রামকৃষ্ণ মিশন সত্যিই বিজেপির আজ্ঞাবহ? সাধু বিতর্কে ভোট হারাবেন মমতা?

Mamata Banerjee Ramkrishna Mission: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকে আক্রমণ করার পরে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই হাজির করেছেন ইমাম প্রসঙ্গ।

inscript
৩ মিনিট
রামকৃষ্ণ মিশন সত্যিই বিজেপির আজ্ঞাবহ? সাধু বিতর্কে ভোট হারাবেন মমতা?

রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে গেরুয়া যোগের ইঙ্গিত নিয়ে বহুকাল থেকেই চর্চা হয়েছে। বিশেষত নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, সাধুদের সরাসরি রাজনৈতিক যোগ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনের আবহে ফের রামকৃষ্ণ মিশন প্রসঙ্গই কি মোড় ঘোরাতে চলেছে এ রাজ্যের সংসদীয় রাজনীতির? রামকৃষ্ণ মিশনের সাধুদের নিয়ে মমতা-মোদির টানাপড়েনে ভোটবাক্সে কার লাভ কার ক্ষতি? মমতা বলেছেন, রামকৃষ্ণ মিশনের সাধুদের কেউ কেউ তৃণমূলের এজেন্ট বসতে দেননি বুথে। সাধুদের নিয়ে কথা উঠতেই পাল্টা ইমামদের নিয়ে রাজনৈতিক সমরে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন, সব মহারাজকে উদ্দেশ্য করে তিনি একথা বলেননি। তিনি নির্দিষ্টভাবে একজনের কথা বলতে চেয়েছিলেন, কার্তিক মহারাজ। বলছেন, “যে লোকটা বলে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছে।’’ মমতা মারাত্মক অভিযোগ করেছেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল ভোটের আগে, তার নেপথ্যে হাত রয়েছে কার্তিক মহারাজের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের পরে কী হাল হবে স্বৈরাচারী মোদির? ভবিষ্যদ্বাণী পরাকলা প্রভাকরের

Parakala Prabhakar Predicts Modi's Future: "বিজেপি বিভাজনমূলক বক্তব্য এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী নীতির উপর অনেক বেশি নির্ভর করেছে,", বলছেন পরাকলা প্রভাকর।

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন, রামকৃষ্ণ মিশনের সাধুদের একাংশ ‘দিল্লির আজ্ঞাবহ’ হিসেবে কাজ করছেন। মমতার অভিযোগ, ‘‘দিল্লি থেকে নির্দেশ আসে। বলে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু-সন্তেরা এই কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে... তাদের আমি ভালবাসতে পারি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনও দিনও। এটা আমি জানি। তা হলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব?’’

এই প্রসঙ্গে বারেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, স্বামীজির জন্য, মিশনের জন্য তিনি ঠিক কী কী করেছেন। মনে করিয়ে দিয়েছেন, স্বামী বিবেকানন্দের বাড়ি রক্ষা করেছেন তিনি। তিনি কিনে নিয়েছিলেন বিবেকানন্দের বাড়ি, নাহলে কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মভিটে মাফিয়াদের হাত থেকে বাঁচানো যেত না বলে দাবি তাঁর। ভগিনী নিবেদিতার বাড়িও তিনিই কিনে বাঁচিয়েছেন বলে জানিয়েছেন মমতা। মনে করিয়ে দিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাইওয়াক কে তৈরি করে দিয়েছে? বেলুড় মঠের এত জেটি কে করে তৈরি দিয়েছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধীরের লড়াইয়ে জল ঢালছে কংগ্রেস হাইকমান্ডই

Adhir Chowdhury vs Mallikarjun Kharge: ক্ষমতার কাছাকাছি না যেতে পারলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যাবেন না সেই গ্যারান্টিও কি খাড়্গে দিতে পারবেন?

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকে আক্রমণ করার পরে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই হাজির করেছেন ইমাম প্রসঙ্গ। শুভেন্দু বলেন, ‘‘ইমামেরা আবেদন করতে পারেন আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা?” এই মিশন বিতর্কের জেরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে। রবিবার গভীর রাতে জলাপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি ভবনে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঝাড়গ্রামে ভোটপ্রচারে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী বলেন, “রামকষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয়। এখন তো হিন্দু সন্তদের হুমকি দিচ্ছে খোদ এখানকার মুখ্যমন্ত্রী। এর ফলে তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গিয়েছে। কাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে আশ্রমে হামলা হয়েছে। মিশনের কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে। বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হবে, ভাবতে পারে না দেশবাসী। রামকৃষ্ণ মিশনকে অপমান মানে দেশের সাধু ও সন্তদের অপমান। এই অন্যায় সহ্য করবে না বাংলা।”

প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, ‘‘ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান এই দেশ কখনও সহ্য করবে না।’’ শুধু মোদি শুভেন্দু নন। মমতার এই মন্তব্যের জেরে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের বহু সদস্যই ক্ষুব্ধ। দুর্গাপুরের ভারত সেবাশ্রম সংঘ মুখ্যমন্ত্রীকে অসংলগ্ন বলেও মনে করছেন। এবার প্রশ্ন, মমতার অভিযোগ কি সম্পূর্ণ মিথ্যা? রামকৃষ্ণ মিশন বা সেবাশ্রমের আড়ালে কি হিন্দুত্বের প্রচার করে না বিজেপি বা আরএসএস? অন্যদিকে এই রাজ্যে মমতা মিশন বা সংঘকে 'অপমান' করে কি বেশ কিছু ভোট হাতছাড়া করে ফেলছেন না? এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক মহলও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?