কে আমার বন্ধু, আমি বন্ধু কার
যে কথা আমি কাউকে বলব না, তা বলেছি বন্ধুকে। যে হৃদয় চির-অপ্রকাশ, আমার সেই হৃদয় আমি খুলে রেখেছি বন্ধুর চরণে। বন্ধু যখন যায়, আমার হৃদয় নিয়ে চলে যায়।

ট্রেনের গোলমাল। দীর্ঘ সময় অন্য যাত্রীদের সঙ্গে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে আছি। চারটে ট্রেন বাতিল হয়ে গিয়েছে। রানাঘাটগামী রাতের শেষ ট্রেনটাই একমাত্র যাবে। উঠে বসলাম। ট্রেন ছাড়ার আগে উল্টোদিকে এসে বসল ছোটবেলার বন্ধু মৃন্ময়। অভাবের সংসারে বড় হয়েছি আমরা। অনেক অনেক বছর পর দেখা হতেই ও প্রথম বলল, একটা বাড়ি বানিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে ফিরছে ও? একটা লম্বা গল্প শোনাল। যার নির্যাস, একটি মেয়েকে সোনার গয়না উপহার দিয়ে ফিরছে ও। মেয়েটিকে ও ভালবাসত। মেয়েটি বলেছে তোমায় বন্ধুই ভাবতে চাই। মেয়েটির সামনে ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে
















