হায় রে উচ্চাশা! প্রশান্ত কিশোর যা বলেছিলেন, আর বাংলার গণনায় যা হচ্ছে

Lok Sabha elections 2024: ভোটকুশলী পিকে জানিয়েছিলেন, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করবে বিজেপি। কিন্তু ভোটগণনা শুরু হতেই উল্টেপাল্টে গেল হিসেব।

Sohini Das
২ মিনিট
হায় রে উচ্চাশা! প্রশান্ত কিশোর যা বলেছিলেন, আর বাংলার গণনায় যা হচ্ছে

গোটা দেশের বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই বলছে, তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদি। ভোটকুশলী প্রশান্ত কিশোরও গোড়া থেকেই বিজেপির জয় নিয়ে নিশ্চয়তা প্রকাশ করে আসছে। শুধু দেশে নয়, এমনকী বাংলাতেও এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি, এমনটাই বলেছিলেন প্রশান্ত কিশোর। দেশের বেশিরভাগ এক্সিট পোলও বিজেপিকেই এগিয়ে রেখেছিল বাংলায়। মঙ্গলবার লোকসভা ভোটের গণনাপর্ব শুরু হতেই সেই ভ্রম ভাঙতে শুরু করে ক্রমে।

গোটা দেশে এগিয়ে থাকলেও বাংলায় কিন্তু এই লোকসভা ভোটেও তেমনভাবে দাঁত ফোটাতে পারছে না বিজেপি। মঙ্গলবার বেলা গড়াতে দেখা গেল, রাজ্যে ৪২টা আসনে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে ২৯-৩০-এ। বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এ রাজ্যে। তারা এগিয়ে রয়েছে ১০-১২টি আসনে। বাম-কংগ্রেস জোট এখনও এ রাজ্যে খাতা খুলতে পারেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দু’দলই বলছে ‘মসনদে আমরাই’! কাকে জেতাবে জনতা?

Lok Sabha Election 2024: ইতিমধ্যেই দু'দলই সেরেছে জোর প্রস্তুতি। সবে কন্যাকুমারী থেকে ধ্যান করে ফিরেছেন মোদি। সোমবারই পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডেকেছিল বিজেপি নেতৃত্ব।

লোকসভা ভোট নিয়ে চর্চা শুরু হতেই জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভোটকুশলী পিকে জানিয়েছিলেন, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করবে বিজেপি। তিনি এ-ও জানান. এ রাজ্যে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি। বিজেপির ফল হবে অবাক করার মতো। এমনকী এবার নির্বাচনে ২০১৯ সালে জয়ী আসন সংখ্যার নীচে বিজেপি যাবে না বলেও দাবি করেছিল প্রশান্ত কিশোর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির জয় নিশ্চিত, প্রমাণ করতে মিথ্যে অঙ্ক কষছেন প্রশান্ত কিশোর

Prashant Kishore Poll Prediction: পিকে জোর দিচ্ছেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির আসন বাড়বে। বাস্তব বলছে, পশ্চিমবাংলায় বিজেপির আসন আগের চেয়ে কমবে

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন পিকে। সেই প্রশান্ত কিশোরকে ২০২৪ লোকসভা ভোটের মুখে বিজেপির জয়গান করতেই দেখা গিয়েছে বারবার। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আসন কংগ্রেস দু'টি আসন পেয়েছিল। পিকে-র দাবি, ২০১৯-র তুলনায় ভালো ফল করতে চলেছে বিজেপি।

ইনস্ক্রিপ্টের বাংলা যা ভাবছে-র মঞ্চের আলোচনায় বারবার উঠে এসেছে এ রাজ্যে লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী। সেখানে তৃণমূল ২৯টির কাছাকাছি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। বিজেপি পেতে পারে ১১টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে খুব বেশি হলে ২টি আসন। এ-ও বলা হয়েছিল, বিজেপির আসনসংখ্যা কমলেও তৃণমূল আগের ফলাফলেই অটল থাকবে।

গোড়া থেকেই প্রশ্ন তোলা হয়েছে, তবে কি বিজেপির এজেন্ট হয়েই কাজ করছেন পিকে। নাকি তাঁর ভোটকুশিলতায়, মেধায় খানিকটা হলেও ছেদ পড়ছে। ভোট ময়দানের চাণক্য, সারথী কৃষ্ণের কথা কি তবে এবার মাঠে মারা যেতে চলেছে, অন্তত বাংলার ভোটময়দানে বিফলে যেতে চলেছে পিকে-র বাণী, উঠছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?