দেশের রং সত্যিই গেরুয়া? ২০২৪ সালের আগে ঠিক কী অবস্থায় আছে বিজেপি?

BJP in India : মোদি বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির 'হ্যাটট্রিক' আসলে দলের ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের হ্যাটট্রিক' এর এক গ্যারান্টি।

inscript
৩ মিনিট
দেশের রং সত্যিই গেরুয়া? ২০২৪ সালের আগে ঠিক কী অবস্থায় আছে বিজেপি?

২০২৪ এ ফাইনাল ম্যাচ। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল। ডিসেম্বরের শুরুতেই পাঁচ গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোটের ফল দু'টি বিষয়স্পষ্ট করে দিয়েছে। এক, বিজেপি ক্রমেই অপ্রতিরোধ্য; দুই, ভারতকে জুড়তে পারেনি কংগ্রেস-ইন্ডিয়া। বিজেপি তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে জিতে প্রমাণ করে ফেলেছে, মধ্যভারত তাদের একপ্রকার দখলেই। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে দেশে এই ফলাফল বিরোধীদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সারা দেশে বিজেপির অবস্থা দেখলেই চ্যালেঞ্জের মাত্রা খানিক টের পাওয়া যাবে। বিজেপি এখন ভারতের ২৮টি রাজ্যের মধ্যে ১২টিতেই ক্ষমতায় এবং অন্য ৪ টিতে ক্ষমতাসীন জোটে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের কাছে এখন মাত্র তিনটি রাজ্য রয়েছে - কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা, যেখানে তারা সদ্য কেসিআর সরকারকে ক্ষমতাচ্যুত করে জিতেছে।

২০১৪ সাল থেকে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতায় আসার পর থেকে ভারতের রাজ্যে রাজ্যে দলের কী অবস্থা এক ঝলক দেখা যাক। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেব বলছে, বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে তা ভারতের মোট ভূমির ৫৮ শতাংশ! এবং দেশের জনসংখ্যার ৫৭ শতাংশ। বিরোধী-শাসিত রাজ্যগুলি দেশের ৪১ শতাংশ ভূমি আর ৪৩ শতাংশ জনসংখ্যাকে নিজেদের দখলে রেখেছে৷

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপির জয় ২০২৪ সালের আগে দলের এক বিশাল ওভার বাউন্ডারি। জয়ের কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী মোদি বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির 'হ্যাটট্রিক' আসলে দলের ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের হ্যাটট্রিক' এর এক গ্যারান্টি। নরেন্দ্র মোদি এই বিধানসভা হ্যাটট্রিককে দলের 'সুশাসন ও স্বচ্ছতার রাজনীতির' প্রতি মানুষের সমর্থন হিসেবেই দেখছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ এর আগেই কেন 'ফেল' কংগ্রেস : সুমন চট্টোপাধ্যায়

Assembly Polls Results 2023 : এবারের ভোটে কংগ্রেস অন্তত তিনটি রাজ্যে সরকার গড়তে পারলে বিজেপি বিরোধী জোটের অবিসংবাদিত নেতা হতেন রাহুল। আর হবেন না।

এই তিনটি রাজ্যের জয়ের ফলে বিজেপি এখন ৫৪৩টি লোকসভা আসনের প্রায় অর্ধেক নিজেদের দখলে রেখেছে। কংগ্রেস তেলেঙ্গানা জিতেছে, এই বছর দক্ষিণভারতে কংগ্রেসের এটি দ্বিতীয় জয় ঠিকই। তবে বিধানসভার সার্বিক ফলাফল ইন্ডিয়া জোটের কাছে এক বড় ধাক্কা। চারটি রাজ্য মিলে ১৬০ মিলিয়নেরও বেশি ভোটার ছিলেন এবং ৫৪৩ সদস্যের সংসদে ৮২টি আসন ছিল।

বিজেপির সভাপতি জেপি নাড্ডা ফলপ্রকাশের পরপরই বলছেন, "আমরা সবসময়ই বলেছি যে দেশের কেন্দ্রের রাজ্যগুলি জিতবই। এই রায় আমাদের সেরা রাজনৈতিক কৌশল এবং তৃণমূল স্তরে কাজ করার ফলাফল।" মধ্যভারত যে বিজেপির দখলে তা অস্বীকার করার উপায়ও নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লি এবং পঞ্জাবের সরকার গড়ার ফলে এখন দেশের তৃতীয় বৃহত্তম জাতীয় দল হয়ে উঠেছে৷

বিজেপির রাজনৈতিক মানচিত্রের বিবর্তন

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিকেই বেছে নিলেন রাজস্থানের মেয়েরা, কেন ভোটে মুখ পুড়ল কংগ্রেসের?

Assembly Election Result 2023 Rajasthan: যে যে ভোটকেন্দ্রে মহিলা ভোটার বেশি, সেই ভোটকেন্দ্রগুলিতে গো-হারান হেরেছে কংগ্রেস। রাজস্থানের মেয়েদের নিরঙ্কুশ সমর্থন গিয়েছে মোদি-ম্যাজিকের দিকেই।

২০১৪ সালে যখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রথম কেন্দ্রে ক্ষমতায় আসে, তখন রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া এবং ছত্তিশগড় সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই বিজেপির সরকার ছিল। তারপর থেকে, বিজেপি আরও ১২ টি রাজ্য দখল করেছে। নরেন্দ্র মোদিই এখন দেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

২০১৭ সালের ডিসেম্বর নাগাদ দেখা যায়, ভারতের জনসংখ্যার ৬৯ শতাংশ সহ বিজেপি-শাসিত বা বিজেপির জোটভুক্ত রাজ্যগুলির ভূমির আয়তন ৭৮ শতাংশে বেড়েছে। বিরোধী রাজ্যগুলির হাতে রয়েছে দেশের জনসংখ্যার ৩১ শতাংশ এবং মাত্র ২২ শতাংশ জমি।

এই নয় বছরে বিজেপির রাজনৈতিক যাত্রায় বিশাল উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে উত্তর পূর্বে গেরুয়ার উপস্থিতি। ২০১৪ সালে উত্তরপূর্বে বিজেপির উপস্থিতি ছিল নগণ্য। কিন্তু ২০২৩ সাল পর্যন্ত বিজেপি এককভাবেই উত্তরপূর্বের তিনটি রাজ্য দখল করে এবং মেঘালয়, নাগাল্যান্ড ও সিকিমে বিজেপি রয়েছে জোট সরকারে রয়েছে। মিজোরামে কেবল অ-বিজেপি দলগুলি শাসন করেছে।

মোদি বলেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময়, 'জাতের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা" করা হয়েছিল। জয়ের পরে প্রধানমন্ত্রী বলছেন, "আমি বলেছিলাম যে আমার জন্য, চারটি জাতিই গুরুত্বপূর্ণ - নারী শক্তি, যুব শক্তি, কিষাণ এবং গরিব পরিবার"। এবারের বিধানসভা ভোটে এই চার ক্ষেত্র যে বিজেপির কী প্রবল লাভ করেছে তা ভোটের পরিসংখ্যানই বলছে।

কংগ্রেসের নির্বাচন জয়ের ক্ষমতা যে দিনের পর দিন ক্ষয়িষ্ণু তা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। কাজে আসেনি ভারত জোড়ো যাত্রা, কাজে আসেনি ইন্ডিয়া জোট! কংগ্রেসের হারের পরে বিরোধীদের মধ্যে ফাটল আরও চওড়া হয়েছে বলেই মনে হচ্ছে। ২০২৪ শিয়রে নিয়েও বিরোধী জোট কীভাবে ঐক্যের অভাবে ভুগতে পারে, প্রশ্ন ভাবিয়েছে আম জনতাকেও৷ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ স্পষ্টই জানিয়েছেন, এই পরিস্থিতি থাকলে ইন্ডিয়া জোট ২০২৪ সালে জিততে পারবে না। দেশের মানচিত্র কি তবে আরও গেরুয়া হওয়ার পথেই?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?