'কুলি'র পর ফের শুটিংয়ে গুরুতর আঘাত, রক্তাক্ত পাঁজর, কতটা সংকটে অমিতাভ বচ্চন?

Amitabh Bachchan Rib Cage Injury : শুটিংয়ে আহত হয়েছেন, আর অভিনয়ে ফিরবেন না? আপাতত সেটাই গোটা দেশের প্রশ্ন।

inscript
২ মিনিট
'কুলি'র পর ফের শুটিংয়ে গুরুতর আঘাত, রক্তাক্ত পাঁজর, কতটা সংকটে অমিতাভ বচ্চন?

ফের শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন! আপাতত এই একটি খবরই গোটা দেশের হেডলাইন হয়ে গিয়েছে। ভারতের সিনেমা জগতের জীবন্ত কিংবদন্তির এমন অবস্থা শুনে তাঁর ভক্তরাও দুশ্চিন্তায়। কী হয়েছে বিগ বি-র? শুটিংয়ে আহত হয়েছেন, আর অভিনয়ে ফিরবেন না? আপাতত সেটাই গোটা দেশের প্রশ্ন।

কী হয়েছে বিগ বি-র? ৮০ বছর বয়সেও বর্ষীয়ান এই অভিনেতা অত্যন্ত সচল। শরীরের অবস্থা মাথায় রেখেও একের পর এক শুটিং করে যাচ্ছেন। সম্প্রতি হায়দ্রাবাদে শুরু হয়েছে নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ (Project K) সিনেমার শুটিং। প্রভাস, দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনও। হিসেবমতো, ২০২৪-র জানুয়ারিতে এই সিনেমা মুক্তি পাবে। তারই শুটিংয়ের কাজ চলছিল হায়দ্রাবাদে। এই বয়সেও অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার জন্য প্রস্তুত হচ্ছিলেন সিনিয়র বচ্চন। আর সেই কাজ করতে গিয়েই বাঁধে বিপত্তি।

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাত্মক দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হন অমিতাভ বচ্চন স্বয়ং। তড়িঘড়ি আয়দ্রাবাদের এআইজি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা দেখে মাথায় হাত পড়ে ডাক্তারদের। দীর্ঘ পরীক্ষার পর দেখা যায়, অমিতাভের পাঁজর রক্তাক্ত হয়েছে। পাঁজরের তরুণাস্থি একেবারে ছিঁড়ে গিয়েছে। সেইসঙ্গে ডানদিকের পাঁজরের পেশিও ছিঁড়ে গিয়েছে। সব মিলিয়ে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন তিনি।

কিন্তু কতটা সংকটে রয়েছেন অমিতাভ? চিকিৎসকরা বলছেন, পাঁজরের তরুণাস্থি, পেশি কোনও কারণে ছিঁড়ে গেলে সমস্যা তো হবেই। শ্বাস নিতে গেলে, কিংবা একটু কাশলেও বুকে ব্যথা হবে। রক্তক্ষরণও হতে পারে। যেরকম চিকিৎসা হয়েছে, তাতে মোটামুটি সাত সপ্তাহ লাগে একটু সুস্থ হতে। কিন্তু ব্যথা থাকবে। আপাতত বুকে ব্যান্ডেজ বেঁধে কয়েক সপ্তাহ মুম্বইয়ে নিজের বাড়িতেই বিশ্রাম নেবেন অমিতাভ বচ্চন। শুটিং আপাতত বন্ধ। আপাতত খুব বেশি সংকটজনক অবস্থায় নেই বিগ বি, জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কয়েক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম আর ডাক্তারদের তত্ত্বাবধানে থাকতে হবে তাঁকে। সেইসঙ্গে বয়সটাও একটা বড় ফ্যাক্টর। তবে আশাবাদী ডাক্তাররা।

তবে এটাই প্রথমবার নয়। পাঠকদের নিশ্চয়ই মনে পড়বে ‘কুলি’ সিনেমার কথা। ১৯৮২ সালের এই হিট সিনেমাতেও মারাত্মকভাবে জখম হয়েছিলেন অমিতাভ বচ্চন। ভিলেনের সঙ্গে অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে তলপেটে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও শুরু হয়। শেষমেশ আইসিইউ-তে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় তাঁর। বহুদিন তিনি বিশ্রামে ছিলেন। সেই আঘাত বহুদিন ধরে ভুগিয়েছিল বিগ বি-কে। এখন এই আঘাতও প্রায় সেরকম পরিস্থিতিই তৈরি করল। বলিউডের ‘শাহেনশা’ যাতে সুস্থ হয়ে ওঠেন তারই প্রার্থনা করছে গোটা ভারত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।