'নেতা নয়, কংগ্রেস দল চালাচ্ছে আরবান নকশালেরা'- কেন বলছেন মোদি?

Narendra Modi: কংগ্রেস নেতারা নাকি মুখে রূপোর চামচ নিয়ে জন্মেছেন। গরিবদের জন্য কংগ্রেসের মনে কোনও রকম সহানুভূতি নেই, তোপ মোদির।

Sohini Das
৩ মিনিট
'নেতা নয়, কংগ্রেস দল চালাচ্ছে আরবান নকশালেরা'- কেন বলছেন মোদি?

'আরবান নকশাল' বা 'শহুরে নকশাল। শব্দটা খুব একটা অচেনা নয়। এতদিন কবি, সাহিত্যিক, আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক বা সমাজকর্মীদের নামের আগে প্রায়শই এই শব্দবন্ধ বসে যেতে দেখেছি আমরা। যার জন্য বিনাদোষে বছরের পর বছর ধরে জেলে পচেছেন সমাজের সেই সব বিশিষ্ট মানুষ। কবি ভারভারা রাও থেকে শুরু করে আউনজীবী সুধা ভরদ্বাজ, সমাজকর্মী অরুণ ফেরেরা, সাংবাদিক গৌতম নভলখা- এমন অসংখ্য নাম রয়েছে সেই তালিকায়। যাদের নামের আগে অবলীলায় বসিয়ে দেওয়া হয়েছে শহুরে নকশালের তকমা। তবে এবার আর ব্যক্তিবিশেষকে নয়, গোটা কংগ্রেস দলকেই আরবান নকশাল বলে দেগে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোপালের সভায় এমনই আক্রমণ শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

আজ বলে নয়, যখনই সময় পেয়েছেন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন নরেন্দ্র মোদি। তা রাজনীতির আঙিনায় সেটা কোনও নতুন ব্যাপার নয়। আক্রমণ-প্রতিআক্রমণ লেগেই থাকে বিভিন্ন দলের মধ্যে। এই মূহূর্তে দাঁড়িয়ে বিজেপির সবচেয়ে বড় বিরোধী একক দল যদি কেউ থেকে থাকে, তা হল কংগ্রেস। দেশ জুড়ে বিজেপিকে রুখতে একজোট হয়েছে দেশের সমস্ত বিরোধী দল। সেই ইন্ডিয়া স্বাভাবিক ভাবেই এখন মস্ত মাথাব্যথার কারণ বিজেপির কাছে। আর সেই জোটেও মুখ্য ভূমিকায় রয়েছে কংগ্রেস। ফলে ভোটমুখী দেশে কংগ্রেসের বিরুদ্ধে যে বিষোদ্গার করবেই বিজেপি, তাতে আর আশ্চর্য কি!

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজ্ঞতাই পুঁজি! ভারতের সব জেলায় একরাত থেকেছেন, দাবি নরেন্দ্র মোদির

PM Modi and RSS : ২০১৬ সালের পাওয়া শেষ হিসেব বলছে দেশে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা রয়েছে ৫৬৮৫৯টি।

সোমবার ভোপালের একটি সভায় গিয়ে কংগ্রেসের উপর এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস দলটা নাকি আর নেতারা চালান না। চালায় আদতে আরবান নকশালেরা। এখানেই শেষ নয়, মোদির কথায়, কংগ্রেসের সমস্ত ইচ্ছাশক্তি হারিয়ে গিয়েছে। যাঁরা কংগ্রেস দলটির তৃণমূল স্তরের নেতা, তাঁরা সকলে মুখ বন্ধ করে বসে আছেন। প্রথমে কংগ্রেস নষ্ট হয়েছে, তার পর দেউলিয়া হয়েছে, আর এখন সেই দল চালানোর কনট্র্যাক্ট অন্য কাউকে দেওয়া হয়েছে। দলটা আর দলের নেতারা চালান না। বরং সমস্তটাই হয় বাইরে থেকে। স্লোগান থেকে শুরু করে দলের নীতি, সবটাই নির্ধারণ করছে শহুরে নকশালরা। ভোপালের কার্যকর্তা মহাকুম্ভে গিয়ে এমনটাই দাবি করলেন এবার প্রধানমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিকে ছাপিয়ে যাবেন আদিত্যনাথ? জনপ্রিয়তায় কোথায় দাঁড়িয়ে যোগী?

Yogi Adityanath Follower: নরেন্দ্র মোদির পর গত ৩০ দিনে সবচেয়ে বেশি অনুগামী বেড়েছে যোগী আদিত্যনাথের।

এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতার সিংহভাগ জুড়েই ছিল কংগ্রেস বিরোধিতা। কংগ্রেস নেতারা নাকি মুখে রূপোর চামচ নিয়ে জন্মেছেন। গরিবদের জন্য কংগ্রেসের মনে কোনও রকম সহানুভূতি নেই বলেও তোপ দেগেছেন মোদি। সে কারণেই গরিব মানুষের বস্তি কংগ্রেস নেতাদের ফটোশুটের জায়গা হয়ে দাঁড়িয়েছে বলেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দিন কয়েক আগেই কুলিদের সঙ্গে কুলিদের মতো পোশাক পরে ছবি দিয়েছিলেন রাহুল গান্ধী। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নিন্দুকেরা অনেকেই সে ছবি দেখে 'যেমন খুশি সাজো' বলে আওয়াজ দিয়েছেন। এদিনের বক্তৃতায় নাম না করে সেই ব্যাপারটি নিয়েই কংগ্রেসকে কোণঠাসা করছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর বক্তব্য, বিজেপি সরকার দেশের উন্নতি করে চলেছেন ক্রমাগত, পাশাপাশি বিশ্বের সামনে ভারতকে বড় মুখ করে তোলার চেষ্টাতেও কোনও ফাঁক রাখছে না তারা। তিনি জানান, তাঁর কাছে দেশের মানুষের উপরে আর কিছুই নয়। তাদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা দেখাই কাজ বিজেপি সরকারের।

এদিন বিজেপি কর্মীদের নিয়ে ওই বৈঠকে দলের সমস্ত কর্মীকে নিজেদের একশো শতাংশ দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। মধ্য়প্রদেশের বিধানসভা ভোটে যেন মধ্যপ্রদেশের একটিও আসন হাতছাড়া না হয়, তার জন্য জানপ্রাণ লড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি কর্মীদের। আগামী পাঁচ বছরও যাতে মধ্যপ্রদেশে বিজেপি-রাজত্ব কায়েম থাকে, তা নিশ্চিত করতে আগেভাগেই ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী। এ বছরই মধ্যপ্রদেশ-সহ আরও চার রাজ্যে ভোট। গত ভোটে বিজেপি নিজেদের আসন ধরে রাখতে পারেনি। নিরঙ্কুষ জয় পেয়েছিল কংগ্রেস। ফলে চিরচেনা সেই বিধায়ক কেনাবেচার খেলা খেলে তবে ক্ষমতা নিজেদের হাতে নিতে পেরেছে বিজেপি। ভোটে জিতে সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমলনাথ। সেই সময় ঘোড়া কেনাবেচা করে বিস্তর খেটে মধ্যপ্রদেশে নিজেদের ক্ষমতা কায়েম করেছিল বিজেপি। তবে এখন হাওয়া বদলেছে। ইন্ডিয়া জোটের মাধ্যমে কংগ্রেস ক্রমশ আরও বাহুবলী হচ্ছে। সেই জোট, যা কার্যত ঘুম কেড়েছে বিজেপির। এত সব ঝামেলার মধ্যে ওই সব বিধায়ক কেনাবেচার গোলযোগে না ঢুকে সরাসরি জয় চাইছে মোদি সরকার। আর সেই জন্য গা গরমের প্রথম পর্বটা এবার ভোটমুখী ভূপাল থেকেই শুরু করে দিলেন প্রধানমন্ত্রী।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?