বাংলার তৈরি চাকায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, কেন এমন সিদ্ধান্ত রেলের?

Vande Bharat Express : আর নয় বিদেশি চাকা, জানেন বাংলার কোন দুই সংস্থাকে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা তৈরির বরাত দিল রেল?

inscript
৩ মিনিট
বাংলার তৈরি চাকায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, কেন এমন সিদ্ধান্ত রেলের?

মিডিয়া চ্যানেল অথবা খবরের কাগজের পাতা খুললেই বারবার চোখে পড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের প্রসঙ্গ। শুরুর সময় থেকে বারবার শিরোনাম দখল করেছে এই ট্রেন। আদ্যোপান্ত নতুন এই ট্রেনটিকে ঘিরে এমনিতে প্রথম থেকেই ছিল উত্তেজনা। তার ওপর আবার যোগ হয়েছিল শুরুর দিনের ‘জয় শ্রী রাম’ ধ্বনি এবং নতুন ট্রেনে একের পর এক হামলা। দেশ জুড়ে এখন একটাই রব, ‘বন্দে ভারত’। রাজনীতির রং অবশ্য প্রথম থেকেই ছিল, তবুও চাকা গড়িয়েছে বুলেট ট্রেনের। ফেলো করি মাখো ভোটের নীতিতে বাংলাকে পীঠস্থান করেছে বিজেপি, তাই রেল পথে নয়া সূচনা। এমনকী সূচনার দিন মায়ের মুখাগ্নি সেরেই আহমেদাবাদ থেকে পতাকা নাড়িয়ে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝে নতুন এই ট্রেনটি দাঁড়ায় তিন জায়গায়। বোলপুর, মালদা টাউন এবং বিহারের বারসই। মাত্র সাড়ে সাত ঘণ্টার জার্নিতেই সফর শেষ। এহেন ট্রেনকে ঘিরে উত্তেজনার রেশ যেন কাটছেই না।

নতুন করে সেই রেশ আরও বাড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। সম্প্রতি জানা গিয়েছে, আর বিদেশি সংস্থার ভরসায় চাকা গড়াবে না এই ট্রেনের। দেশীয় উৎপাদনের ওপরই ভরসা এবার কেন্দ্রের। দেশ বললে ভুল হবে, বলা ভালো খোদ বাংলার দুই সংস্থার ওপর দায়ভার পড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা তৈরির। জানা গিয়েছে, আগামীদিনে বাংলার তৈরি চাকাতেই ছুটবে বুলেট ট্রেন। এই বিষয়ে প্রায় ১২,০০০ কোটি টাকার চুক্তি ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে বাংলার দুই সংস্থার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শতাব্দী, দুরন্ত, রাজধানী, কেন এমন আলাদা আলাদা নাম ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনের?

Indian Railways : ট্রেনে চড়া নিত্যদিনের অভ্যাস, কিন্তু জানেন কি ভারতের নামজাদা এক্সপ্রেস ট্রেনগুলির নামকরণের আসল কারণ কী?

এতদিন পর্যন্ত রাশিয়া এবং চিন থেকেই আন হতো বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। তাহলে কেন এমন সিদ্ধান্তে বদল আনা হল? কেনোই বা বিদেশি চাকার তুলনায় দেশি চাকা ব্যবহারকে বিকল্প হিসেবে বেছে নিল রেল, জানেন? জানা গিয়েছে, এতদিন পর্যন্ত বিদেশ থেকে মোট আশি হাজার চাকা আমদানি করেছে ভারত, যার জেরে খরচ পড়েছে প্রায় ৫২০ কোটি টাকা। পাশাপাশি আরও জানা গিয়েছে এই কাজটিই যদি দেশীয় কোনও সংস্থাকে দিয়ে করানো যেত তাহলে খরচ অনেকটাই কমে যেত। আমদানি শুল্ক স্বরূপ খরচ থাকতো না।

সমস্ত দিক বিচার করেই টেন্ডার ডাকা হয়, সেখানেই বন্দে ভারত-সহ ভারতের অন্যান্য ট্রেনের চাকা তৈরির বিরাট বরাত জিতেছে রামকৃষ্ণ ফোর্জিংস লিমিটেড এবং টিটাগড় ওয়াগনস লিমিটেডের কনসোর্টিয়াম। এই বরাতের প্রথম পর্যায়ে বলা হয়েছে ভারতীয় রেলের জন্য প্রায় ১৫.৪ লক্ষ চাকা তৈরি করতে হবে। আর এর জন্য সর্বনিম্ন দর দিয়ে টেন্ডারটি জিতে নেয় এই দুই সংস্থা। মোট ১২,২২৬.৫০ কোটি টাকার কাজ হতে পেয়েছে এই দুই সংস্থা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

Mumbai Goa Vande Bharat Train: এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে।

একদিকে আমদানি শুল্ক অন্যদিকে বিশ্ব জুড়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি, যার জেরে ভারতীয় ট্রেনের চাকা আমদানির কাজ ব্যাহত হয়। ফলে সব পরিস্থিতির বিচার করেই স্বাবলম্বী হতে চাইছে দেশ। এছাড়া নিজেরা কাজ করলে খরচ অনেকটাই কমে যাবে। প্রসঙ্গত, আগে ১২৮টি চাকার প্রথম ব্যাচ ইউক্রেন থেকে রোমানিয়াতে সড়কপথে আনা হয়েছিল। পরে সেখান থেকে তা আকাশপথে ভারতে আনা হয়েছিল।

এছাড়া বেঙ্গালুরুতে আগে থেকেই রয়েছে রেলের চাকা উৎপাদন কারখানা। মূলত বাইরে থেকে আমদানি করা চাকার জন্য অ্যাক্সেল তৈরি করত এই সংস্থা, ফলে ইঞ্জিনিয়ারদের পক্ষে চাকা তৈরির কাজ খুব কঠিন কিছু হবে না। ফলে এই নতুন কাজের বরাত আদতে দেশীয় অর্থনীতিকে যেমন চাঙ্গা করবে ঠিক তেমনই ভারতীয় প্রযুক্তির ওপর ভরসার ভিত আরও শক্ত করবে, তা বলাই বাহুল্য। সর্বোপরি এই ভাবনা কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া' সঙ্গেও সামঞ্জস্য রক্ষা করবে বলেই ভাবা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?