"যতদিন না মমতা...", আদালতে বসেই মাথা কামানো, কেন এমন 'ভীষণ প্রতিজ্ঞা' কৌস্তভের?

Koustav Bagchi Shaving his Head Mamata : তড়িঘড়ি নাপিত ডেকে এনে তাঁর সামনে বসে পড়েন কৌস্তভ বাগচী। তাঁর মাথার চুল পুরোটাই কামিয়ে ফেলা হয়!

inscript
২ মিনিট
"যতদিন না মমতা...", আদালতে বসেই মাথা কামানো, কেন এমন 'ভীষণ প্রতিজ্ঞা' কৌস্তভের?

সত্যজিৎ রায়ের সিনেমা ‘সোনার কেল্লা’র একটি দৃশ্য মনে আছে? লালমোহনবাবু ওরফে জটায়ুকে অপমান করার পর মগনলাল মেঘরাজকে শায়েস্তা করতে চেয়েছিল ফেলুদা। কাশীর ঘাটে বসে সে প্রতিজ্ঞা করেছিল, “হয় এর প্রতিশোধ নেব, নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেব।” কিংবা ধরুন, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur) সিনেমাটির কথা। বিখ্যাত এই সিনেমাটির কথা কে না জানে! সেখানে শাহিদ খানের খুনের কথা তার ছেলে সর্দার খান জেনে ফেলে। কৈশোরেই সে মাথার পুরো চুলই কামিয়ে ফেলে। তারপরই প্রতিজ্ঞা নেয়, যে ওর বাবাকে খুন করেছে (পড়ুন রামাধীর সিং), তাকে ও ছাড়বে না। মনোজ বাজপেয়ীর সেই ডায়লগ, “হামারে জিন্দেগি কা এক হি মকসদ হ্যায়, বদলা।”

কেন এমন কথা বলা? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এই চ্যালেঞ্জ আর বদলার দৃশ্যই দেখল। তখন সন্ধের আলো গোটা শহরে। ব্যাঙ্কশাল আদালতের সামনে প্রবল ভিড়। শনিবার, ৪ মার্চ সকালেই নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে। তারই মামলা চলছে ভেতরে। সন্ধে নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট তাঁকে জামিন দিয়ে দেয়। তারপরই আদালত চত্বর দেখে সেই ‘দৃশ্য’। তড়িঘড়ি নাপিত ডেকে এনে তাঁর সামনে বসে পড়েন কৌস্তভ বাগচী। তাঁর মাথার চুল পুরোটাই কামিয়ে ফেলা হয়!

কেন? সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তারপরই নবান্ন থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা প্রতিবাদ করেন কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘কুরুচিকর মন্তব্য’ করেছেন তিনি, এই অভিযোগে ভোররাতে তাঁর ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। তারপর কৌস্তভকে গ্রেফতার করা হয়। তখনই নাকি তিনি বলেছিলেন, জামিন পেলে মাথার চুল কামিয়ে ফেলবেন। এটাই তাঁর ‘প্রতিবাদ’।

ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিন পাওয়ার পর সেই প্রতিবাদই দেখা গিয়েছে সেখানে। মাথার চুল কামিয়ে সোজা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কৌস্তভ। তাঁর মুখে তখন প্রতিজ্ঞার মন্ত্র, ‘যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে পারব, ততদিন মাথার চুল রাখব না’। এই গ্রেফতারির প্রতিবাদেই এরপর চুল পুরোপুরি কামিয়ে ফেলেন তিনি।

অবশ্য বাংলার রাজনীতিতে এমন দৃশ্য এর আগেও ঘটেছে। তখন ছিল ইন্দিরা গান্ধীর রাজত্ব। ৬ অক্টোবর, ১৯৭৫। এরকমই এক ভোররাতে কলকাতার একটি বাড়িতে টোকা পড়েছিল। সেখানে থাকতেন লেখক, সাংবাদিক গৌরকিশোর ঘোষ। নতুন করে তাঁর পরিচয় দেওয়া ধৃষ্টতা। দরজা খোলার পর দেখা গেল, বাইরে পুলিশ। ভেতরে গৌরকিশোরের ঝোলার ভেতর ‘কলকাতা’ পত্রিকার নিষিদ্ধ রাজনৈতিক সংখ্যা। পুলিশের সেটাই দরকার ছিল। সোজা তাঁকে নিয়ে যাওয়া হল থানায়। এই ব্যাঙ্কশাল আদালতের বিচারকই তাঁর মামলা খারিজ করে দিয়েছিলেন। কিন্তু দিল্লির ‘বিশেষ নির্দেশে’ পরে গৌরকিশোর ঘোষকে জেলে যেতে হয়।

ঠিক তার কয়েকমাস আগের কথা। ৩০ জুন, ১৯৭৫। পাঁচদিন আগে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছেন। প্রেস সেন্সরশিপও জারি হল। সরকারের বিরুদ্ধে কোনওরকম কিছু লেখা যাবে না। এটা তো স্বাধীনতা হরণ! প্রতিবাদ করলেন গৌরকিশোর ঘোষ। কী সেই প্রতিবাদ? রাতারাতি মাথা কামিয়ে ফেললেন তিনি! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার অর্থ অস্তিত্বকেই হত্যা করা – এমনটাই বলেছিলেন তিনি। তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা বছর। ঘটনা পরম্পরা আর প্রতিবাদের রাস্তা এখনও যে খুব একটা বদলায়নি, তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?