পাপের শাস্তি, এসেছে খারাপ সময়! জলবায়ু পরিবর্তনকে যেভাবে দেখছেন হিমালয়বাসী

জলবায়ু পরিবর্তনের ফলাফল সবথেকে আগে ভোগা শুরু করেছেন হিমালয়বাসীরাই। সমুদ্রপৃষ্ঠ থেকে দু'হাজার মিটার ওপরে উঠলেই শুরু হয়ে যাচ্ছে সেই 'Zone', যা জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের কারণে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

Satyaki Tat
৩ মিনিট
পাপের শাস্তি, এসেছে খারাপ সময়! জলবায়ু পরিবর্তনকে যেভাবে দেখছেন হিমালয়বাসী

"You are totally at the mercy of Mother Nature in this World, mate. It's just a fact of life."

এই কথার অর্থ উপলব্ধি করছেন উত্তর-পূর্ব নেপালের তাপলেজং জেলার ওয়ালুঙ গ্রামের মানুষ।

"আগেরদিন সকালে আকাশে লাল রঙের একটা মেঘ ছিল। কাল মনে হয় তুষারপাত হবে।" কথাটা বলছিলেন পেম্বা ভূতি শেরপা, ওয়ালুঙের এক ইয়াক প্রতিপালক। গত বছর নভেম্বরের কথা। তাঁর এক বিশেষ গুণ ছিল। গুণটি হলো, তিনি তুষারপাতের একদম অব্যর্থ পূর্বাভাস করতে পারতেন। বহু বছরের অভিজ্ঞতা তাঁর। ভুল কোনওদিনও হতো না। তার কারণও ছিল। ওয়ালুঙ গ্রাম হিমালয়ের কোলে, তামুর ভ্যালির ওপর অবস্থিত। তাঁর প্রতিপালন করা ইয়াকের দল ভ্যালির একদম ওপরের প্রান্তরে চরে বেড়ায়। তুষারপাত শুরু হওয়ার আগে যদি তাদের না নিয়ে আসেন, তাহলে অনেকটা সময়ের জন্য তিনি তাঁর পোষ্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। সেই সঙ্গে তুষারপাতের ফলে বেশিরভাগ সময়ই সম্ভাবনা থাকে ঘাসের ওপর বরফের পুরু চাদর পরে যাওয়ার। সেক্ষেত্রে ইয়াকগুলিও একেবারে না খেতে পেয়ে মারা যাবে। পেম্বা সেই লাল মেঘ দেখে আর অপেক্ষা করেননি। পুরো পালকে ধরে নিয়ে চলে এসেছিলেন। কিন্তু তুষারপাত হয়নি। তার পূর্বাভাস মেলেনি।

ডিসেম্বরের ২৯ তারিখে অবশেষে তুষারপাত হয়, এবং সেই দিনের তুষারপাত এতদিনের সব ঘাটতি একসঙ্গে মিটিয়ে দেয়। মাত্র এক ঘণ্টার মধ্যে তিন ফুট পুরু বরফ জমে যায়। যা কষ্মিনকালেও দেখেননি পেম্বা। তিনি যখন ছোট ছিলেন, তখন এই ভাবে তুষারপাত হতো না, এবং প্রথম তুষারপাত হতো সেপ্টেম্বরে।

অতীতে শীতের মরশুম মানেই প্রায় পাঁচ থেকে ছয়বার নিজেদের মাথার ওপর ছাদ বাঁচাতে লড়াই করতে হতো পেম্বাদের। এতটাই ভারী তুষারপাত হতো। তিনি জানাচ্ছেন, এই বছর বরফ তো পড়েনি বটেই, সেই সাথে এই প্রথম একদিনে এমন অস্বাভাবিক হারে তুষারপাত হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিল্লিবাসীর নাভিশ্বাস! পরিবেশ ধ্বংসের পরিণাম ফলছে, বাসের অযোগ্য হবে রাজধানী?

প্রতি বছর শীতের আগমন ঘটলেই দিল্লির বায়ু আরও দূষিত হয়ে যায়। প্রায় বাসের অযোগ্য হয়ে ওঠে দিল্লির বাতাস। প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয় পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে চাষিদের ফসলের গোড়া পোড়ানো।

এই অস্বাভাবিক তুষারপাত চরম বিপদে ফেলেছে ইয়াক প্রতিপালকদের। হঠাৎ করেই তারা আবিষ্কার করছেন যে, একদিন আগে পর্যন্তও তারা ঠাহর করতে পারছেন না, কবে তুষারপাত হবে। হঠাৎ করেই শুরু হয়ে যাচ্ছে। এই ভাবে কত কয়েক মাসে ৬-৭টি ইয়াকের মৃত্যুও হয়েছে, এবং প্রতিপালকের নেপালি মুদ্রায় প্রায় নয় লক্ষ ষাট হাজার টাকা ক্ষতি হয়েছে।

দু'বছর আগেই ঠিক এইভাবেই প্রায় ৯০টি ইয়াক হারান পেম্বা। ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় দশ হাজার মার্কিন ডলারে।

তবে জানা যাচ্ছে, শুধু নেপাল নয়, ভুটান এবং সিকিমও একইভাবে ভুক্তভোগী। জলবায়ু পরিবর্তন শুধু তুষারপাতকেই অনিশ্চিত করে তোলেনি, সেই সঙ্গে হিমালয়ের কোলে ছড়াচ্ছে বিভিন্ন রোগ, দেখা দিচ্ছে পানীয় জলের সমস্যা।

সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো, জলবায়ু পরিবর্তনের ফলাফল সবথেকে আগে ভোগা শুরু করেছেন হিমালয়বাসীরাই। সমুদ্রপৃষ্ঠ থেকে দু'হাজার মিটার ওপরে উঠলেই শুরু হয়ে যাচ্ছে সেই 'Zone', যা জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের কারণে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ওয়ালুঙের বাসিন্দারা বলছেন, 'কাওয়া ন্যায়ামপা', বা খারাপ সময় এসে গেছে।

প্রায় হিমালয়জুড়েই মানুষ বিশ্বাস করেন যে পাহাড়ে দেবতারা থাকেন এবং মানুষের কুকর্মে রুষ্ট হয়ে তারা এইভাবে শাস্তি দেন। ওয়ালুঙের মানুষই যেমন মনে করছেন, তাঁদের পাপের ফলস্বরূপ তাঁরা এই শাস্তি পাচ্ছেন।

ইয়াঙচেন শেরপা বলছেন, " আমি ঠিক জানি না কীভাবে নিজেকে ব্যক্ত করব, কিন্তু আবহাওয়া আগে এরম ছিল না। এখন বরফ পড়া কমে গেছে, আগের থেকে বহুগুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে।" কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, "সময় পাল্টেছে, মানুষ পাল্টেছে। সব ভালো মানুষেরা আজ মৃত।"

তবে বুদ্ধের ওপর আস্থা হারাচ্ছেন না এঁরা। এঁদের বিশ্বাস, কুকর্মের শাস্তি যেমন পাচ্ছেন, তেমনভাবেই নিজেদের যদি এরা শুধরে নেন, তাহলে এর থেকে মুক্তিও তাঁরা নিশ্চয়ই পাবেন।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।