বনধে উত্তাল বাংলা! ভাটপাড়ায় গুলি! কোচবিহার থেকে আসানসোল, কোথায় কী পরিস্থিতি?

BJP Bangla Bandh: ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় গুলি চলার ঘটনায় বিজেপির একজন কর্মী আহত হয়েছেন বলেও খবর।

inscript
২ মিনিট
বনধে উত্তাল বাংলা! ভাটপাড়ায় গুলি! কোচবিহার থেকে আসানসোল, কোথায় কী পরিস্থিতি?

বিজেপির ডাকা বনধে জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয়। সেই অভিযানকে ঘিরে পুলিশের দমনপীড়নের প্রতিবাদে বুধবার বাংলা বনধ ডেকে দেয় বিজেপি। এই বনধকে কেন্দ্র করে সকাল থেকেই রেল অবরোধ, সড়ক অবরোধের কর্মসূচি নেন বিজেপির কর্মী-সমর্থকরা। সরকারি বাস চললেও বেসরকারি বাস চলেনি একটিও। স্থানীয় বাজারগুলিতে দোকানপাট বন্ধ। বনধকে কেন্দ্র করে চলেছে গুলিও! ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় এই গুলি চলার ঘটনায় বিজেপির একজন কর্মী আহত হয়েছেন বলেও খবর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন স্বাভাবিকভাবেই। ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, দুই বিজেপি নেতার গাড়িতে অন্তত ছ’ রাউন্ড গুলি চালানো হয়েছে। তিনজন আহত। অর্জুন সিং বলছেন, গুলি চালানোর পাশাপাশি বোমাবাজিও হয়েছে দুই বিজেপি নেতার গাড়ির সামনে।

অন্যদিকে, বিভিন্ন জেলায় বনধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত উত্তেজনা দেখা গিয়েছে। ব্যাপক পুলিশি ধরপাকড়ও চলেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বন্‌ধের সমর্থনে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তাতেই শুয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এই বিজেপি কর্মীদের। হিংসা ছড়ানোর অভিযোগে বিধায়ক-সহ কয়েকজন বিজেপি নেতাকে আটক করে পুলিশ। মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে এনবিএসটিসির বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। রাস্তায় বাস-গাড়ি আটকানোর অভিযোগও উঠেছে। কোচবিহারে বনধ ঠেকাতে পাল্টা পথে নামে জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহারে ৩০ জনকে গ্রেফতারও করা হয়েছ। তাঁদের মধ্যে আবার দু’জন বিজেপি বিধায়কও রয়েছেন। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এবং কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে-কে আটক করে পরে গ্রেফতার করে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলাপাতা ফেলে প্রতিবাদ! বিজেপির বনধে রাজ্যজুড়ে কোথায় কোথায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা?

BJP Bangla Bandh: সকাল থেকেই বিভিন্ন স্টেশনে ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করেছেন বিজেপির কর্মীরা

বনধের দিন শাসকগোষ্ঠী তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, কোন্নগর চলচ্চিত্র মোড়ে জমায়েত করে বিজেপি কর্মীরা স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার হুমকি দেন। বিজেপির এই হুমকিকে চ্যালেঞ্জ করে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি শুরু হয়। আসানসোলেও মহীশিলা কলোনি এলাকায় এমনই ঘটনা ঘটেছে। বিজেপির বন্‌ধ সমর্থকেরা কলোনির বাজার বন্ধ করিয়ে দেন বলে অভিযোগ। পরে তৃণমূলের কর্মীরা বাজার চালু করতে এলে দুই দলের মধ্যে হাতাহাতি ঘটে।

হিন্দমোটরের মালির বাগান এলাকার বনধ সমর্থকরা একটি বেসরকারি স্কুলে গিয়ে স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আটকাতে গেলে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকেরা। বুধবার সকালে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি মিছিল করেন বিজেপি সমর্থকেরা। বিবেকানন্দ মোড়ে কিছুক্ষণ পথ অবরোধ করেন তাঁরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী-সমর্থকেরা পিকেটিং করেন। পাল্টা বনধ ঠেকাতে বিরোধিতায় পথে নামে তৃণমূলও। বালুরঘাটে অশান্তি ছড়ানোর অভিযোগে বালুরঘাট বিজেপির টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেদিনীপুর সদর শহরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। মেদিনীপুর শহরে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। বিজেপি কর্মীরা যাত্রিবাহী বাস ও গাড়ি আটকাতে শুরু করেন, গাড়ির সামনে শুয়ে পড়েন বিজেপির মহিলা সমর্থকেরা। ঘটনাস্থলে এসে বেলদা থানার পুলিশ বনধ সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান পুলিশ আধিকারিকেরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।