মুখ্যমন্ত্রী জড়িয়ে, তবু বিধানসভার ভোটাভুটিতে কেন নেই তৃণমূলের বেশিরভাগ বিধায়ক? জল্পনা তুঙ্গে

এমন ঘটনা কেন ঘটল তৃণমূল পরিষদীয় দলের অভ্যন্তরে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে এমন কাণ্ড খুবই গুরুত্বপূর্ণ, জটিল এবং চিন্তারও বটে।

Kanad Dasgupta
৩ মিনিট
মুখ্যমন্ত্রী জড়িয়ে, তবু বিধানসভার ভোটাভুটিতে কেন নেই তৃণমূলের বেশিরভাগ বিধায়ক? জল্পনা তুঙ্গে

রাজ্যপালের পরিবর্তে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে আসবেন মুখ্যমন্ত্রী, এমনই বিষয় ছিল ‘দ্য ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট ২০২২ বিল-এর। বোঝাই যাচ্ছে, এই বিলের সঙ্গে সরাসরি যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ মমতাকেই আচার্য পদে আনার লক্ষ্যে সংশোধন করা হয়েছে সংশ্লিষ্ট আইনটির। সোমবার বিলটি বিধানসভা অধিবেশনে পেশ করা হয়। এবং অধিবেশনের প্রথম দিনেই ভোটাভুটিতে পাস হয়ে যায় এই 'আচার্য-বিল'।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কে হবেন রাষ্ট্রপতি! বিরোধী ঐক্যের সর্পছিদ্রই বিজেপির পোয়াবারো?

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী স্থির করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আপাতদৃষ্টিতে এই বিল পেশ এবং পাস হওয়ার ব্যাপারটি খুবই সহজ-সরল মনে হলেও আদতে সত্যিই কি তেমন হয়েছে? বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরকার পক্ষের। যে কোনও বিল সরকারের তরফে বিধানসভায় সাবলীলভাবে পাস হয়ে যাওয়ারই কথা। আচার্য বিলের ক্ষেত্রেও অন্যথা হয়নি। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তথা দলের সুপ্রিমোর কপালে ভাঁজ বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে গিয়েছে সোমবারের বিধানসভায়। যার ফলে একাধিক প্রশ্ন সামনে চলে এসেছে।

বিধানসভায় তৃণমূলের মোট সদস্যসংখ্যা এখন ২২০-র কাছাকাছি। স্বয়ং মুখ্যমন্ত্রী যুক্ত যে বিলের সঙ্গে, এদিন সেই বিলের পক্ষে ভোট পড়েছে মাত্র ১৬৭টি। অর্থাৎ ৫৩ জন তৃণমূল বিধায়ক হয় গরহাজির ছিলেন, অথবা উপস্থিত থেকেও ভোট দেননি। এমন ঘটনা কেন ঘটল তৃণমূল পরিষদীয় দলের অভ্যন্তরে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে এমন কাণ্ড খুবই গুরুত্বপূর্ণ, জটিল এবং চিন্তারও বটে।

আরও আছে৷ এই বিল ভোটাভুটিতে যাওয়ার পর দু'বার দু'ধরনের ফল ঘোষিত হয়। প্রথমে ঘোষণা করা হয়, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট ২০২২ বিলটি ১৮২-৪০ ভোটে বিল পাশ হয়েছে। সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা দাবি করতে থাকেন, অধিবেশনে হাজির থাকা তাঁদের ৫৭ জন বিধায়কই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তা হলে বিপক্ষে ৪০টি ভোট পড়ে কী করে? কোথায় গেল ১৭টি ভোট? বিজেপির তোলা অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়ে সরকার পক্ষের চিফ হুইপ বলেন, "এদিন ১৮২জন তৃণমূল বিধায়ক হাউসে উপস্থিত ছিলেন, তাঁরাই এই ভোট দিয়েছেন।" এর অর্থ সরকার পক্ষের চিফ হুইপ নিশ্চিত ছিলেন, হাউজে ১৮২ জন তৃণমূল বিধায়ক হাজির ছিলেন। ওদিকে সন্ধ্যা নাগাদ বিধানসভার সচিবালয়ের তরফে জানানো হয়, আগের ঘোষণায় ভুল হয়েছিল। নতুন ফল বিলের পক্ষে ১৬৭, বিপক্ষে ৫৫। এটাই যদি চূড়ান্ত হয়, তাহলে সরকার পক্ষের চিফ হুইপ কীসের ভিত্তিতে জানালেন ১৮২ জন তৃণমূল বিধায়ক হাজির ছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন তো উঠবেই, বিলের পক্ষে তৃণমূলের ১৫টি ভোট কম হলো কেন? আসলে কেউই কোনও বিষয়ে সিরিয়াস নন, সব দায় যেন মুখ্যমন্ত্রীরই!

এদিকে প্রথম দফায় ফল ঘোষণার পর গেরুয়া শিবিরের দাবি ছিল, বিল পেশের সময় তাঁদের ৫৭ জন বিধায়ক হাউজে উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তাই বিলের বিপক্ষে ভোট পড়ার কথা ৫৭টি, সেক্ষেত্রে বিপক্ষে ৪০টি ভোট পড়ে কী করে? তাদের ১৭টা ভোট কোথায় গেল? তৎক্ষণাৎ শুরু হয় জল্পনা, ভোটদানে হয় পদ্ধতিগত ভুল করে ফেলেছেন বিজেপি বিধায়কদের একটি অংশ, অথবা ঢালাও ক্রসভোটিং? অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপির তরফে নালিশ জানানো হয়। ঘটনার তদন্তের নির্দেশ দেন অধ্যক্ষ। আর মঙ্গলবার অধিবেশনের শুরুতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, সোমবার বিধানসভায় আচার্য বিলের ভোট গণনায় ভুল হয়েছিল। স্পিকার বলেছেন, ‘‘আশা করব, এমন ভুল ভবিষ্যতে হবে না। কী করে ভুল হল, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হচ্ছে।”

বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বেনজির। গণনায় ভুলের কারণে প্রথমবার বিপক্ষের ১৫টি ভোট সরকার পক্ষের দিকে চলে গিয়েছিল। এভাবেই হিসেব করার ফলে বিলের পক্ষে ভোট দেখানো হয় ১৮২। কিন্তু দ্বিতীয় গণনায় বিপক্ষের সেই ১৫টি ভোট বিজেপির দিকেই চলে যাওয়ায় বিরোধীদের ভোট ৪০ থেকে বেড়ে দাঁড়ায় ৫৫-য়। তবে দ্বিতীয় গণনায় দেখা যায়, বিজেপির ২জন বিধায়কের ভোট বাতিল হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত ফল, বিলের পক্ষে ১৬৭, বিপক্ষে ৫৫। গণনার এই ভুল না হলেই ভালো হতো, তবুও শেষ পর্যন্ত তা মেনে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এমন ভুল ভবিষ্যতে হবে না।

কিন্তু মূল বিষয়টি তো রয়েই গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ একটি বিল বিধানসভায় পেশ করা হচ্ছে, তৃণমূল বিধায়করা তা জানতেন না, এমন হতে পারে না। ভোটাভুটির হিসেব বলছে, বিলের পক্ষে আরও ৪৮-৫০টি ভোট পড়া উচিত ছিল, ২-৪ জন অনুপস্থিত থাকতেই পারেন, কিন্তু তেমন হয়নি। তৃণমূলের পক্ষে এটা অবশ্যই চিন্তার।

রাজনৈতিক মহলের অভিমত, এই চিন্তা অমূলক নয়। দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সহমতের ভিত্তিতে বিরোধী শিবিরের প্রার্থী দাঁড় করাতে সক্রিয় হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই তিনি বুধবার, ১৫ জুন, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেশের বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের এক বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই দিল্লি গিয়েছেন মমতা। সেই আবহে গুরুত্বপূর্ণ একটি বিল পাস করার দিনে এত সংখ্যক দলীয় বিধায়কের গরহাজিরা অন্য এক আশঙ্কার জন্ম দিচ্ছে কি না, তাও ভাবার বিষয় বলেই মনে করছে রাজনীতির জগতের লোকজন।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?