ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত! কবে থেকে ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়?

Rain Forecast: সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। তার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে খবর।

Sohini Das
২ মিনিট
ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত! কবে থেকে ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়?

বর্ষা ঢুকে গিয়েছে বাংলাতে। কিন্তু বৃষ্টির তেমন দেখা নেই। রীতিমতো গরমে পুড়ছে গোটা বাংলা। তবে এবার আবহাওয়া নিয়ে সুসংবাদ শোনাল আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। তার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে খবর। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে জোরালো দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমী বায়ু ঢুকছে। সেটার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আজ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তারপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

দার্জিলিং এবং কালিম্পঙে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একটি বা দুটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় উঠতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বর্ষা ঢুকলেও ভ্যাপসা গরম বঙ্গে, কবে নামবে বৃষ্টি কলকাতায়?

Weather Forecast: তবে বর্ষা এলেও বৃষ্টি তেমন না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।

বুধবার আবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই তিনটি জেলায়। উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপনার জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কবে? অবশেষে জানাল হাওয়া অফিস

Weather Today: গত ৩১ মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই

সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

তবে কলকাতায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ মেঘের সঞ্চার হতে পারে। কলকাতায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মহানগরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।