তিন দশকে সবথেকে ভয়াবহ বন্যা, জলবায়ু পরিবর্তনে যেভাবে বিপর্যস্ত পঞ্জাব

Punjab Flood: বর্ষা ও নিম্নচাপ মিলে তৈরি করছে 'অ্যাটমোস্ফিয়ারিক ট্যাঙ্গো' বা অশান্ত অবস্থা। এ'বছর জেট স্ট্রিম বৃদ্ধি পাওয়ায় ভারতীয় উপমহাদেশে নিম্নচাপ বেড়েছে। ফলে দেশের প্রতিটি অংশেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

Jayasree Paul
৩ মিনিট
তিন দশকে সবথেকে ভয়াবহ বন্যা, জলবায়ু পরিবর্তনে যেভাবে বিপর্যস্ত পঞ্জাব

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পঞ্জাব। ইরাবতী, বিয়াস, সতলজের জলের তোড়ে ভেসে গেছে প্রায় ১৪০০ গ্ৰাম। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৫১ জনের মৃত্যু হয়েছে। গত ৩৭ বছরে পঞ্জাব এমন ভয়ংকর বন্যা দেখেনি। একটানা অতি ভারী বৃষ্টির জেরে জলের তলায় ভারত পাক সীমান্তের প্রায় ৩০ কিমি কাঁটাতার। উদ্ধার কাজে নেমেছে দেশের তিন সুরক্ষাবাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দল উদ্ধার কাজ চালাচ্ছে পঞ্জাবে।

বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

সরকারি রিপোর্ট অনুযায়ী, বন্যার জেরে ক্ষতিগ্ৰস্ত পঞ্জাবের ২৩টি জেলা। ২০ হাজার মানুষকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫০০০ জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। এই বিপর্যয় পরিস্থিতিতে পঞ্জাবকে 'বিপর্যস্ত রাজ্য' হিসেবে ঘোষণা করেছে আম আদমি পাৰ্টির সরকার। বন্যায় প্রায় ৩.৭৫ লাখ হেক্টর কৃষিজমি ডুবে গেছে, নষ্ট হয়েছে ১.৪৮ লাখ হেক্টরেরও বেশি ফসল। বহু গবাদি পশু বন্যার জলে ভেসে যাওয়ায় দুধ উৎপাদন ও পশুপালনেও কোপ পড়েছে।

বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

বন্যার কারণ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব, আকাশে আর দেখা যাবে না রংধনু?

Climate Change: জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে যাওয়া, হিমবাহের বরফ গলন ও অনিয়মিত বৃষ্টিপাতের মতোই প্রভাবিত হচ্ছে রংধনুও।

একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হিমাচল প্ৰদেশ ও জম্মু কাশ্মীরের উঁচু অঞ্চলে ভারী বৃষ্টির কারণে কম ঢালু পঞ্জাবে জল নেমে আসে। নদীর জলস্তর বেড়ে গিয়ে জল ছুটে আসে অভিকর্ষের টানে। এছাড়াও বিভিন্ন বাঁধগুলি যেমন ভাঁকরা নাঙ্গাল, পং, রণজিৎ সাগর থেকে অনিয়ন্ত্ৰিত জল ছাড়া বন্যা ডেকে আনে। অন্যদিকে ২০২৪ সালের বন্যা পরিস্থিতি নির্দেশিকা তৈরি হলেও তা কার্যকর হয়নি। ফলে খাল পরিষ্কার, নদীর পাড় শক্ত করা— এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়।

বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

এর পাশাপাশি নদীর পাড় জুড়ে চলছিল অনিয়ন্ত্ৰিত নির্মাণ কাজ। গাছ কেটে ঘর-বাড়ি কিংবা বহুতল বানানোও বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। লুধিয়ানায় বুদ্ধ দারিয়া নদীতে দূষণের মাত্ৰা ছাড়িয়েছে। শিল্পের বর্জ্য বন্যার জলে মিশে তৈরি করেছে 'ব্ল্যাক ফ্লাড' যা বন্যা পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ।

বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

জলবায়ু পরিবর্তন

ভারতের 'শস্যের বাটি' বলা হয় পঞ্জাবকে। কিন্তু বন্যায় প্রায় ১৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে পঞ্জাবে। একদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অপরদিকে বুজে যাওয়া খাল, খারাপ নিকাশি ব্যবস্থা ডেকে এনেছে ভয়াবহ বন্যা। অনিয়ন্ত্ৰিত নিৰ্মাণ, গাছ কাটা বাড়িয়ে তুলেছে বিপদ। এর আগেও ২০২৩, ২০১৯, ২০১৩, ২০১০, ২০০৮ এবং ২০০৪ সালেও দেখা দিয়েছিল বন্যা। কিন্তু ভয়াবহতা এরূপ ধারণ করেনি।

বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

প্ৰত্যেক বর্ষায় যখন বছরের ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়, ফসলের ক্ষতি হয়ে থাকে অল্প বিস্তর। জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর বৃষ্টির পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে। ২০২৪-এ কম বৃষ্টি হওয়ায় এ'বছর বন্যা নির্দেশিকা মানা হয়নি। ফলে বুজে যাওয়া খাল ও নালা নর্দমাগুলো ভেসে যায় অতি বৃষ্টিতে। এর সাথে বেআইনি ভাবে গাছ কেটে ফেলায় বাড়ছে গরম। যা সরাসরি প্রভাব ফেলছে বৃষ্টিপাতে।

জলবায়ু পরিবর্তনের কারণে গত এক দশকে পঞ্জাবে বৃষ্টিপাত হয়েছে অনিয়মিত। আরব সাগরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ক্রমেই জলীয় বাষ্প বাড়ছে। তা ছুটে আসছে স্থলভাগে। ফলে পরিস্থিতি হচ্ছে অস্বাভাবিক। পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাতের ধরনে। অল্প জায়গা জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকায় বাতাসে জলীয় বাষ্প বাড়ছে। একেই বর্ষা, তার ওপরে নিম্নচাপের জেরে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বর্ষা ও নিম্নচাপ, দুইয়ে মিলে তৈরি করছে 'অ্যাটমোস্ফিয়ারিক ট্যাঙ্গো' বা অশান্ত অবস্থা। এ'বছর জেট স্ট্রিম বৃদ্ধি পাওয়ায় ভারতীয় উপমহাদেশে নিম্নচাপ বেড়েছে। ফলে দেশের প্রতিটি অংশেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিকে মাত্ৰা ছাড়ানো দূষণ, অন্যদিকে নির্দেশিকা না মানা, পরিবেশের ওপর চাপ সৃষ্টি— সবই জলবায়ু পরিবর্তন ডেকে আনছে। সাথে ডেকে আনছে চরম বিপর্যয়। পঞ্জাবের ভয়াবহ বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির ওপর জোর-জুলুম চালালে ফল হতে পারে মারাত্মক।

লিখেছেন
Jayasree Paul
Jayasree Paul
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।