দিল্লি বিমানবন্দরে মর্মান্তিক মৃত্যু! বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ে অভাবনীয় বিপর্যয়

Delhi Airport Roof Collapses: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলির উপরই ছাদের অংশ এবং বিমগুলি ভেঙে পড়ে৷

inscript
২ মিনিট
দিল্লি বিমানবন্দরে মর্মান্তিক মৃত্যু! বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ে অভাবনীয় বিপর্যয়

ঝাঁ চকচকে বিমানবন্দর। অথচ এক বৃষ্টিতেই দুর্দশা চরমে! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ে শুক্রবার সকালে। আচমকা এই ছাদ ভেঙে পড়ার পর একজনের মৃত্যু ঘটেছে, অন্তত আটজন আহত হয়েছেন। দিল্লি বিমানবন্দরের মুখপাত্র জানাচ্ছেন, টার্মিনাল ১ থেকে সমস্ত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চেক-ইন কাউন্টারগুলিও আপাতত বন্ধ করা হয়েছে। টার্মিনাল-১-এ শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট চলাচল করে। শুক্রবার ভোর সাড়ে ৫ টা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় অ্যাপক্যাব সহ অনেক যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলির উপরই ছাদের অংশ এবং বিমগুলি ভেঙে পড়ে৷ লোহার বিম পড়ে থেঁতলে যাওয়া গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়েছে, আহত আরও ৭।

This Delhi airport was ranked the best in the world by an Indian survey company paid by the Indian government. Conflict of interests?

— Jayant Bhandari (@JayantBhandari5)

বিমানবন্দরের বিবৃতি থেকে জানা যাচ্ছে, জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের সমস্ত প্রয়োজনীয় সাহায্য এবং চিকিৎসা সহায়তা দেওয়ার কাজ করছে৷ এই দুর্ঘটনার ফলে, টার্মিনাল ১ থেকে সমস্ত বিমানের ডিপার্চার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, চেক-ইন কাউন্টারগুলিও বন্ধ করা হয়েছে৷ সদ্য নির্বাচিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু জানিয়েছেন, তিনি দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পড়ার ঘটনাটি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন।

Personally monitoring the roof collapse incident at T1 Delhi Airport. First responders are working at site. Also advised the airlines to assist all affected passengers at T1. The injured have been evacuated to hospital. Rescue operations are still ongoing.

— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK)

অন্যদিকে, দিল্লি বিমানবন্দরে ছাদ ধসে পড়ায় ইন্ডিগো তাদের বিমান বাতিল করেছে। টার্মিনাল ১০-এর ক্ষতির কারণে তাদের বিমান চলাচল প্রভাবিত হয়েছে, যাত্রীরা টার্মিনালে প্রবেশই করতে পারছেন না। যে যাত্রীরা তখন টার্মিনালের ভিতরেই ছিলেন তারা নিজেদের বিমানে চড়তে পারবেন ঠিকই কিন্তু পরের দিকের বিমানগুলির যাত্রীদের বিকল্প ব্যবস্থা দেওয়া হবে। কিন্তু দিল্লি বিমানবন্দরের মতো বিখ্যাত ও ব্যস্ত বিমানবন্দর এক বৃষ্টিতেই এমন দুর্ঘটনার সাক্ষী হবে? বাইরের আলো ঝলমলে চেহারার ভেতরে আসলে কোন অন্ধকার আড়াল রাখা হচ্ছে?

Terminal 1 Incident

— Delhi Airport (@DelhiAirport)

অন্যদিকে, দিল্লিতে এই নিয়ে টানা দ্বিতীয় দিন ভারী বৃষ্টি হয়েছে। প্রচণ্ড তাপ থেকে স্বস্তি মিলেছে ঠিকই তবে ভারী বর্ষণে জাতীয় রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জলও জমে গিয়েছে যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সাফদারজং অবজারভেটরি জানাচ্ছে, রাত্রি আড়াইটে থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ১৪৮.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টির কারণে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।