ভাটনগরে বাংলার নাম উজ্জ্বল করেছেন, চেনেন এই চার বাঙালিকে?

Shanti Swarup Bhatnagar Prize: প্রতিবছরই ২৬ সেপ্টেম্বর, কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিষ্ঠা দিবসের দিন ঘোষণা করা হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এই বছরটা ছিল ব্যাতিক্রম। সোমবার সিএসআইআর-এর একটি অনুষ্ঠানে হঠাৎই ঘোষণা করা হয় ভাটনগর বিজয়ীদের নাম।

Sohini Das
৩ মিনিট
ভাটনগরে বাংলার নাম উজ্জ্বল করেছেন, চেনেন এই চার বাঙালিকে?

কৃতি বাঙালি। দুই শব্দের এই সহবাসে যে ভুল নেই কোনও, তা প্রমাণ হয়ে গিয়েছে বারবার। এই যে চাঁদের মাটি শেষমেশ ছুঁয়েই ফেলল ভারত। সেই গোটা কর্মকাণ্ডের নেপথ্যে ছিল যে সংস্থা, সেই ইসরোর ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের মধ্যে ছিলেন একদল বাঙালি। শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন খড়্গপুর আইআইটির এক অধ্যাপক। কোভিডের সময় তিনি বানিয়ে ফেলেছিলেন সস্তায় কোভিড পরীক্ষার যন্ত্র। তাতেই মিলেছে স্বীকৃতি। ঘটনাচক্রে তিনিও বাঙালি। এবার ঘোষণা হল ভাটনগর পুরস্কার বিজয়ীদের নাম। আর তাতেও যে আসন আলো করে বাঙালির নাম থাকবে, তাতে আর আশ্চর্য কী! আর সেই প্রত্যাশা মতোই ২০২২ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে চার বাঙালি।

পুরস্কারটি অবশ্য গত বছরের, তবে তার ঘোষণা হয়েছে সদ্যই। দেখা গিয়েছে সাতটি বিভাগে মোট ১২ জন পেয়েছেন ওই পুরস্কার, যার মধ্যে চার জনই জন্মসূত্রে বাঙালি। কর্মসূত্রে অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন তাঁরা। তবে সেই যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল এই বাংলা থেকেই। কে কে রয়েছেন তালিকায়? রসায়নে পুরস্কার জিতে নিয়েছেন আইআইটি বম্বের দেবব্রত মাইতি, পদার্থবিদ্যায় বাংলা পেয়েছে জোড়া বিজয়ী। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের (আইআইএসসি) অনিন্দ্য দাস এবং টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের বাসুদেব দাশগুপ্ত, দুজনেই জিতেছেন ওই শাখায় পুরস্কার। এবং চিকিৎসাবিজ্ঞানে পুরস্কারটি জিতেছেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির দীপ্যমান গঙ্গোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে ইমিউনোলজি বা অনাক্রম্যতা বিষয়ে গবেষণা করে আসছেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। অবশেষে মিলল স্বীকৃতি। তার বিশেষ কাজ ছিল অটোইমিউন ডিজিজ নিয়ে। করোনাকালে এই অনাক্রম্যতা বা রোগপ্রতিরোধ ক্ষমতার উপরে কী প্রভাব ফেলেছিল ভাইরাসটি, কাজ করেছেন তা নিয়েও। এমনকী কোভিডের সময়ে প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষামূলকভাবে গবেষণাও করেন দীপ্য়মান। আর সেই কাজেরই মিলেছে স্বীকৃতি। ভারত সরকারের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) প্রথম ডিরেক্টর জেনারেল শান্তিস্বরূপ ভাটনগর। তাঁরই নামাঙ্কিত এই পুরস্কার। চিকিৎসাক্ষেত্রে এই পুরস্কার অনেকদিন পরে এল বাংলায়। অনেকদিন পরে কোনও বাঙালি চিকিৎসক এই পুরস্কার পেলেন। স্বাভাবিক ভাবেই এই স্বীকৃতি শুধু দীপ্যমানের জন্য নয়, গোটা বাংলার জন্যই অত্যন্ত গর্বের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিড যাচাই যন্ত্রে কিস্তিমাত, জাতীয় শিক্ষকের শিরোপা পাচ্ছেন যে বাঙালি

Teachers' Day 2023: পড়ুয়াদের মধ্যে তুমুল জনপ্রিয় এই শিক্ষক অধ্যাপনা তো করেনই, তার পাশাপাশি স্বাস্থ্যসেবার গবেষণায় তাঁর নজির চোখে পড়ার মতো।

রসায়নে এ বছর ভাটনগর সম্মান জিতেছেন দেবব্রত। দেবব্রতের কাজের বিষয় কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর পারস্পরিক রাসায়নিক বন্ধন। সন্ধিগত মৌলের অনুঘটন ক্ষমতাকে কাজে লাগিয়ে তৈরি হতে পারে জীবনদায়ী ওষুধ থেকে় কীটনাশকও। আর সেপথেই দিশা দেখিয়েছে দেবব্রতের গবেষণা। বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে স্নাতক পাশ করার পরে বম্বে আইআইটি থেকে স্নাতকোত্তর পাশ করেন দেবব্রত। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিট অব টেকনোলজিতে সেরেছেন গবেষণার কাজ। তবে ২০১১ সালে বম্বে আইআইটি-তে ফিরে অধ্যাপনা শুরু করেন তিনি।

শুধু দেবব্রতই নয়, আরেক ভাটনগরবিজয়ী অনিন্দ্য দাসও পড়াশোবা করেছেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকেই। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা তো করেনই অনিন্দ্য, তার পাশাপাশি সেখানেরই কোয়ান্টাম ট্রান্সপোর্ট ল্যাবরেটরির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর পদেও রয়েছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুরস্কারের লজ্জা! নোবেল পায়নি জগদীশ বসু, মেঘনাদ সাহাদের

Nobel prize 2022: কত মুখ প্রাপ্য কৃতিত্ব পায় না, কত মূল্যবান গবেষণা চোখ এড়িয়ে যায় নোবেল পুরস্কারের।

পদার্থবিদ্যায় দ্বিতীয় বাঙালি পুরস্কার প্রাপক মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের (টিআইএফআর) বাসুদেব দাশগুপ্ত। শুধু চন্দ্রযান ৩-এর সাফল্যের সঙ্গেই নয়, ভাটনগর সম্মানের সঙ্গেও জড়িয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া ছিলেন বাসুদেব। পদার্থবিদ্যাতেই স্নাতক পাশ করেন তিনি। পরে টিআইএফআর থেকে স্নাতকোত্তর পাশ করে গবেষণা শুরু করেন। তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষক বাসুদেরের গবেষণার বিষয় ছিল নিউট্রিনো কণা এবং ডার্ক ম্যাটার।

তবে এই চার বাঙালির সঙ্গেই এবারের ভাটনগর বিজয়ীদের তালিকায় নাম রয়েছে একগুচ্ছ গুণীর। রয়েছেন চণ্ডীগড়ের ইনস্টিটিউট অব মাইক্রোবিয়াল টেকনোলজির অশ্বিনী কুমার ও হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ডায়গনস্টিকসের মদ্দিকা সুব্বা রেড্ডি। তাঁরা দু'জনেই পুরস্কার পেয়েছেন জীববিদ্যায়। অন্যদিকে পদার্থবিদ্যায় দেবব্রতের সঙ্গে পুরস্কার পেয়েছেন বেঙ্গালুরুর আইআইএসসি-র অক্কট্টু টি বিজু। ভূবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন গান্ধীনগর আইআইটির বিমল মিশ্র। ২০০৫ সালে খড়্গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি। প্রকৌশল বিজ্ঞানে পুরস্কার পেয়েছেন দিল্লি আইআইটির দীপ্তিরঞ্জন সাহু এবং মাদ্রাজ আইআইটির রজনীশ কুমার। গণিতে পুরস্কার পেয়েছেন বেঙ্গালুরু আইআইএসসির অপূর্ব খরে এবং বেঙ্গালুরুর মাইক্রোসফট রিসার্চ ল্যাবরেটরির নীরজ কয়াল। অসমের গুয়াহাটিতেই নীরজের বড় হওয়া এবং পড়াশোনা।

প্রতিবছরই ২৬ সেপ্টেম্বর, কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিষ্ঠা দিবসের দিনই ঘোষণা করা হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। তবে এই বছরটা ছিল যেন ব্যাতিক্রম। সোমবার সিএসআইআর-এর একটি কর্মসূচির অনুষ্ঠানে হঠাৎ করেই ঘোষণা করে দেওয়া হয় ভাটনগর বিজয়ীদের নাম। সেখানে অবশ্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ ও প্রতিষ্ঠানের অধিকর্তা এন কালাইসেলভি। সেখানেই অন্যান্য বিজয়ীদের সঙ্গে নাম ঘোষণা করা হয় ওই চার বাঙালি রত্নের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।