অযোধ্যায় দীপাবলি উৎসবে প্রদীপের অবশিষ্ট তেল নিতে কাড়াকাড়ি, যোগীরাজ্যের 'অচ্ছে দিন' আসলে এই?

Ayodhya Deepotsav 22 lakh Diyas : "এরা বরং অবশিষ্ট তেল নদীতে ফেলে দেবে কিন্তু গরিবদের নিতে দেবে না," বলছেন তেল নিতে আসা শোভা।

inscript
৩ মিনিট
অযোধ্যায় দীপাবলি উৎসবে প্রদীপের অবশিষ্ট তেল নিতে কাড়াকাড়ি, যোগীরাজ্যের 'অচ্ছে দিন' আসলে এই?

২২ লাখ! ২২ লক্ষ প্রদীপে দীপাবলি উৎসবে সেজে উঠেছিল অযোধ্যা। রামমন্দিরের শহর অযোধ্যা এই ২২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। আলোর ঠিক নীচেই যে অন্ধকার, তাও সাপের মতো বেরিয়ে এসেছে যোগী রাজ্যের স্যাঁতসেঁতে গর্ত থেকে। এই ২২ লক্ষ প্রদীপ জ্বলেছে তেল দিয়ে, কত লিটার তেল লেগেছে? ভারতে সরষের তেলের দাম এখন কত? সব প্রশ্নের উত্তর দিয়েছেন যোগী আদিত্যনাথের রাজ্যের খেটে খাওয়া গরিবরা। ওই ২২ লক্ষ প্রদীপ থেকে বেঁচে যাওয়া তেল রান্না করার জন্য সংগ্রহ করতে দেখা গিয়েছে মানুষকে। নির্দ্বিধায়, এই তো আচ্ছে দিন, এই তো প্রকৃত 'শুভ' দীপাবলি!

২০১৭ সালে যোগী আদিত্যনাথের সরকার গঠনের পরেই অযোধ্যায় দীপোৎসব শুরু হয়। সরকার ২০১৭ সালে প্রায় ৫১,০০০ প্রদীপ জ্বালায়। ২০১৯ সালে ৪.১০ লক্ষ প্রদীপ জ্বালায়। প্রতিবছর নিজের রেকর্ড নিজে ভাঙার দৌড়ে নেমে পড়ে প্রশাসন। ২০২০ সালে ৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হয়। ২০২১ সালে ৯ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। ২০২২ সালে, রাম কি পৌরী ঘাটে ১৭ লাখেরও বেশি প্রদীপ জ্বালানো হয়েছিল। তবে, সেই বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কেবলমাত্র সেই প্রদীপগুলিকেই গোনে যেগুলি কমপক্ষে পাঁচ মিনিট জ্বলেছিল, তাই রেকর্ড গড়া হয় ১৫,৭৬,৯৫৫টি প্রদীপের।

अयोध्या दिवाली: कांशीराम कॉलोनी की महिला तेल जमा करने आई, बोली- "तेल बर्बाद होगा लेकिन गरीब को खाने को नहीं देंगे, अयोध्या में तो ऐसे पुलिस वाले आ गए हैं जो औरतों को भी पीट कर भगा रहे हैं..."

— The Mooknayak (@The_Mooknayak)

এবছর ২২ লক্ষ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ পুরোদমে চলছে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচন আর রামমন্দির উন্মোচনের আগে ২০২৩ সালটি আদিত্যনাথ ও বিজেপি সরকার দুইয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বছরে ২২ লক্ষ প্রদীপের আলোয় রাজ্যের গরিবদের প্রকৃত অন্ধকার প্রকাশ্যে এসেছে।

রান্নার জন্য সরষের তেল সংগ্রহ করছেন মানুষ প্রদীপ থেকে! দেবতাদের উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ থেকে মানুষ পরিবারের রান্নার তেল নিতে বাধ্য হচ্ছেন, এমন উত্সবের আলো কি দেশকে ম্লান করে না? এবছরই প্রথম না, এই বিপুল প্রদীপ জ্বালানোর উৎসবের শুরু থেকেই এই ঘটনা চলে আসছে। যে উৎসবে দেবতার ঘরে আলো জ্বলে আর অন্ধকারের প্রাণীদের প্রদীপ থেকে বেঁচে যাওয়া তেল দিয়ে সংসারের খাবার রাঁধতে হয় সেই উৎসবে প্রাণ আছে না স্রেফ ক্ষমতা?

অযোধ্যায় এই ২২ লাখ প্রদীপের দীপাবলির কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে দরিদ্র মহিলা এবং শিশুরা জ্বলন্ত প্রদীপ থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করছে। এই শিশু, মহিলাদের মধ্যে কেউ কেউ ১১৬ কিলোমিটার দূরে বাহরাইচ অঞ্চল থেকে এসেছেন বলেও দাবি। ২২ লক্ষ প্রদীপের নষ্ট হওয়া তেল নিতে ১০০ কিলোমিটার পাড়ি দিয়ে যে মানুষ আসে, এই উৎসব তাঁকে ছোঁয় কতখানি?

सरयू के घाट पर जमीन पर हाथ जोड़कर विनती करती महिला और योगी पुलिस में राम राज्य की झलक दिख जाएगी

"सात महीने की गर्भवती महिला अयोध्या के घाट पर बचे हुए दीपक से तेल भर रही थी"

— Shivam Yadav (@ShivamYadavjii)

এই শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে অযোধ্যার পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। এক ঘাট থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে মহিলারা ফের সেই একই বা অন্য ঘাটে ফিরে গেছেন তেল নিতে। তেল নিতে আসা এক মহিলা জানাচ্ছেন, “আমরা গরিব, তেল কেনার সামর্থ্য নেই। আমরা প্রতি বছর এখানে যে তেল নিয়ে যাই, তা দিয়ে আমাদের কয়েক মাস, কখনও কখনও ছয় থেকে আট মাস পর্যন্ত রান্না হয়ে যায়।” অযোধ্যারই বাসিন্দা অন্য এক মহিলা জানাচ্ছেন, পুলিশদের মহিলাদের মারার কোনও অধিকার নেই। "এরা বরং অবশিষ্ট তেল নদীতে ফেলে দেবে কিন্তু গরিবদের নিতে দেবে না," বলছেন তেল নিতে আসা শোভা। বাহরাইচের এক মহিলা একটি অনলাইন পোর্টালকে জানান, তিনি এবং আরও কয়েকজন অবশিষ্ট তেল সংগ্রহের আশায় গত তিন বছর ধরেই দীপোৎসবে আসেন। রেশন কার্ড আছে তাঁর। বিনামূল্যের রেশন পান। কিন্তু সব সময় তেল কেনার সামর্থ্য থাকে না। প্রদীপ থেকে সংগৃহীত তেল দিয়ে ছ’ মাসের মতো চলে যায়।

বিজেপির সমর্থকদের একটি অংশ পাল্টা প্রচার করছে যে, এই মহিলারা 'তেল চুরি' করছেন আসলে। এই মহিলারা ফুটপাতে খাবারের দোকানে এই তেল বিক্রি করবে। অনেকে বলছেন, এটি সরষের তেল না তিলের তেল এবং কর্পূরে প্রদীপগুলি ভিজিয়ে রাখা হয়েছিল। তাই প্রদীপের পোড়া তেল রান্নার জন্য ব্যবহার করা যাবেও না। উত্তরপ্রদেশ সরকার এবং হিন্দু ধর্মকে হেয় করার জন্যই নাকি এই মহিলাদের ব্যবহার করা হচ্ছে।

রাজ্য সরকার মাটির প্রদীপের জন্য টাকা দেয়। প্রতিটি প্রদীপের দাম ১ টাকা থেকে ১.৫০ টাকার মধ্যে। প্রদীপ এবং সরষের তেল ছাড়াও তিলের তেল এবং কর্পূরে প্রদীপ জ্বালানোর হয়। ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের সময় কতগুলি প্রদীপ জ্বালানো হবে তা অনুমান করাই যায়। তবে তা যে ২২ লক্ষের রেকর্ডকেও ভেঙে দেবে তেমন সম্ভাবনা রয়েছে। এই এত প্রদীপ, প্রদীপের তেল ও আয়োজনে যে টাকা খরচ হয়েছে, তার হিসেব উত্তরপ্রদেশের মানুষ চাইবে না। মানুষ চাইবে খাদ্যের নিরাপত্তা, ন্যূনতম খাবার, স্বাস্থ্য ও শিক্ষার পরিষেবা। ২২ লক্ষ প্রদীপের আলোয় সেই অধিকার রক্ষিত হবে কি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।