দলিত নির্যাতন: প্রেমিকের 'সাহসী' সিদ্ধান্ত, যে ভাবে মাশুল দিল প্রেমিকের বোন

Dalits Woman Stripped: আঠাশ বছরের মেয়েটির বুকে বসে তাঁর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। এর পর টানতে টানতে পাঁচশো মিটার দূরে তাঁদের বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয় দলিত মা-মেয়েকে।

Sohini Das
৩ মিনিট
দলিত নির্যাতন: প্রেমিকের 'সাহসী' সিদ্ধান্ত, যে ভাবে মাশুল দিল প্রেমিকের বোন

বাজারে খুঁজলে এমন অনেক খেলনা মিলবে, যাদের মেরে ধরে নিংড়ে পিটিয়ে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সহজেই। 'অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টয়' নামে বাজারে পরিচিত সেসব খেলনা। তবে শুধু অনলাইন স্টোরে বা বাজারের খেলনার দোকানে নয়, এমন 'অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টয়' আমাদের সমাজেও ছড়িয়ে রয়েছে দেদার। নিজেদের প্রয়োজন মতো যাদের পিটিয়ে দেওয়া যায়, অত্যাচার, নিপীড়ন করা যায়। তাতে তেমন দোষের দোষ কিছু হয় না। কাঠগড়া কি আর জানে না দুর্বল, গরিব আর দলিতে তেমন দোষ নাই। তাই হাতে তুলে নাও লাঠিসোঁটা, নিজের রাগ ফুটিয়ে তোলো কোনও দুর্বল, কোনও দলিতের শরীরে। দেখবে কেমন ফুরফুরে লাগছে! আর এমনটাই হয়ে আসছে বছরের পর বছর ধরে। মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, এমন দলিত নিগ্রহের মতো এমন 'ছোটো' ঘটনা আখছার ঘটে এ ভূখণ্ডে। আর তেমন 'ছোট' ঘটনাই এবার আরও একবার ঘটল অন্ধ্রপ্রদেশে।

উচ্চবর্ণের মেয়ের সঙ্গে দলিত যুবকের প্রেম। ফেব্রুয়ারিতে বিয়ে। এর পরেই মার্চ মাসে ছেলেটি পালিয়ে গিয়েছিল এলাকারই ওই মেয়েটির সঙ্গে। ছেলেটি তাঁদের মেয়েকে নিয়ে পালিয়েছে এমন অভিযোগ করে ছেলেটির পরিবারের উপরে গিয়ে চড়াও হলেন মেয়ের পরিবার। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ঘটনা। ২৮ বছরের ওই দলিত তরুণীর উপরে ছুরি নিয়ে হামলা করেন পরিবারটি। নগ্ন করে চলে অত্যাচার। এখানেই শেষ নয়। মেয়েটিকে পুড়িয়ে মারারও চক্রান্ত এঁটেছিল পরিবারটি। শুধু বোনই নয়, যুবকের মায়ের উপরেও চলে অত্যাচার। কোনও মতে হাত ফস্কে পালিয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছয়, ততক্ষণে মেয়েটির গায়ে কেরোসিন ঢালা হয়ে গিয়েছে। আগুনে পুড়িয়ে মারার সব প্রস্তুতি সারা। ঠিক সময়ে পুলিশ এসে পৌঁছনোয় প্রাণে বেঁচে যান তরুণী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"দলিত এখন একটা ফ্যাশন"! আম্বেদকরের আর প্রয়োজন কোথায়?

B R Ambedkar and Dalits: পাড়ার দোকানে ডিম কিনতে গেলে পাড়ার ছেলে ছোকরাদের জটলা থেকে ভেসে আসে, “এসব মণ্ডল ফণ্ডল ডি এম দিয়ে কি কোনও কাজের কাজ হয়?”

পেশায় একটি বেসরকারি হাসপাতালের নার্স ওই তরুণী। দিন কয়েক আগে বাড়ির সামনে মিউনিসিপ্যালিটির জলের কল থেকে বাড়ির জন্য জল ভরছিলেন তিনি ও তাঁর মা। সে সময় হঠাৎ করেই তাঁদের চোখে লঙ্কাগুঁড়ো ছেটায় অভিযুক্ত পরিবারটি। শুরু হয় মারধর। আঠাশ বছরের মেয়েটির বুকে বসে তাঁর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে ব্রহ্মা রেড্ডি নামে এক অভিযুক্ত। এর পর টানতে টানতে পাঁচশো মিটার দূরে তাঁদের বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয় দলিত মা-মেয়েকে। তরুণীকে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে কেরোসিন ঢেলে জিজ্ঞেস করা হয় তাঁদের মেয়ের খোঁজ। উত্তর দিতে না পারায় চলে অত্যাচার, মারধর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মন্দিরে ঢোকায় চ্যালাকাঠ দিয়ে ছ্যাঁকা! 'দেবভূমি'তে কেন বারেবারে নির্যাতিত দলিতরা?

Uttarkashi Dalit Issue: সামান্য থেকে সামান্যতম ঘটনাকে কেন্দ্র করেই দলিত মহিলা, শিশু এবং বাকি সকলের উপর হেনস্থা চালানো হয় উচ্চবর্গীয় সম্প্রদায়ের তরফে।

ঘটনায় গাঙ্গিরেড্ডি ব্রহ্মা রেড্ডি নামে ৫২ বছরের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী ৪৮ বছরের পুলাম্মাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে তাদের দু সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছেন, স্থানীয় যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরেই ডারসি থানায় গিয়ে মেয়ের নিখোঁজ ডায়েরি লিখিয়েছিলেন ওই দম্পতি। তার কিছুক্ষণ পরে মেয়ে থানায় এসে নিরাপত্তা চেয়ে জানান, তিনি স্বামীর সঙ্গেই থাকতে চান। আর সেই ক্ষোভ থেকেই ছেলেটির বাড়ির উপর চড়াও হয় পরিবারটি।

তবে এই সব প্রেম, সম্পর্কের অশান্তি, সমীকরণের নেপথ্যে যেটা কাজ করেছে, সেটা আদতে দলিত-ইস্যু। এমন ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই রাজস্থানে এক শিক্ষকের মারে মৃত্যু হয়েছিল এক বছর আটেকের দলিত পড়ুয়ার। কী তার অপরাধ? না সে উচ্চবর্ণের জন্য রাখা জলের কলসি থেকে ভুল করে একটু জল খেয়ে ফেলেছিল। আর সেই কারণেই ছেলেটিকে বেদম পেটান ওই শিক্ষক। কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝে মারা যায় ছেলেটি। প্রায়শই খবর মেলে, দলিত হওয়ার অপরাধে অ্যাম্বুল্যান্স মেলেনি। বাবার কাঁধে চেপে শ্মশানে পৌঁছেছে মেয়ের মৃতদেহ। সেখানেও শান্তি নেই। উচ্চবর্ণের শ্মশানে দলিতদের সৎকারকাজ কীভাবে সম্ভব! তাই সেখান থেকেও দুঃছাই, 'হঠ হঠ'। এসব ঘটে। ঘটতেই থাকে। ভোট এলে নেতামন্ত্রীদের মনে পড়ে দলিত-ভোটের কথা। তখন মঞ্চে ডেকে ক্যামেরার সামনে তাঁদের পা ধুইয়ে দেন গদিতে থাকা কর্তাব্যক্তিটি। কিংবা দলিতের বাড়িতে গিয়ে পাত পেড়ে বসেন মন্ত্রী। ছবি ওঠে। তার পর ভোট গেলেই মলাট ছেড়ে বেরিয়ে আসে আসল অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান। দলিত মার খায়, দলিত মরে। আরও পাঁচ বছর মেয়াদ বাড়ে সরকারের। সংবিধান লুটোপুটি খায়। ক্যালেন্ডারে দোলেন অম্বেদকর। দুলতেই থাকেন...

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।