ভূতের ভয় আসলে মানসিক স্বস্থ্যের সমস্যা! জানেন কী এই ফ্যাস্মোফোবিয়া?

Fear of Ghost: অ্যাডলার বলেছেন, মানুষের মনের প্রতিরক্ষা-প্রক্রিয়া (defense mechanism) প্রায়ই নিজের ভিতরের আবেগকে বাইরের কোনও শক্তির আকারে প্রক্ষেপণ করে। তাই ভয়ের অভিজ্ঞতা অনেক সময় ভূতের ছায়া হয়ে দেখা দেয়।

Anwesa Bandyopadhyay
৩ মিনিট
ভূতের ভয় আসলে মানসিক স্বস্থ্যের সমস্যা! জানেন কী এই ফ্যাস্মোফোবিয়া?

তখন ক্লাস টু-য়ের ছাত্র আমি। এক সন্ধ্যেয় ছোট ছাদে পায়চারি করতে করতে হঠাৎ চোখ পড়ল পাশের বড় ছাদে। কোঁকড়ানো চুল, কুচকুচে কালো গায়ের রঙ, বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে কেউ! বুক কেঁপে উঠল, দৌড়তে গিয়ে পা পিছলে চোটও খেলাম। পরে শুনলাম, ও-ই নাকি কানাই মামা— যিনি বেঁচে থাকতে ছিলেন প্রাণখোলা মানুষ, এখন নাকি ছাদে ঘুরে বেড়ানো আত্মা।

উত্তর কলকাতার শতাব্দীপ্রাচীন বাড়িতে বাস, যেখানে এক ছাদ থেকে আরেক ছাদে মানুষ যেমন অনায়াসে যায়, তেমনই বেড়াল কিংবা… আত্মাও নাকি ঘুরে বেড়ায়। ছোটবেলায় ভূতের গল্প শুনে শিহরণ জাগে, আবার ভয়ও। বড় হয়ে বোঝা যায়— এসব অভিজ্ঞতা অনেক সময়ই আমাদের মনের খেলা। কিন্তু প্রশ্ন জাগে, হঠাৎ সেদিনই বা কেন এমন ভ্রম হলো?

মনস্তত্ত্ব কী বলছে?

মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছিলেন, মানুষের মনে তিনটি স্তর আছে— সচেতন, অবচেতন ও অচেতন। অবচেতন মনে জমে থাকা ভয়, দুঃখ কিংবা রাগ কোনও সময়ে ভ্রম হয়ে সামনে আসে। শোনা ভূতের গল্প বা সামাজিক বিশ্বাস সেই ভ্রমকে রঙিন করে তোলে। ফলে দরজার ক্যাঁচক্যাঁচ শব্দ, জানালার শব্দ, বা বিড়ালের অদ্ভুত চাহনি তখন আমাদের কাছে ভূতের উপস্থিতি হয়ে দাঁড়ায়।

অ্যাডলার বলেছেন, মানুষের মনের প্রতিরক্ষা-প্রক্রিয়া (defense mechanism) প্রায়ই নিজের ভিতরের আবেগকে বাইরের কোনও শক্তির আকারে প্রক্ষেপণ করে। তাই ভয়ের অভিজ্ঞতা অনেক সময় ভূতের ছায়া হয়ে দেখা দেয়।

ভয় যখন রোগে পরিণত হয়

সাময়িক ভয় আনন্দদায়ক হতে পারে। তাই ভৌতিক সিনেমা, ভূতের গল্প আমাদের আকর্ষণ করে। কিন্তু ভয় যখন দীর্ঘস্থায়ী হয়ে ওঠে, তখন তা দুঃসহ হয়ে যায়। ঘুম ভাঙে মাঝরাতে, একা যেতে ইচ্ছে করে না বাথরুমে, বুক ধড়ফড় করে, শরীর ভারী লাগে, আতঙ্ক ঘিরে ধরে। চিকিৎসাশাস্ত্রে একে বলা হয় ফ্যাস্মোফোবিয়া (phasmophobia) অর্থাৎ ভূতের প্রতি তীব্র ও অযৌক্তিক ভয়।

এর উপসর্গগুলির মধ্যে রয়েছে— ঘুম না আসা, একা থাকতে না পারা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ঘন ঘন প্যানিক অ্যাটাক। দীর্ঘদিন ধরে চলতে থাকলে এটি হৃদযন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপ ও বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়।

কেন ভূত সব সময় ‘খারাপ’?

একটি প্রশ্ন ভেবে দেখা দরকার— যে মানুষ জীবিত অবস্থায় ছিলেন হাসিখুশি ও প্রাণখোলা, তিনি মারা গেলেই কেন হঠাৎ নিষ্ঠুর আত্মায় পরিণত হবেন? উত্তর লুকিয়ে আছে আমাদের সাংস্কৃতিক বিশ্বাসে। মৃত্যু যেহেতু নিজেই যন্ত্রণার প্রতীক, তাই তার পরবর্তী কিছুকেও আমরা ভয়ের রঙে রাঙাই। আসল ভূত নয়, আমাদের অচেতন মনই তখন দানব হয়ে ওঠে।

চিকিৎসা ও মুক্তির পথ

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলপানেই কমবে মানসিক চাপ! নতুন গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

Mental Health: অনেক সময় আমরা খিদে অনুভব করি। কিন্তু সেইসময় আসলে আমাদের শরীরে জলের প্রয়োজন হয়। আর সেই খিদের অনুভূতি মেটাতে আমরা খাবার খাই। ফলে, শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি প্রবেশ করে এবং যা ওজন বাড়ার কারণ।

ফ্যাস্মোফোবিয়াকে ঠাট্টা নয়, মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা উচিত। চিকিৎসায় সাহায্য করতে পারে—

কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT): ভয়ের ভ্রান্ত ধারণাকে যুক্তি দিয়ে পাল্টানো।

এক্সপোজার থেরাপি: ধীরে ধীরে ভয়কে সামনে আনতে শেখানো।

ঔষধ: তীব্র ক্ষেত্রে অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ।

রিলাক্সেশন টেকনিকস: মেডিটেশন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, যোগাভ্যাস।

সবচেয়ে জরুরি হলো— বোঝা যে ভয় অনেকটাই আমাদের তৈরি। কানাই মামা আমার কাছে কতটা আতঙ্কের হবে, তা আমিই ঠিক করি। মানসিক অবস্থান বদলালে ভয়ও কমে আসে। ভূত আছে কি নেই— এ নিয়ে বিতর্ক চিরন্তন। কিন্তু ভূতের ভয় যে বাস্তব, তা নিয়ে কোনও সংশয় নেই। তাই ভূতকে নয়, ভয়কেই চেনা দরকার। কারণ, ভূত যদি না-ই থাকে, ভয় নামক ছায়াটি কিন্তু আমাদের সঙ্গেই থাকে—ছাদের কার্নিশে দাঁড়িয়ে, কিংবা অবচেতনের অন্ধকারে।

অন্বেষা বন্দ্যোপাধ্যায়

লেকচারার

যোগময়া দেবী কলেজ

মনস্তত্ত্ব বিভাগ

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।