত্রগুলোকে উনি ভেতর থেকে, গভীরভাবে বুঝতেন বলেই ডিটেলের দিকে এতটা নজর দিতেন। পরিচালক হিসেবে নিজের ছবির নারীচরিত্রদের অনুধাবন না করতে পারলে তো এভাবে, এতদিকে নজর দেওয়া সম্ভব নয়। এগুলো আমার কাছেও একটা শিক্ষা হয়ে রয়ে গেছে।

'চোখের বালি'-র সময় আমি রীতিমতো ওই সময়ের মতো করে শাড়ি পরে ওঁর বাড়িতে যেতাম, চা-কফি পরিবেশন করতাম। একটি মেয়ে, যে বাড়ির কাজকর্ম করে, তার শরীরি ভাষা, আর যে কোনও কাজ করে না, তার শরীরি ভাষা আলাদা হবে। এগুলো যাতে হাতে-কলমে বুঝতে পারি, যাতে শাড়িটা পরে সেটাকে সবদিক মাথায় রেখে ক্যারি করতে পারি, তার জন্য এইজাতীয় নানা ওয়ার্কশপ করাতেন আমাকে দিয়ে। শাড়ি পরে কীভাবে হাঁটাচলা করতে হবে, সেগুলো শিখেছি। একটা অডিও রেকর্ড করে দিয়েছিলেন, সংলাপের টোন, ফ্লো এগুলো শেখানোর জন্য। সেটা হেডফোন কানে দিয়ে শুনতাম সবসময়।

এর পরের ছবিগুলোর জন্য কিন্তু এতটা প্রস্তুতি আমাকে নিতে হয়নি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করতে করতে, ওঁর সঙ্গে ওয়ার্কশপ করা, পড়া, শোনা, জানা, উপলব্ধি করার ভেতর দিয়ে যেতে যেতে, ওঁর সঙ্গে থাকতে থাকতে, আমার কাছে চরিত্র হয়ে ওঠাটা খুব সহজ হয়ে গিয়েছিল। আমি ওঁকে খুব ভালোভাবে বুঝতাম, উনিও জানতেন, কীভাবে আমার সেরাটা বের করে আনতে হবে। আমি জানতাম, উনি ঠিক কী চাইতেন, আমিও সেটাই আমার অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। ওঁর প্রায় সবক'টা ছবিতে আমি থেকেছি। বড় চরিত্র হোক, ছোট চরিত্র হোক, গেস্ট অ্যাপিয়ারেন্স হোক- ঋতুদা জানতেন, কীভাবে আমার শ্রেষ্ঠ অভিনয়টা বের করে আনতে হয়। তাছাড়া আমরা বন্ধুও হয়ে উঠেছিলাম, আমাদের মুম্বইয়ের বাড়িতে এসে উনি থাকতেন, কত গল্প করতাম আমরা! একজন মানুষের সঙ্গে থাকতে থাকতে তাঁর মনটাও বোঝা যায় স্পষ্টভাবে। সেটা ঋতুদার ক্ষেত্রেও হয়েছিল।

'চোখের বালি' ছবিতে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে

ওঁকে তো সহ-অভিনেতা হিসেবেও পেয়েছি আমি। মনে পড়ে, যখন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'আরেকটি প্রেমের গল্প'-তে অভিনেতা হিসেবে উনি ডেবিউ করলেন, তখন আমাকেই চেয়েছিলেন কো-স্টার হিসেবে। আমি তখন মুম্বইতে, ডেট নিয়ে একটু সমস্যা চলছিল। কিন্তু ঋতুদা বললেন, "আমার অভিনয় করা প্রথম ছবিতে আমি তোকেই চাই কো-অ্যাক্টর হিসেবে। ডেটের সমস্যা মেটা, কোনও পরিচালককে না বলতে হলে বলে দাও, কিন্তু তোকে করতেই হবে।" ঋতুদার কথা আমি ফেলতে পারিনি। খুবই সাহায্য করেছিলেন অভিনয়ের সময়। ঠিক কী প্রয়োজন, সেটা আমাকে সব দৃশ্যের আগে বুঝিয়ে দিতেন, অথচ ওই একই দৃশ্যে কিন্তু উনিও অভিনয় করতেন। আমার দিকে এতটা মনোযোগ দিতেন, বলে বোঝানো যাবে না। আমাকে রাজকন্যার মতো করে আগলে রাখতেন, শেখাতেন, পাশে থাকতেন।

'চিত্রাঙ্গদা', 'মেমোরিজ ইন মার্চ' ছবিতেও আমি ওঁর সঙ্গে অভিনয় করেছি। 'চিত্রাঙ্গদা'-র চরিত্রটাকে উনি সবচেয়ে ভালো বুঝেছিলেন, ওই চরিত্রে উনি ছাড়া আর কেউ অভিনয় করতে পারতেন কি না জানি না। আমি জানি না, ওই চরিত্রটা আসলে ওঁরই প্রতিচ্ছবি কি না, কিন্তু ওই চরিত্রটা ওঁর মনের মধ্যে থেকেই যেন উঠে এসেছিল, বাকি চরিত্রদের মতোই।

'খেলা' ছবিতে

ঋতুদার শুটিংয়ে খুব মজা হতো। 'খেলা'-র কথা মনে আছে, আউটডোর শুটিংয়ে আমি, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), অভীকদা, আমাদের চিত্রগ্রাহক (অভীক মুখোপাধ্যায়), আমরা ব্যাডমিন্টন খেলতাম প্যাক আপের পর, নানা ইন্ডোর গেম খেলতাম। সবক'টা ছবির শুটিংই খুব আনন্দ করে করেছি আমরা।

ওঁর মতো পড়াশোনা, রিসার্চ খুব কম মানুষেরই ছিল। উনি থাকলে কত ভালো ভালো ছবি পেতাম আমরা, পরিচালক হিসেবে আরও কত কিছু উপহার দিতে পারতেন আমাদের। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। আমি জানি না, শেষবেলায় কোনও ছবির পরিকল্পনা ক‍রছিলেন কি না, কিন্তু সেই ছবি হলে আমি থাকতাম, এটা জানি। ওঁকে মিস করি, একজন গাইড হিসেবে। একজন বন্ধু হিসেবে ওঁর অভাববোধ করি খুব। 'চোখের বালি' ছিল আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। আমি অভিনয়ের অনেক কিছু ওঁর কাছেই শিখেছি, আরও কত কী শেখা বাকি রয়ে গেল!

লিখেছেন
Raima Sen
Raima Sen
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।