পাকিস্তানের সেনা প্রধান মুনিরের সঙ্গে কেন বৈঠকে ট্রাম্প?

Donald Trump Asim Munir: মার্কিন মুলুকে বসবাসরত পাকিস্তানি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখোমুখি হন মুনির।

inscript
২ মিনিট
পাকিস্তানের সেনা প্রধান মুনিরের সঙ্গে কেন বৈঠকে ট্রাম্প?

অপারেশন সিঁদুর পরবর্তী পাকিস্তানি হামলা ও ভারতের পাল্টা হামলার মাঝে মধ্যস্থতা করে 'যুদ্ধবিরতি' ঘোষণা করে দিয়েছিলেন তিনিই। সারা বিশ্বের সমস্ত যুদ্ধ পরিস্থিতিতেই ইদানীং তাঁর ভূমিকা আছে। কোথাও তিনি স্থায়ী 'শান্তি' চাইছেন, কোথাও তিনি যুদ্ধবাজদের মাথায় হাত রাখছেন। ইউক্রেন-রাশিয়া, গাজা-ইজরায়েল থেকে শুরু করে ইরান-ইজরায়েল সমস্ত সংঘর্ষেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের নেতা হিসেবে যা করণীয় করে চলেছেন। এবার পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের এই মধ্যাহ্নভোজনকালীন বৈঠক স্বাভাবিকভাবেই বিশ্ব রাজনীতি ও সন্ত্রাসের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক তাৎপর্যপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ট্রাম্পের সুহৃদ ভারতের ক্ষেত্রে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পহেলগাঁওয়ে ২৫ জন নিরস্ত্র পর্যটকসহ এক স্থানীয়ের মৃত্যু গোটা ভারতকে শোকবিহ্বল করে দেয়। এই হামলার নেপথ্যে ছিল পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার নেপথ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মদতের যোগ ফাঁস হয়ে যায়। ভারতের অপারেশন সিঁদুর সন্ত্রাসের কিছু আঁতুরঘর ভেঙে দিলেও, পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানের এই সন্ত্রাসবাদ তোষণের চিত্রে বিশেষ ফারাক হয়নি। এই আবহে মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনির ওয়াশিংটনে পৌঁছেই বিক্ষোভের মুখে পড়েছেন। মার্কিন মুলুকে বসবাসরত পাকিস্তানি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখোমুখি হন মুনির। ওয়াশিংটন ডিসি-তে 'পাকিস্তানি কে কাতিল' এবং 'ইসলামাবাদ কে কাতিল'-এর মতো স্লোগানও ওঠে মুনিরকে ঘিরে। 'গণহত্যাকারী', 'স্বৈরশাসক' বলে চিৎকার করেন বিক্ষোভকারীরা।

আর ট্রাম্প তো এখন ইজরায়েল-ইরান সংঘাত নিয়েই ব্যস্ত। মাসখানেক আগে তিনি ভারত-পাকিস্তান নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সদ্য তিনি ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি তাঁর জাতীয় সুরক্ষা দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। একাধিক পোস্টে ট্রাম্প বলেছেন যে, "ইরানের উপর আকাশের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে আমাদের"। বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সুপ্রিম লিডার' কোথায় লুকিয়ে আছেন"। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সতর্ক করেছেন যে, "আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে”, এবং তারপরেই দাবি করেছেন, ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ’!

মজার ব্যাপার হলো, আসিম মুনির এবং পাকিস্তান কিন্তু ইরানের অন্যতম শক্তিশালী সমর্থক। ওয়াশিংটন ডিসিতে এক বক্তৃতায় মুনির বলেছিলেন, তাঁরা ইরানের পাশে আছেন, তাঁরা এই সংঘাত শিগগিরই শেষ হওয়ার আশা করেন।

মনে রাখতে হবে, ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে তেহরানও প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে। ট্রাম্প কিন্তু ইজরায়েলের পক্ষেই সমর্থনে সোচ্চার হয়েছেন। বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদনের অনুমতি দেওয়া যাবে না। এই আবহে ইরানের মিত্র পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প, যে বৈঠক দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?