যুদ্ধবিরতি বুমেরাং! ইজরায়েলের ফের আক্রমণ স্রেফ সময়ের অপেক্ষা?

Iran-Israel conflict : তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলেছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইজরায়েলের ইতিহাস ভালো নয়, তাই ইরান সতর্ক অবস্থান নিয়েছে।

inscript
২ মিনিট
যুদ্ধবিরতি বুমেরাং! ইজরায়েলের ফের আক্রমণ স্রেফ সময়ের অপেক্ষা?

কয়েক ঘণ্টায় পর্বত মুষিক প্রসব করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির ঘোষণা কার্যত বুমেরাংয়ে পরিণত হলো। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ সংবাদমাধ্যমে ঘোষণা করলেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাই তেহরানে হামলা করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইজরায়েল সম্মত হয়েছে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি এখন কার্যকর এবং উভয় পক্ষকে এটি ভঙ্গ না করার আহ্বান জানিয়েছেন। যদিও বিশ্বের একটা বড় অংশ তাতে আস্থা রাখেনি। প্রায় একই সময়তটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইজরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তাঁর মত ছিল, ইজরায়েল যদি তাদের অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে (০০:৩০ জিএমটি) বন্ধ করে, তাহলে ইরান হামলা থামাবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান থেকে ট্রাম্প, নেতানিয়াহু আসলে কী চান?

Iran-Israel conflict : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেকেই গত কয়েকদিন প্রকাশ্যে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের কথা বলেছেন।

অভিযোগ, ইজরায়েলের ঘোষণার আগে ইরান ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে কমপক্ষে চারজন নিহত হন। সোমবার সন্ধ্যেতেও ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রবিবার ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা, বলেছিল ইরান। ইরান জানিয়েছে, কোনোভাবেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হয়নি।

ইরানের দাবি, ১৩ জুন থেকে ইজরায়েলের হামলায় তাদের দেশে ৪০০-র বেশি মানুষ, যার মধ্যে ১৩ জন শিশু, নিহত এবং কমপক্ষে ৩,০৫৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে, বক্তব্য নেতানিয়াহু প্রশাসনের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন কাতারেই হামলা চালাল ইরান?

Qatar: ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। ইরানের কর্মকর্তারা এই হামলার জন্য অপ্রত্যাশিত পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন।

ইজরায়েলে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন এক টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, “সেনাপ্রধান নির্দেশ দিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে শক্তিশালী জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “এই পর্যায়ে ঘরোয়া কমান্ডের নির্দেশনায় কোনো পরিবর্তন হয়নি। নির্দেশনাগুলো মানতে হবে। বিপদ এখনও রয়ে গেছে।”

তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলেছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইজরায়েলের ইতিহাস ভালো নয়, তাই ইরান সতর্ক অবস্থান নিয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “ইরানের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি নিশ্চিত করেননি। যদি সময়ের সঙ্গে কোনো শর্ত লঙ্ঘন না হয়, তাহলে ইরান যুদ্ধবিরতি মেনে চলবে।” যদিও দিন এগোতেই দেখা গেল অন্য ছবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা শোনা গেল ইজরায়েলের মুখেই।

আসলানি এই সংঘাতকে ইরান বনাম ইজরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হিসেবে দেখছেন। তিনি বলেন, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তেহরানে শাসন পরিবর্তন ঘটানো, যা তারা অর্জন করতে পারেনি।

এই অবস্থায় যুদ্ধবিরতি কি আদৌ রক্ষা করতে পারবে বা চাইবে ট্রাম্প-নেতানিয়াহু? তা এখনও অনিশ্চিত। সারা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।