বেগম খালেদা জিয়াকে মুক্তি! বাংলাদেশ আবার মৌলবাদীদের হাতেই?

Khaleda Zia Released: ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জন্ম খালেদা জিয়ার। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু তাঁর স্বামী জিয়াউর রহমানের হত্যার পর থেকে।

inscript
৩ মিনিট
বেগম খালেদা জিয়াকে মুক্তি! বাংলাদেশ আবার মৌলবাদীদের হাতেই?

বাংলাদেশের এই ছাত্র আন্দোলন কি স্রেফ ছাত্র আন্দোলন রয়ে গেল? শেখ হাসিনা পদত্যাগ করলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার কথাও বলা হলো। তবে, হাসিনা দেশ ছাড়ার পর আন্দোলনের যে রূপ দেখল বাংলাদেশ তাতে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে ছাত্রদের আন্দোলনকে কি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের সুবিধার্থে ব্যবহার করল না? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগের সোমবার রাতেই সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ঘোষণা করে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এর আগে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন তিনি। এবার পাকাপাকি মুক্তি। বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান বিরোধী দল। হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে কি ক্রমেই অপ্রাসঙ্গিক করে দিতেই এমন সিদ্ধান্ত?

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দু’টি পৃথক মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন তিনি। প্রায় দু’বছরের বেশি সময়কালই তিনি জেলে বন্দি ছিলেন। তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসিনার সরকারই এক অন্তর্বর্তী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে। ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেই মুক্তির মেয়াদ ছিল ছ’মাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অন্তর্বর্তী সরকার গড়ে আপাতত চলবে দেশ, জাতির উদ্দেশে ভাষণে যে বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের

Bangladesh Unrest: শেখ হাসিনার  পদত্যাগের পরই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, বাংলাদেশে এই আন্দোলনে প্রতিটি হত্যার বিচার হবে।

যদিও এরপর থেকে ছ’মাস পরপর মুক্তির মেয়াদ বাড়িয়ে দেয় হাসিনা সরকার। তবে জেল থেকে মুক্তি পেলেও অসুস্থ খালেদা জিয়া তাঁর গুলশনের বাড়িতেই গৃহবন্দি ছিলেন। যাতায়াতে বিধিনিষেধ ছিল। অসুস্থ হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা। ফলে এখন মুক্তি পেলেও, সক্রিয় রাজনীতিতে তিনি আদৌ ফিরতে পারবেন কিনা সংশয় রয়েছে।

সোমবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী, বিমানবাহিনীর প্রধান এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের শীর্ষ নেতা এক বৈঠকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংক্রান্ত বিভিন্ন মামলায় আটক সকলকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাঙা হলো মুজিবের মূর্তিও! হাসিনার ইস্তফার পর ঠিক কী চলছে বাংলাদেশ জুড়ে?

Bangladesh Unrest: ১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুজিবুরকে সপরিবার খুন করা হয়েছিল নিজেরই বাড়িতে। সেই কুখ্যাত অগাস্টেই হাসিনাকে চলে যেত হলো দেশ ছেড়ে।

বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮। হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদার বিরুদ্ধে একটি অনাথাশ্রমের ট্রাস্টের অনুদানের প্রায় আড়াই লক্ষ ডলার আত্মসাৎ করার অভিযোগ ওঠে। তারপরেই ১৭ বছরের জেল হয় তাঁর। যদিও বিএনপি বলে এসেছে, এই মামলাগুলি সবই ছিল হাসিনার মনগড়া।বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার লক্ষ্যেই হাসিনা সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে।

হাসিনা আর খালেদার রাজনীতিতে আসা উত্তরাধিকারসূত্রেই। হাসিনা পেয়েছেন বাবা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে এবং জিয়া স্বামী জিয়াউর রহমানের কাছ থেকে। ১৯৭৫ সালে মুজিব হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৮১ সালে তাঁকেও হত্যা করা হয়। ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জন্ম খালেদা জিয়ার। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু তাঁর স্বামী জিয়াউর রহমানের হত্যার পর থেকে। জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানই ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ নিজেকে মধ্যপন্থী ও ধর্মনিরপেক্ষ মতাদর্শের দল হিসেবে তুলে ধরতে চায়। বিএনপির বিরুদ্ধে কিন্তু কট্টরপন্থী ও চরমপন্থীদের সমর্থনের অভিযোগ আছে।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তানের বেনজির ভুট্টোর পরে মুসলিম-প্রধান একটি দেশটির নেতৃত্বে আসা দ্বিতীয় মহিলা ছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হন খালেদা। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং হিংসার কারণে ২০০৭ সালের জানুয়ারি মাসের নির্বাচন বিলম্বিত হয়। যার ফলে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখল করে। এই সময় খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় খালেদাকে ১৭ বছরের জন্য জেলে পাঠানো হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান হিংসা ও অস্থিরতার মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসেন এবং ঢাকা থেকে চলে আসেন ভারতে। বিক্ষোভকারীরা গণভবন দখল করে নেয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া ছবিতে দেখা গেছে গণভবনে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, চলছে অবাধ লুঠতরাজ। বিশ্লেষকদের একাংশ বলছেন, এই আন্দোলন আর ছাত্রদের নেই। হাসিনার আকস্মিক পদত্যাগের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেন। সেনাবাহিনী জানায়, যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্রদের আন্দোলনকে যারা নিজেদের সুবিধামতো ব্যবহারের দিকে নিয়ে গেলেন, তারা বাংলাদেশে গণতন্ত্রই ফেরাতে চান তো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?