রাম অতীত, লক্ষ্য জগন্নাথ! ক্ষমতায় এসেই পুরীর মন্দির নিয়ে বিরাট সিদ্ধান্ত বিজেপির

BJP Jagannath Temple: মন্দিরের সব দ্বার খুলে দেওয়া বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল।

inscript
২ মিনিট
রাম অতীত, লক্ষ্য জগন্নাথ! ক্ষমতায় এসেই পুরীর মন্দির নিয়ে বিরাট সিদ্ধান্ত বিজেপির

রামের থেকে 'ফোকাস' সরে এখন জগন্নাথে। জগন্নাথের রাজ্য ক্ষমতা দিয়েছে, রামের রাজ্য ক্ষমতা কেড়েছে। ২০২৪ সালের গোটার দিকে রামমন্দির ছিল বিজেপির সমস্ত আশা-ভরসার কেন্দ্র। ভোট পরবর্তী দেশে বিজেপির ধ্যান জ্ঞান এখন জগন্নাথ মন্দির। ওড়িশার বিজেপি সরকার নিজেদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের চারটি দ্বার ফের খোলার প্রস্তাব অনুমোদন করেছে। দ্বাদশ শতকের এই মন্দিরের জন্য একটি তহবিল গঠনও করছে বিজেপি সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্য সচিবালয় লোকসেবা ভবনে তাঁর মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে এই সিদ্ধান্তগুলি জানিয়েছেন।

মোহন মাঝি জানিয়েছেন, পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজা আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ভক্তরা এবার চারটি দরজা দিয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন৷ মন্দিরের সব দ্বার খুলে দেওয়া বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। বিজেপি বলেছিল, মন্দিরের দ্বারগুলি বন্ধ করার কারণে ভক্তরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পিকারকে ডাল ছুঁড়েছিলেন! ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি আসলে কে?

Odisha new CM Mohan Majhi: ৫২ বছর বয়সি এই আদিবাসী নেতা গ্রাম পরিষদের প্রধান বা সরপঞ্চ হিসেবেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন।

মন্দিরের চারটি দ্বারই আগে খোলা থাকত। তবে নিয়ম বদলায় কোভিডের পর। বিজেডি প্রশাসন কোভিড-১৯ মহামারীর সময় থেকে মন্দিরের চারটি দরজা বন্ধ রাখতে শুরু করে। একটিই মাত্র দ্বার দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারতেন সেই থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই সব দ্বার খুলে দেওয়ার দাবি উঠছিল।

মন্দিরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের স্বার্থে বিজেপির মন্ত্রিসভা ৫০০ কোটি টাকার একটি তহবিল গড়ার সিদ্ধান্তও নিয়েছে। রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের সমস্ত মন্ত্রীই বুধবার রাত্রে পুরীর উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার ভোরবেলা চারটি দরজা খোলার সময় সব মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্দিরের পাশাপাশি রাজ্য সরকার ধানের ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) প্রতি কুইন্টালে ৩১০০ টাকা করার জন্যও পদক্ষেপ করবে বলে জানিয়েছেন মোহন মাঝি। ধানের এমএসপি প্রতি কুইন্টালে ৩১০০ টাকা করার প্রস্তাব বাস্তবায়নের জন্য খুব শীঘ্রই একটি কমিটিও গঠন করা হবে। পাশাপাশি, কৃষকদের নানা সমস্যা মোকাবেলায় বিশেষ 'সমৃদ্ধ কৃষক নীতি যোজনা' প্রণয়ন করার কথাও ভাবছে বিজেপি। সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই এই কাজগুলি করা হবে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

মোহন মাঝির দাবি, নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণের জন্য আগেজার বিজেডি প্রশাসনের সব প্রচেষ্টাই ছিল ব্যর্থ। তাই, নতুন বিজেপি সরকার আগামী ১০০ দিনের মধ্যে সুভদ্রা যোজনা বাস্তবায়ন করবে যার অধীনে মহিলারা প্রত্যেকে নগদ ৫০,০০০ টাকা পাবেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।