মুকেশ আম্বানির মাইনের থেকেও পাবেন ৪ গুণ বেশি সাম্মানিক! কে এই রবি কুমার?

Cognizant CEO Ravi Kumar: রবি কুমারের বেতন প্যাকেজ বলছে, তাঁর বার্ষিক মোট বেতন ৭ মিলিয়ন ডলার, যার ভারতীয় টাকায় মূল্য ৫৭ কোটি।

inscript
২ মিনিট
মুকেশ আম্বানির মাইনের থেকেও পাবেন ৪ গুণ বেশি সাম্মানিক! কে এই রবি কুমার?

ভারতের তথ্যপ্রযুক্তির ময়দানে তিনি লড়ছেন প্রায় দুই দশক ধরে। তাবড় বিখ্যাত সব আইটি সংস্থার গুরুদায়িত্ব সামলে তিনি হাল ধরেছেন Cognizant-এর। ভারতের অন্যতম প্রধান আইটি কোম্পানি Cognizant-এর নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন তিনি। এই বিখ্যাত আইটি সংস্থার নতুন চিফ অপারেটিং অফিসারের দায়িত্বভার সামলাবেন রবি কুমার। তিনি কোম্পানির বোর্ডেও দায়িত্ব পালন করবেন। প্রাক্তন সিইও ব্রায়ান হামফ্রিজের জায়গায় এবার থেকে কগনিজেন্টের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকছেন তিনিই। এই কাজের জন্য তিনি যা সাম্মানিক পাবেন তা মুকেশ আম্বানির ২০২০ সালের মাইনের থেকে ৪ গুণ বেশি! রবি কুমার আসলে কে?

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আরেক আইটি জায়ান্ট ইনফোসিসের প্রেসিডেন্ট ছিলেন তিনি। জীবনের ২০ টা বছর এই সংস্থাতেই কাটিয়েছেন তিনি। চার বছর ধরে এই পদে থাকার পরে হামফ্রিজ পদত্যাগ করেন সংস্থার দুর্বল পারফরম্যান্সের জন্য। ট্রান্সইউনিয়ন এবং ডিজিমার্ক কর্পোরেশনের বোর্ডেও গুরুদায়িত্ব সামলেছেন রবি কুমার। অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ রবি কুমার। শিবাজি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। রবি কুমারের তত্ত্ববধানেই এবার থেকে Cognizant-এ অন-ডিমান্ড সমাধান, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক সম্প্রসারণের কাজগুলি হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোর পাঁচটায় ওঠা থেকে রাতের ঘুম, যে রুটিনে লুকিয়ে মুকেশ আম্বানির সাফল্যের রহস্য

Mukesh Ambani : ভারত তথা এশিয়ার অন্যতম ধনী ব্যক্তির রোজকার রুটিন

বিদায়ী সিইও বিশেষ উপদেষ্টা হিসেবে ১৫ মার্চ পর্যন্ত আগের সংস্থাতেই থাকবেন। ক্ষতিপূরণ হিসেবে রবি কুমার পেতে চলেছেন বিশাল বেতনের প্যাকেজ। এর ফলে তাঁর বেতন হবে বছরে ৫৭ কোটি টাকা! উল্লেখ্য, ২০২০ সালে মুকেশ আম্বানির বেতনের থেকে চারগুণ বেশি টাকা পাচ্ছেন রবি কুমার! তবে মুকেশ আম্বানি গত দুই বছর ধরে বেতন হিসাবে মাত্র ১ টাকা করে নিয়েছেন।

রবি কুমারের বেতন প্যাকেজ বলছে, তাঁর বার্ষিক মোট বেতন ৭ মিলিয়ন ডলার, যার ভারতীয় টাকায় মূল্য ৫৭ কোটি। শুধু তাই নয়, জয়েনিং বোনাস হিসেবে রবি কুমার পাবেন আরও ৭,৫০,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা। তাঁর মূল বেতন বা বেসিক পে হবে ১ মিলিয়ন ডলার বা ৮,১৩,৫৭,৫০০ টাকা। ২ মিলিয়ন ডলার পাবেন ক্যাশ ইনসেন্টিভ। ওয়ান টাইম হায়ার অ্যাওয়ার্ড হিসাবে ৫ মিলিয়ন ডলার মূল্যের স্টক রিটার্ন পাবেন রবি কুমার।

সূত্র বলছে, হামফ্রিজ ২০২০ সালে ১৩.৮ মিলিয়ন ডলার বেতন পেতেন। ২০১৯-২০ সালে মুকেশ আম্বানির বার্ষিক বেতন ছিল ১৫ কোটি টাকা। তিনি অবশ্য এখন বেতন নেওয়া বন্ধ করে দিয়েছেন।

"আমি Cognizant-এ যোগদান করতে পেরে সম্মানিত, এটি এমন একটি কোম্পানি দীর্ঘকাল ধরে যার নিরবিচ্ছিন্ন ক্লায়েন্ট ফোকাস এবং এর উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করে এসেছি আমি," জানিয়েছেন রবি কুমার। Cognizant-আরও জানিয়েছে, কগনিজেন্ট আমেরিকার সভাপতি মনোনীত করা হয়েছে সূর্য গুম্মাদিকে। ২০২২ সালের মার্চ থেকে কগনিজেন্ট বোর্ডের সদস্য স্টিফেন জে. রোহলেদার বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।