ভারতের আক্রমণ আসন্ন, তৈরি পাক বাহিনী? যা জানাচ্ছেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Pahalgam Tensions: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার জানিয়েছেন, প্রতিবেশী ভারতের তরফে সামরিক আগ্রাসন 'আসন্ন’।

inscript
২ মিনিট
ভারতের আক্রমণ আসন্ন, তৈরি পাক বাহিনী? যা জানাচ্ছেন পাক প্রতিরক্ষামন্ত্রী

পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের সঙ্গে পড়শি দেশ পাকিস্তানের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানকে কড়া জবাব দিতে কিছু কূটনৈতিক সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে ভারত। পাল্টা পাকিস্তানও প্রায় একইরকমের সিদ্ধান্ত নিয়েছে। এই টানাপড়েনের মধ্যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার জানিয়েছেন, প্রতিবেশী ভারতের তরফে সামরিক আগ্রাসন 'আসন্ন’। তাই ইসলামাবাদ তার সেনা বাহিনীকে শক্তিশালী করেছে।

গত সপ্তাহে, ২২ এপ্রিল পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী টিআরএফ-এর সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের মনোরম বৈসরন উপত্যকায় নিরস্ত্র পর্যটকদের উপর গুলি চালায়। এই ঘটনায় স্থানীয় একজনসহ ২৬ জন নিহত হন। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ হচ্ছে নিষিদ্ধ পাক জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) একটি ছায়া সংগঠন।

ইসলামাবাদে বসে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে জানিয়েছেন, "আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি কারণ বিষয়টি এখন আসন্ন। তাই সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হবে। সেই সব সিদ্ধান্তই নেওয়া হয়েছে।"

আসিফ আরও বলেছেন, ভারতের তরফে সামরিক প্রত্যাঘাতের বিষয়ে কথাবার্তা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে পাক সরকারকে অবহিত করেছে। তবে এই বিষয়ে বিশদে কিছুই মন্তব্য করেননি তিনি কারণ তাঁর আশঙ্কা, সেনা অনুপ্রবেশ আসন্ন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের পাল্টা, সিমলা চুক্তির স্থগিতাদেশে কী প্রভাব পড়বে ভারতে?

Simla Agreement: ১৯৭২-এর ২ জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানো এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা।

পহেলগাঁওয়ে হামলার পর ভারত সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদীকে পাকিস্তানি বলে চিহ্নিত করেছে। ইসলামাবাদ অবশ্য এর সঙ্গে সেই দেশের জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

আসিফ বলছেন, পাকিস্তান জুড়ে এখন হাই অ্যালার্ট। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের তরফে আগ্রাসন যদি পাকিস্তানের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে হাঁটবে। সামা টিভি-র এক সাক্ষাৎকারে আসিফের বক্তব্য, আগামী দুই থেকে চার দিনের মধ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে।

পরে অবশ্য জিও নিউজের একটি সাক্ষাত্কারে, প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন ভারতের 'আসন্ন' সামরিক আগ্রাসনের বিষয়ে তাঁর মন্তব্য 'ভুল ব্যাখ্যা' করা হয়েছে।

অন্যদিকে, পহেলগাঁও সন্ত্রাসী হামলায় আন্তঃসীমান্ত সংযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান তার মন্ত্রীদের ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনমনের বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, পাক সরকার তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছে, পরিবেশ ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ তাই আগুনে ঘৃতাহূতি না দেওয়াই ভালো।

পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত এবং আটারি সীমান্ত বন্ধ করা সহ বেশ কিছু পদক্ষেপ করে। তবে, ভারতের নাগরিক এবং রাজনীতিবিদদের বড় অংশের থেকে উরি সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট বিমান হামলার মতোই এই হামলার বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়ার আহ্বান উঠেছে।

২০১৯ সালে পুলওয়ামায় নৃশংস হামলার পর, ভারত পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদ (জেএম) গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ২০১৬ সালে, ভারতীয় সেনাবাহিনী উরিতে একটি সেনা ঘাঁটিতে একটি সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। উরিতে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ১৯ জন সৈন্য প্রাণ হারিয়েছিলেন।

পহেলগাঁওয়ের হামলার আবহে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) শেশ পল বৈদ বলছেন, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা হবে এবং পাকিস্তানকে চারটি ভাগে বিভক্ত করা হবে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এআইয়ের বাড়বাড়ন্তে বিপদে চিনের কমিউনিস্ট পার্টি?

AI Threat to China’s Communist Party: এআই শুধু প্রযুক্তির ভবিষ্যৎ বদলাবে, নাকি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনীতিতেও তৈরি করবে নতুন সংকট? কেন চিনের শীর্ষ গোয়েন্দা কর্তা এআইকে কমিউনিস্ট পার্টির ক্ষমতার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন? বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে এআই গেলে কী ধরনের বিপদ তৈরি হতে পারে? আর কেন শি জিনপিং এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখার কথা বলছেন?

টোকিওর জিম্বোচো: বইয়ের শহরে পাঠকের খোঁজে

Tokyo book market: কফিহাউজ যেমন কলেজস্ট্রিটের প্রাণকেন্দ্র, তেমনই জিম্বোচোতে রয়েছে একাধিক কিস্‌সাতেন—শান্ত নিঝ্‌ঝুম কফির দোকান। এর মধ্যে সবচেয়ে পুরনো কিস্‌সাতেনের নাম সাবোরু।

জার্মানিতে ফের যেভাবে বাড়ছে নাৎসি রাজনীতির ছায়া

AfD Rise in Germany: জার্মানিতেই এখন আবার এমন একটি রাজনৈতিক শক্তি দ্রুত জনপ্রিয় হচ্ছে, যার বক্তব্যে অভিবাসীবিরোধিতা, জাতিগত জাতীয়তাবাদ, ইসলামবিদ্বেষ এবং ‘জার্মান পরিচয়’ রক্ষার নামে বহিষ্কারের রাজনীতি ক্রমশ জোরালো হচ্ছে। দলটির নাম অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি।

পেপার চাই, মান পরে: শিকারি জার্নালের বাজার তৈরি করে কে?

Predatory Journals: ইউজিসি-র ২০১৬ সালের বিধিতে থিসিস জমা দেওয়ার আগে অন্তত একটি রেফার্ড জার্নালে পেপার প্রকাশ বাধ্যতামূলক ছিল। ২০২২ সালে নতুন পিএইচডি বিধি এনে আগের নিয়ম খারিজ করা হয় এবং থিসিস জমা দেওয়ার ক্ষেত্রে দেশ জুড়ে পেপার প্রকাশের সেই বাধ্যবাধকতা প্রত্যাহার করে নেওয়া হয়। তবু নিয়ম বদলালেই কি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ‘প্রকাশ করো, নইলে মরো’ (publish or perish) সংস্কৃতি রাতারাতি বদলে যায়?

গাজার মানুষ থাকবে গাজাতেই, স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে দিল্লি ঘোষণাপত্র

BRICS Delhi Declaration: দিল্লিতে শেষ হওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে স্বাধীন, সার্বভৌম ও কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানানো হয়েছে। সেই রাষ্ট্রের ভিত্তি হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১৯৬৭ সালের সীমারেখা। গাজা ও পশ্চিম তীরকে সেই ভূখণ্ডের অংশ হিসেবে ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করার কথাও বলা হয়েছে।

ব্রিকস সম্মেলনে ভারত কী পেল, কী পেল না?

BRICS Summit 2026: ২০২৬ সালের ব্রিকস সম্মেলন থেকে ভারত ঠিক কী পেল? কূটনীতি, বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, সন্ত্রাসবাদ ও গ্লোবাল সাউথের নেতৃত্বের ক্ষেত্রে ভারতের কতটা লাভ হলো? চিনের সঙ্গে প্রতিযোগিতা ও আন্তর্জাতিক রাজনীতির জটিলতার মধ্যে কোন কোন ক্ষেত্রে ভারত নিজের অবস্থান শক্ত করতে পারল, আর কোন প্রত্যাশাগুলি পূরণ হলো না?

জেন-জির হাত ধরে যেভাবে বদলে যাচ্ছে রাজনীতির মানচিত্র

Gen Z politics: ‘জেন-জি’ (Gen Z) সমাজমাধ্যমকে শুধু আড্ডা বা ছবি দেওয়ার জায়গা হিসেবে দেখেনি; বরং শাসকের অন্যায়, সামাজিক বৈষম্য আর রাজনৈতিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার বানিয়ে নিয়েছে।

নাগা সন্ন্যাসীরা কি শুধুই ধর্মীয় তপস্বী ছিলেন? ইতিহাস কী বলছে?

History of naga sadhus: প্রয়াগরাজের শাহী স্নানে ছাইমাখা নাগা সন্ন্যাসীরা আজও লক্ষ ভক্তের ভিড়ে প্রথম ডুব দেন। কিন্তু এই জটাজুটের আড়ালে লুকিয়ে আছে রক্তপাত, টাকা, ভূমি-রাজনীতি, দাসত্ব আর সাম্প্রদায়িক হিংসার দীর্ঘ ইতিহাস। অনুপগিরি গোসাঁই থেকে বিশ্ব হিন্দু পরিষদের কুম্ভমেলা দখল—উইলিয়াম পিঞ্চ ও ধীরেন্দ্র ঝার গবেষণায় উঠে এসেছে, ইতিহাসের সেই অজানা অধ্যায়।