কংগ্রেসের শোচনীয় হারের পর ইন্ডিয়ার বৈঠক, কেন যাচ্ছেন না মমতা?

Mamata Banerjee Skips INDIA meeting : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসের নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্তের ফলেই 'ভোটের বিভাজন' হয়েছে।

inscript
৩ মিনিট
কংগ্রেসের শোচনীয় হারের পর ইন্ডিয়ার বৈঠক, কেন যাচ্ছেন না মমতা?

সদ্য হেরেছে কংগ্রেস, হেরেছে বিজেপি বিরোধী শক্তি। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া নামে বিজেপি বিরোধী জোট গড়ে বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চেয়েছিল বিরোধীরা। ফাইনালের ঢের আগে, সেমিফাইনালেই এই পরাজয়কে 'ইন্ডিয়া' জোটের আগাম হার হিসেবেই দেখছেন অনেকে। এই অবস্থায়, বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় সভা ডাকা হয়েছে। খুবই কঠিন সময়ে জরুরি বৈঠক! অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যাবেন না। মমতা তিন রাজ্যে কংগ্রেসের হারের পর বলেছিলেন, কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে আসন ভাগাভাগির ব্যবস্থা করতে পারেনি বলেই বিধানসভা নির্বাচনে হেরেছে। তা বলে কেন ইন্ডিয়া জোটের এত গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন না মমতা?

এই দিন উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি রেখেছে তৃণমূল কংগ্রেস। মমতা বলছেন, "আমি এই মিটিং সম্পর্কে অবগত নই। সেজন্য আমি ইতিমধ্যেই উত্তরবঙ্গে একটি কর্মসূচি নির্ধারণ করেছি। সেখানে আমার সাত দিনের কর্মসূচি রয়েছে। আমি জানলে কি এই কর্মসূচি রাখতাম? আমি নিশ্চয়ই যেতে পারতাম। কিন্তু আমাদের কাছে কোনও তথ্য না থাকায় আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি।" মমতা না হয় যাবেন না, দলের কেউ কি উপস্থিত থাকবেন না ইন্ডিয়ার মিটিংয়ে? সূত্র বলছে, তৃণমূল কংগ্রেসও এই বৈঠক এড়িয়ে যেতে পারে। কিন্তু এত বড় বৈঠক মমতা জানেন না কেন? তাঁকে জানানো হয়নিই বা কেন?

কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, এই বৈঠকটি 'অনানুষ্ঠানিক' ছিল। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে বিরোধী জোটের পরবর্তী বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। এর মাঝে তিনটি রাজ্যে বিজেপির কাছে বড় হার বৈঠকটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বৈঠক হওয়ার পর তিন মাসের ব্যবধানে ফের ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে আগামী বছরের লোকসভা নির্বাচনের পরিকল্পনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদীকে অপয়া বলে ভোটে জেতা যায়?

Pappu and Panauti: সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে, নাম না করে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধি যখন এই ‘পনৌতি’ শব্দটি ব্যবহার করেন, তখন রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে দাপিয়ে ভোট কেড়েছে। মধ্যভারতের হিন্দি বলয় বিজেপি নিজের হাতে রেখেছে। কংগ্রেস কেবল তেলঙ্গানায় জিতেছে, তাও সেখানে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। কংগ্রেস তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতিকে (BRS) ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু বাকি রাজ্যে বিজেপি বিরোধীদের হার শোচনীয়। কংগ্রেস রাজ্য নির্বাচনকে পাখির চোখ করায় বিরোধী জোট অদ্ভুত অচলাবস্থায় পড়ে। ইন্ডিয়া জোটের অন্য দলগুলি এই নিয়ে কংগ্রেসের সমালোচনাও করে। একসঙ্গে নির্বাচন না লড়ার সিদ্ধান্তকেই এই হারের পিছনে দায়ী করেছে অনেক বিরোধী দলই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, কংগ্রেসের নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্তের ফলেই 'ভোটের বিভাজন' হয়েছে।

"কংগ্রেস তেলঙ্গানা জিতেছে। তারা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানেও জিতত। কিছু ভোট ইন্ডিয়ার দলগুলোই কেটে দিয়েছে। এটাই সত্য। আমরা আসন ভাগাভাগির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিলাম। ভোটের বিভাজনের কারণেই কংগ্রেস হেরেছে,” বিধানসভায় দাঁড়িয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও কংগ্রেসকে কটাক্ষ করেছেন। হারের পরে কংগ্রেস জানায় রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কেন হার, কোথায় দলের ভুল তা খতিয়ে দেখবে কংগ্রেস।

মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, "ভুল হয়েছে এবং আমরা অবশ্যই তা সংশোধন করব"। কিন্তু সংশোধন করার জন্য অন্য বিরোধী দলগুলিকে কি সঙ্গে নেবে কংগ্রেস? অনেক বিরোধী নেতা বলছেন, ৩ রাজ্যে কংগ্রেসের হারে ইন্ডিয়া জোট প্রভাবিত হবে না। তবে লোকসভা নির্বাচনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে জোটকে।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, "যেখানে আমরা শুরু করেছিলাম, ইন্ডিয়াকে সেখানেই ফিরে যেতে হবে। আমরা এই ভেবেই শুরু করেছিলাম যে আমাদের সেই দলগুলোকে সমর্থন করতে হবে যে অঞ্চলে তারা শক্তিশালী। তবেই ২০২৪ সালের নির্বাচন ঐতিহাসিক হবে। পরিবর্তন আসবে।" কিন্তু মুখে বললেও, ইন্ডিয়া জোট কি আদৌ একজোট? মমতা এত বড় বৈঠকে যাবেন না, কংগ্রেস নিজের মতো পর্যালোচনা করবে। ২০২৪ সালের লড়াই নিয়ে নিজেদের মধ্যে কি আগে জোট বাঁধতে পেরেছে বিজেপি বিরোধীরা? প্রশ্ন ভাবাচ্ছে দেশকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?