এবার হাতের লেখা, সইও নকল করবে এআই! আপনি নিরাপদ তো?

AI Handwriting mimicry : এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে যা সামান্য কয়েকটি লিখিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে যে কারও হাতের লেখা অনুকরণ করতে পারে।

inscript
২ মিনিট
এবার হাতের লেখা, সইও নকল করবে এআই! আপনি নিরাপদ তো?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছুকাল আগেও মানুষের আগ্রহ বা কৌতূহল ঠিক ততটাই ছিল যতটা নতুন যে কোনও আবিষ্কারের প্রতি থাকে। বিজ্ঞানের নতুন কোনও বিষয় তা ঠিক কী কী করতে পারে, তাতে কতখানি বিপদ, কতখানিই বা উপকার প্রথমেই আঁচ করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের বাজারে মানুষ এতক্ষণে বুঝে গেছে বিষয়টা আসলে কী? মানুষ বিপদও আঁচ করছে। AI ব্যবহার করে ইতিমধ্যেই মানুষের গলার আওয়াজ ক্লোন করা সম্ভব হয়েছে। ডিপফেক ভিডিও যে কতখানি বিপজ্জনক তা টের পাচ্ছেন আম আদমি থেকে তারকা সকলেই। এবার এই AI কোনও ব্যক্তির হাতের লেখা অবধি নকল করতে পারবে!

আবুধাবির মহম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (MBZUAI) গবেষকরা বলছেন, তারা এমন প্রযুক্তি তৈরি করেছেন যা সামান্য কয়েকটি লিখিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে যে কারও হাতের লেখা অনুকরণ করতে পারে। বিষয় সম্পন্ন করার জন্য গবেষকরা একটি ট্রান্সফরমার মডেল ব্যবহার করেছেন। এটি এক ধরনের নিউরাল নেটওয়ার্ক যা প্রসঙ্গ এবং শব্দের অর্থ বোঝার জন্যই তৈরি করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এআই প্রয়োগে বাড়ছে সাইবার ক্রাইম: কতটা বিপদের মুখে আপনি?

AI misuses in India: শুধু ভুয়ো ভিডিও বা গলা নকল করার মাধ্যমে নানা রাজনৈতিক ফায়দা তোলার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সীমাবদ্ধ থাকছে না। তার সঙ্গে যুক্ত হচ্ছে আর্থিক জালিয়াতির নানা ঘটনা।

MBZUAI-এর গবেষকরা দাবি করেন এটিই বিশ্বের প্রথম AI বিশ্ববিদ্যালয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার জন্য মার্কিন পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের মেধাস্বত্ত্বও রয়েছে তাদের। তবে ঠিক কীভাবে এই হাতের লেখা অনুকরণ করা হবে তার বিস্তারিত তথ্য গবেষকরা এখনও জানাননি। তবে নিঃসন্দেহে এটি এমন একটি বিষয় যা একই সঙ্গে আগ্রহের এবং দুশ্চিন্তারও। এমন অ্যাপ এবং এমন সব রোবট কিন্তু আগে থেকেই রয়েছে যা হাতের লেখার নকল তৈরি করতে পারে। তাহলে এই প্রযুক্তি আলাদা কোথায়? AI সাম্প্রতিক নিজের যে অগ্রগতি দেখিয়েছে তাতে কীভাবে যে হাতের লেখা অনুকরণ করে তা ব্যবহার করা যেতে পারে বিষয়টা ভাবার মতোই। ডিপফেকের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে অন্যান্য AI টুলসের মতো এতে সুবিধা বেশি হবে না ক্ষতি?

একদিকে এই প্রযুক্তির ফলে আহত মানুষ, পক্ষাঘাতগ্রস্ত মানুষ হাতে কলম না ধরেও লিখতে পারবেন। তবে পাশাপাশিই এর ফলে ব্যাপক জালিয়াতি এবং হাতের লেখা জাল করে নানা অপরাধমূলক কাজের দরজাটিও খুলে যাচ্ছে। ফলে এই ধরনের প্রযুক্তির ব্যবক ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম প্রয়োজন, বলছেন গবেষকরাই।

গবেষকদের মতে, এই প্রযুক্তি ব্যবহারের আগে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে এবং পাশাপাশিই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্যও প্রস্তুত থাকতে হবে। বিজ্ঞানী-গবেষকরা বলছেন, এটি খানিক ভাইরাসের জন্য অ্যান্টি-ভাইরাস তৈরি করার মতো বিষয়। তবে এই জাতীয় উদ্বেগ সত্ত্বেও, প্রযুক্তির উদ্ভাবকরা বলছেন কয়েক মাসের মধ্যেই বাস্তব-বিশ্বের নানা অ্যাপ্লিকেশনগুলিতে এই প্রযুক্তি প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

ডাক্তারদের হাতের লেখা ডিকোডিং থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে বিজ্ঞাপন তৈরি করা- এই প্রযুক্তির বিকাশের সম্ভাবনা প্রবল৷ অন্যান্য এআই মডেলগুলি কীভাবে হাতের লেখা তৈরি করে তা জানতে এবং বিষগুলি থেকে শিক্ষা নিতে এই প্রযুক্তিটি প্রচুর পরিমাণে সিন্থেটিক ডেটা তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে। তবে এখনও আরও কাজ বাকি। গবেষকদের এই ট্রান্সফরমার মডেল এখনও যা যা হাতের লেখা সুলভে পাওয়া যায় তা থেকেই অনুকরণ করা শিখেছে। এই প্রযুক্তি ইংরেজিতে লিখতে পারে এবং কিছু কিছুক্ষেত্রে ফরাসি ভাষাতেও কাজ করতে পারছে। তবে এখনও আরবি ভাষায় হাতের লেখাকে অনুকরণের চেষ্টা চলছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।