মরা ইঁদুর মুখে কৃষক-বিক্ষোভ থেকে রাজ্য-বনধ! কোন পথে মিটবে দু'রাজ্যের কাবেরী-জলবণ্টন বিবাদ?

Cauvery Water Dispute: কর্ণাটকের ছবিটা যেখানে বনধের, সেখানে তামিলনাড়ুতে দেখা গেল অন্য ছবি। এদিন সেখানে মরা ইঁদুর মুখে নিয়ে বিক্ষোভ দেখায় একদল কৃষক।

Sohini Das
৩ মিনিট
মরা ইঁদুর মুখে কৃষক-বিক্ষোভ থেকে রাজ্য-বনধ! কোন পথে মিটবে দু'রাজ্যের কাবেরী-জলবণ্টন বিবাদ?

পাশাপাশি দুই পড়শি রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ু। আবহাওয়ার মিল, জলবায়ুর মিল। আর সবচেয়ে বড় মিল বোধহয় দুই রাজ্যের মধ্যে দিয়ে বয়ে চলা কাবেরী নদী। তবে যতটা না মিল, তার চেয়েও ঢের বেশি দু'রাজ্যের মধ্যে দ্বন্দ্ববিবাদের কারণ ওই নদী। দুই পড়শি রাজ্যের চাষবাসই ওই নদীর জলের উপরেই নির্ভরশীল। অনাবৃষ্টি, খরার মরসুমে ওই নদীর জলই বেঁচে থাকার ভরসা দু'রাজ্যের মানুষের। সেই নদীর জলে কার অধিকার কতটা, সে নিয়েই কয়েক দশক ধরে অশান্তি চলে আসেছে দক্ষিণের এই দুই রাজ্যের মধ্যে। আর এইবার সেই অশান্তি ফের একবার চরমে পৌঁছেছে।

সাম্প্রতিক এই অশান্তির নেপথ্যে অবশ্য রয়েছে আবেদন। দু'রাজ্যের জলবণ্টন নিয়ে অশান্তি আজকের নয়। জনবণ্টন নিয়ে এই টানাপোড়েনও চলছে অনেক দিন ধরেই। প্রাথমিক ভাবে ১২ হাজার ৫০০ কিউসেক জলের দাবি করেছিল তামিলনাড়ু কর্ণাটকের কাছে। কর্ণাটক জানায়, তিন হাজার কিউসেকের বেশি জল ছাড়া সম্ভব নয় তাদের পক্ষে। এর মধ্যে অনেক জল বয়ে গিয়েছে কাবেরী নদীতে। মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। প্রতিদিন সাত হাজার কিউসেক করে জল ছাড়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। সুপ্রিম কোর্ট অবশ্য দু-দেশের এই জলবণ্টন অশান্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। সেই সিদ্ধান্ত কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথোরিটি (সিডব্লিউএমএ)-র বলে দায়িত্ব এড়ায় শীর্ষ আদালত। শেষপর্যন্ত জলবণ্টন কমিটি ও সিডব্লিউএমএ-র মধ্যস্থতার দু-পক্ষ ৫ হাজার কিউসেক জলবণ্টনে রফা করে। সেই নিয়ে চুক্তিও সই হয়।

আর এই সিদ্ধান্ত নিয়ে খুশি নয় কর্ণাটকের কৃষক সম্প্রদায়। কাবেরীর জলের বড় অংশ তামিলনাড়ুকে দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করে বিক্ষোভ দেখাচ্ছে তারা। ইতিমধ্যে জোড়া ধর্মঘটেরও ডাক দিয়েছে সে রাজ্যের কৃষক সংগঠনগুলি। মঙ্গল ও শুক্রবার কর্ণাটকে ডাকা হয়েছে সারাদিনের ধর্মঘট। কর্ণাটকের কৃষকদের দাবি, এই বিপুল পরিমাণ জল তামিলনাড়ুকে দিয়ে দিলে সে রাজ্যের চাষবাস ব্যাহতত হবে। এ নিয়ে গত অগস্ট মাস থেকেই অশান্তি চলছে কর্ণাটকে। উত্তপ্ত হয়ে উঠেছিল মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকেরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুযোগের সদ্ব্যবহার, মূল্যবৃদ্ধির মরসুমে টমেটো বেচে কোটিপতি কৃষক

Tomato Price Hike: শাপে বর! মূল্যবৃদ্ধির বাজারে টমেটো বেচে কোটি কোটি টাকা কামালেন কৃষক।

এদিনও বেঙ্গালুরু জুড়ে দেখা গেল স্বতস্ফূর্ত বনধের ছবি। বাসিন্দারা ঘর থেকে কম বেরিয়েছেন। স্কুল, কলেজও ছিল বন্ধের দিকেই। তবে যানবাহন চলেছে রোজের মতোই। পার্থক্য, এদিন যাত্রী ছিল অন্যদিনের চেয়ে কম। বেশ কিছু জায়গায় অবশ্য ছবিটা ছিল অন্যরকম। টাউন হল, মহীশূর ব্যাঙ্ক সার্কেল, জ্ঞানভারতীতে বিক্ষোভ দেখায় একাংশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ। জয়ানগরের উদুপী হাব হোটেল জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কর্ণাটকের বেশ কিছু জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বিমানবন্দরও এদিন অন্যদিনের তুলনায় ফাঁকা ছিল।

কর্ণাটকের ছবিটা যেখানে বনধের, সেখানে তামিলনাড়ুতে দেখা গেল অন্য ছবি। কাবেরীর জলবণ্টন নিয়ে কর্ণাটকের এই রাজনীতির তীব্র নিন্দা করেছে তামিলনাড়ু। এদিন সেখানে মরা ইঁদুর মুখে নিয়ে বিক্ষোভ দেখায় একদল কৃষক। কার্যত তাঁরা বুঝিয়ে দিয়েছে, কাবেরীর জল না পেলে ধানচাষ ক্ষতিগ্রস্ত হবে। যা দুর্বিসহ দারিদ্রের দিকেই ঠেলে দেবে ফের তাঁদের। হয়তো মরা ইঁদুর খাওয়াটাই হয়ে দাঁড়াবে ভবিতব্য। ভয়ঙ্কর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টায় প্রায় ১ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

সম্প্রতি কর্ণাটকের উপর চাপিয়ে দেওয়া জনবণ্টনের এই চাপ নিয়ে মুখ খুলেছেন সেখানকার ভূমিপুত্র কিচ্চা সুদীপ। কার্যত তাঁর গলায় ফেটে পড়েছে ক্ষোভ। তাঁর মতে, কাবেরী কর্ণাটকবাসীর অধিকার। সেই ভূমি, জল, ভাষা সংরক্ষণে রাজ্যবাসীর মতামতের গুরুত্ব আছে বলেই মনে করছেন তিনি। সব মিলিয়ে কাবেরীর জল-অধিকার নিয়ে চরমে পৌঁছেছে দুই রাজ্যের সংঘাত। আসলে কর্ণাটকের দাবি, সে রাজ্যে ইতিমধ্যেই চাষবাসের কাজে জলঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুকে জল দিলে বিপাকে পড়তে পারে সে রাজ্যের চাষবাস। সত্যিই কি এই সমস্যার সমাধান মিলবে এত সহজে, সেটাই ভাবাচ্ছে দু'রাজ্যের সরকারকে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।