বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার মুখে কেন ক্ষমা চাইতে হল অধীরকে?

Adhir Chowdhury Conveys His Regrets: জোট প্রসঙ্গে একটু যেন পিছিয়ে পড়ল কংগ্রেস। ক্ষমা চাইতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।

Sindhu Som
২ মিনিট
বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার মুখে কেন ক্ষমা চাইতে হল অধীরকে?

ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছে। ঠিক সে'সময় জোট প্রসঙ্গে একটু যেন পিছিয়ে পড়ল কংগ্রেস। ক্ষমা চাইতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের কাছে এক্স হ্যান্ডেল থেকে ট্যুইট করে সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন অধীর।

বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হচ্ছে কিনা প্রশ্নের উত্তরে ডেরেক বৃহস্পতিবার বলেন, ‘‘বাংলায় জোট ভেস্তে যাওয়ার প্রথম কারণ অধীর চৌধুরী, দ্বিতীয় কারণ অধীর চৌধুরী, তৃতীয় কারণও অধীর চৌধুরীই।’’ বিজেপি এবং অধীরকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছিলেন ডেরেক। বলেছিলেন, ‘‘বিজেপি এবং অধীরের ভাষার মধ্যে কোনও ফারাক নেই। তাঁরা এক সুরে কথা বলেন।’’ জবাবে সে'দিন সন্ধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান অধীর চৌধুরী। ডেরেকের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে অধীর বলেন, ‘‘উনি তো বিদেশি। বিদেশিরা বেশি জানেন। ওঁর থেকেই যা জানার আপনারা জেনে নিন।’’

ডেরেকের জন্ম কলকাতাতেই। তাঁদের পরিবার আসলে আইরিশ বংশোদ্ভূত। ১৮৬০ সালে এক আইরিশ সৈন্য কলকাতায় আসেন। তাঁর উত্তরাধিকারীরা বাংলাতেই থেকে যান। বাঙালিদের সঙ্গে বহু সংমিশ্রণ ঘটেছে এই পরিবারের। ডেরেকের দাদু আমোস ও'ব্রায়েন প্রথম খ্রিষ্টান, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান পদে ছিলেন। কাজেই ডেরেককে 'বিদেশি' সম্বোধন করে তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় অধীরকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা বনাম অধীর: জোট আটকে দিল পুরনো যুদ্ধ?

Lok Sabha Election 2024: ইন্ডিয়া জোটের ভবিষ্যতের পথে সবচেয়ে বড় কাঁটা নাকি মমতা স্বয়ং। আর এমনটা মনে করছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর মতে, "দিদিই জোটের ভবিষ্যৎ নস্যাৎ করে দিচ্ছেন।

প্রাক্তন সাংসদ ও সাংবাদিক প্রীতিশ নন্দী বলেন, "হতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাংলার একমাত্র বিরল সাংসদ। কিন্তু, এ'রাজ্যে তাঁর দলের মুখ থুবড়ে পড়ার পিছনে তিনিই একমাত্র দায়ী। ডেরেক ও'ব্রায়েনকে বিদেশি বলে সম্বোধন করে তিনি নিজের নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন।' বিশ্ব বিখ্যাত ক্যুইজ মাস্টার সিদ্ধার্থ বসুও অধীরের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তীব্র সমালোচনার ফলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অধীর জানান, ডেরেককে ওই কথা বলে তিনি অনুতপ্ত। তাঁর অনুশোচনার কথা তিনি ডেরেককে ব্যক্তিগত ভাবেও জানিয়েছেন বলে দাবি তাঁর। অধীরের দাবি, ‘‘ভুলবশতই ওই শব্দ ব্যবহার করে ফেলেছি।’’

I conveyed my regrets to MR DEREK O'BRIEN for an word inadvertently uttered by me on him as FOREIGNER.

— Adhir Chowdhury (@adhirrcinc)

অন্যদিকে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে তাঁর সাফ উত্তর, "আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকেই আমরা একলা লড়ব বলে ঠিক করে নিয়েছিলাম।"

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?