লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! বেতনবৃদ্ধির পর মাস গেলে কত পাচ্ছেন রাজ্যের মন্ত্রী-বিধায়কেরা?

Salary Hike, Mamata Banerjee: পশ্চিমবাংলার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রাজ্যের বিধায়ক, প্রায় প্রতিটি স্তরেই প্রায় ৪০ হাজার টাকা করে বেতনবৃদ্ধির কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাতে এ রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের বেতন গিয়ে দাঁড়াল কম করে হলেও এক লক্ষ টাকার উপরে..

Sohini Das
৩ মিনিট
লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! বেতনবৃদ্ধির পর মাস গেলে কত পাচ্ছেন রাজ্যের মন্ত্রী-বিধায়কেরা?

আর্থিক অবস্থা রাজ্যের ভালো নয়। তার জেরে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন না মুখ্যমন্ত্রী। তবে সেই অঙ্ক খাটল না রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেলায়। বরং এক ধাক্কায় বেশ অনেকখানি বেতন বৃদ্ধি হল তাঁদের। বৃহস্পতিবার বিধানসভায় তেমন ঘোষণাই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক কর্মসূচি ব্যাগে ভরে বিধানসভার পথে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রীতিমতো লড়াই করে বিধানসভায় বাংলা দিবসের অধিকার এদিন ছিনিয়ে এনেছেন তিনি। তারই সঙ্গে মিলেছে বাংলার নিজস্ব রাজ্য সঙ্গীতও। তবে এখানেই শেষ নয়। বৃহস্পতিবার বিধানসভা থেকেই আরও বড় একটি সিদ্ধান্ত সামনে নিয়ে এলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল রাজ্যের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিধায়কদের। বিরাট অঙ্কের বেতন বৃদ্ধির ঘোষণা করা হল এদিন বিধানসভা থেকে।

পশ্চিমবাংলার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রাজ্যের বিধায়ক, প্রায় প্রতিটি স্তরেই প্রায় ৪০ হাজার টাকা করে বেতনবৃদ্ধির কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। তবে সকলের বেতন বাড়লেও ব্রাত্য রাখলেন নিজেকে। না, মুখ্যমন্ত্রীর বেতনে কোনও রকমফের হচ্ছে না। এদিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, নিজের বেতন বাড়াচ্ছি না। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানাতে গিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন, তাঁর রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতনই সবচেয়ে কম। যার জেরেই বছরের মাঝখানে এমন বেতনবৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বেতনবৃদ্ধির ঘোষণায় নেতামন্ত্রীদের মধ্যে আনন্দের ঝড়। এক ধাক্কায় ৪০ হাজার টাকা কি মুখের কথা নাকি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১ বৈশাখেই 'বাংলা দিবস' কেন? কোথা থেকেই বা এল রাজ্যসঙ্গীতের ধারণা?

West Bengal Day: কবে পালন করা উচিত পশ্চিমবঙ্গ দিবস, সেই প্রশ্নে সংখ্যগরিষ্ঠের ভোট ছিল ১ বৈশাখের দিকেই। সেই সিদ্ধান্ত মতোই বৃহস্পতিবার বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়।

এতদিন পর্যন্ত রাজ্যের বিধায়কেরা পেতেন মাসে ১০ হাজার টাকা করে। তা একধাক্কায় বেড়ে হল ৫০ হাজার টাকা। বিধায়কদের ভাতা সহ এতদিন যে বেতন ছিল ৮১ হাজার টাকা, তা বেড়ে দাঁড়াল ১,২১,০০০ টাকায়। প্রতিমন্ত্রীদের বেতন ছিল মাসে ১০,৯০০ টাকা, যা বেড়ে হল ৫০,৯০০ টাকার কাছে। ফলে প্রতিমন্ত্রী-ভাতা সহ যেখানে তাঁদের মাসিক বেতন ছিল ১,০৯,৯০০ টাকা, তা বেড়ে দাঁড়াল ১,৪৯,৯০০ টাকায়। এবার আসা যাক, পূর্ণমন্ত্রীদের বেতনে। তাঁদের মাসিক বেতন ছিল ১১ হাজার টাকা, ভাতা মিলিয়ে যা দাঁড়াত ১, ১০,০০০ টাকায়। আজকের পর তা গিয়ে দাঁড়াবে ১,৫০,০০০ টাকায়। ফলে আনন্দের কারণটা যে ভিত্তিহীন নয়, তা পরিষ্কার।

এদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্য়বধান প্রতিদিন বাড়ছে। সেই ঘাটতি মেটানোর কোনও চেষ্টা রাজ্য সরকারের তরফে দেখা যায়নি। মামলা, মোকদ্দমা করে হকের টাকা পাননি সরকারি কর্মীরা। সেই প্রশ্ন উঠলেই গলা শুকোন রাজ্য সরকার। কথায় কথায় টেনে আনেন বাম জমানার দেনার কথা। আর্থিক সংকট থেকে কেন্দ্র সরকারের অসহযোগিতার একগাদা অভিযোগ ফুটে ওঠে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের শাসকদলের গলায়। অথচ বিধায়ক মন্ত্রীদের 'সামান্য' বেতনকে অসামান্য করে তোলার সময় সেই আর্থিক অনটনের ছায়াটুকুও দেখা গেল না মুখ্যমন্ত্রীর কণ্ঠে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন্দ্রীয় কর্মচারীদের পকেট ফুলছে, বাংলার বেহাল দশা! কেন্দ্র-রাজ্য ডিএ-র এত কেন ফারাক?

Central State DA Difference : শুধু পশ্চিমবঙ্গেই কি এই সমস্যা? নাকি অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরাও একই সমস্যায় পড়েছেন?

যদিও নিজের বেতনে কোনও বদল আনার একেবারে বিপক্ষে মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন বাবদ এক লক্ষ টাকা করে পান তিনি। তার উপর মুখ্যমন্ত্রীর বেতন রয়েছে। সেই বেতনটুকু অবশ্য নেন না বলেই দাবি মুখ্যমন্ত্রীর। মমতার দাবি, বই বিক্রির স্বত্ত্ব বাবদ যে টাকাটা পান তিনি, তাতেই দিন চলে যায় তাঁর।

মুখ্যমন্ত্রীর এই বেতনবৃদ্ধির ঘোষণার পরে স্বাভাবিক ভাবেই রেগে আগুন রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরবও হয়েছেন ডিএ আন্দোলনকারীরা। যদিও সে ব্যাপারটি নিয়ে আপাতত কিছু বলতে চাইছেন না রাজ্যে ক্ষমতায় থাকা নেতামন্ত্রীরা। বরং একই ভাবে দোষ ঠেলছেন কেন্দ্রের ঘাড়ে। কেন্দ্রের বঞ্চনার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষের ক্ষোভ-দুঃখের কথা একটু পাশে সরিয়ে এমন আনন্দঘন মুহূর্তের মৌতাতটুকু উপভোগ করতে কে না চায় বলুন তো!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?