মুজিবের ছবি মুছে কেন বৌদ্ধবিহার, মন্দিরের ছবি বাংলাদেশের নতুন নোটে?

Bangladesh New Currency: গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরই নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

inscript
৩ মিনিট
মুজিবের ছবি মুছে কেন বৌদ্ধবিহার, মন্দিরের ছবি বাংলাদেশের নতুন নোটে?

১ জুন থেকে বাংলাদেশের বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। তবে, সেই নোটের সঙ্গে আগেকার নোটের নকশা ও প্রতীকের ব্যাপক বদল রয়েছে। নতুন নোট প্রমাণ করছে, হাসিনা-যুগ তথা বঙ্গবন্ধুর স্মৃতি থেকে মুক্ত হতে চায় বাংলাদেশ, সব দিক থেকেই। তাই বাংলাদেশের নতুন নোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি! আগে সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো থেকে জানা যাচ্ছে, গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরই নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিলের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। আসলে সেই নোটগুলিতে মুজিবের ছবি থাকার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোট আর বাজারে পাওয়া যায় না। ছেঁড়াফাটা এবং পুরনো নোটে ছেয়ে যায় বাংলাদেশের বাজার। থাকে। তারপরেই নতুন করে নোট ছাপানোর পথে হাঁটে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বাংলাদেশে সব নোটেই মুজিবের ছবি ছিল। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সারা বাংলাদেশেই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়। মুজিবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা তখনও হয়েছিল। ভেঙে ফেলা হয়েছিল শেখ মুজিবর রহমানের মূর্তি। বিভিন্ন সরকারি দফতর থেকে মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়। তাঁর বাসভবন তথা মিউজিয়াম ধ্বংস করে দেওয়া হয়। মুজিবস্মৃতি মুছে ফেলার ঘটনাবলীরই সাম্প্রতিকতম নজির নোট থেকে তাঁর ছবি মুছে ফেলা। নতুন নোটগুলিতে তবে কী থাকছে?

১০০০ টাকার নোটে কী থাকছে

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের টালমাটাল বাংলাদেশ! কেন তিন উপদেষ্টার অপসারণ চায় বিএনপি?

BNP Bangladesh: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকার নোটটির আকার ১৬০ মিমি x ৭০ মিমি। নোটটি ১০০ শতাংশ সুতির কাগজে মুদ্রিত এবং এই নোটে জলছাপ হিসেবে রয়াল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটি মূলত বেগুনি রঙের। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০০০ টাকার নোটের সামনে বাঁ পাশে থাকছে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। নোটের মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি, আর নোটের পেছনে জাতীয় সংসদ ভবনের ছবি আছে। নোটটি নাড়াচাড়া করলেই ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ অংশের রং লাল থেকে সবুজ হয়ে যাবে এবং ‘১০০০ টাকা’ লেখা অংশে উজ্জ্বল এক রংধনু বার ওপর-নিচে ওঠানামা করবে।

৫০ টাকার নোটে কী থাকছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
হত্যায় অভিযুক্ত! তাও কীভাবে বাংলাদেশ ছেড়ে থাইল্যান্ডে পালালেন প্রাক্তন রাষ্ট্রপতি?

Bangladesh Ex President Abdul Hamid: কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলায় ৮১ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার সঙ্গেই সহ-অভিযুক্ত।

এই নোটটির আকার ১৩০ মিমি X ৬০ মিমি। এতেও জলছাপ হিসেবে থাকছে রয়াল বেঙ্গল টাইগারের মুখ। নোটটি মূলত গাঢ় বাদামি রঙের। নোটটির সামনের বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি। মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনে ডান পাশে থাকছে শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’–এর ছবি।

২০ টাকার নোটে কী থাকছে?

২০ টাকার নোটটির আকার ১২৭ মিমি x ৬০ মিমি। এতে জলছাপ হিসেবে থাকছে রয়াল বেঙ্গল টাইগারের মুখ। নোটটি মূলত সবুজ রঙের। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটটির সামনের বাঁ বাশে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের ছবি থাকবে। মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি আর নোটের পেছনে ডান পাশে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

কেন মন্দির-বৌদ্ধবিহার জায়গা পেল নোটে? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, নতুন নোটে বাংলাদেশের প্রাকৃতিক ভূদৃশ্য এবং নৈসর্গ প্রদর্শনের উপরই জোর দেওয়া হবে। "নতুন নোটের নতুন নকশায় কোনও মানুষের প্রতিকৃতি থাকবে না, ভূ-প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী স্থানগুলিই প্রদর্শিত হবে,” বলেছেন আরিফ হোসেন খান বলেন। তবে বাংলাদেশ ব্যাংক এও জানাচ্ছে যে, মুজিবের ছবি দেওয়া ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোট এখনই বাতিল হচ্ছে না। নতুন নোটের পাশাপাশি প্রচলিত সব নোট এবং কয়েনই বাজারে থাকবে। তবে মুজিবের ছবি দেওয়া নোট যেহেতু আর ছাপানো হবে না, তাই কিছু সময় পর আপনিই সেই নোট আর বাজারে পাওয়া যাবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?