নারীদের বাদ দিয়ে সংবাদিক সম্মেলন, তীব্র নিন্দা এডিটরস গিল্ডের

Taliban Minister’s Press Meet Sparks Outrage: ভারতের এডিটর গিল্ড (Editors Guild of India) এই ঘটনাকে স্পষ্ট লিঙ্গভিত্তিক বৈষম্য বলে উল্লেখ করেছে।

inscript
২ মিনিট
নারীদের বাদ দিয়ে সংবাদিক সম্মেলন, তীব্র নিন্দা এডিটরস গিল্ডের

দিল্লির আফগান দূতাবাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-এর সংবাদ সম্মেলন শুধু কূটনৈতিক আলোচনার জন্যই নয়, নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণেও দেশের গণমাধ্যম ও সামাজিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রথমবারের মতো ভারত সফরে আসা এই তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠককে নারী-বিরোধী নীতির সরাসরি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশ এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও লিঙ্গ সমতার বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন।

ভারতের এডিটর গিল্ড (Editors Guild of India) এই ঘটনাকে স্পষ্ট লিঙ্গভিত্তিক বৈষম্য বলে উল্লেখ করেছে। গিল্ডের বিবৃতিতে বলা হয়েছে, “মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি স্পষ্ট লিঙ্গভিত্তিক বৈষম্য যা গণমাধ্যমের স্বাধীনতার নীতি বিরুদ্ধ।” গিল্ড আরও উল্লেখ করেছে, ভিয়েনা কনভেনশনের আওতায় দূতাবাসগুলো থাকলেও, ভারতের মাটিতে এমন বৈষম্য গ্রহণযোগ্য নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন নারীবিদ্বেষী তালিবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দিল্লি?

At Jaishankar-Muttaqi meet in Delhi: এর আগের ১৫ মে-এর এস. জয়শঙ্কর ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ফোনালাপ শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

ভারতীয় মহিলা প্রেস কর্পস (Indian Women’s Press Corps) এই ঘটনাকে অত্যন্ত বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, “মহিলা সাংবাদিকদের সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়া আসলে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানিক নীতির বিরুদ্ধে সরাসরি আঘাত।” তারা ভারত সরকারকে অনুরোধ করেছে, আফগান দূতাবাসের সঙ্গে বিষয়টি নিয়ে স্পষ্ট আলোচনার করতে, যেন এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

ভারতের রাজনৈতিক মহলের একাংশও ঘটনাটির নিন্দা করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ““প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, ভারত সফরে তালিবান প্রতিনিধির সাংবাদিক সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের অপসারণের বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। যদি নারীর অধিকারের প্রতি আপনার স্বীকৃতি কেবল এক নির্বাচন থেকে অন্য নির্বাচন পর্যন্ত সুবিধাজনক ভঙ্গিমায় প্রকাশ না হয়ে থাকে, তাহলে ভারতের সবচেয়ে যোগ্য কিছু নারীর প্রতি এই অপমান কীভাবে আমাদের দেশে অনুমোদিত হয়েছে, নারীরাই যে দেশের মেরুদণ্ড এবং গর্ব?” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ভারতীয় কূটনীতির বাস্তবতা এবং গণতান্ত্রিক নীতির মধ্যে একটা জটিল দ্বন্দ্বকে সামনে এনেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কর্মক্ষেত্রেনারী পুরুষে বেতনের ফারাক! বৈষম্যের কারণ উঠে এল সমীক্ষায়

Gender gap in workplace: মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পর নারীরা প্রায়ই কর্মক্ষেত্রে ফিরে এসে বেতন বা পদোন্নতিতে পিছিয়ে পড়েন। এটি শুধু ব্যক্তিগত স্তরে নয়, অর্থনৈতিকভাবেও ধাক্কা দেয় দেশকে।

প্রথমে আফগান দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সেখানে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। এতে বোঝা যায়, আন্তর্জাতিক সমালোচনার কারণে আফগান পক্ষ কিছুটা মনোযোগী হয়েছে।

তালিবান সরকার ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করেছে। মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ, চাকরি থেকে সরানো এবং মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। প্রায় কোনো দেশই এখনও তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই প্রেক্ষাপটে ভারতের মতো গণতান্ত্রিক দেশ তালিবানকে স্বীকৃতি না দিয়ে, কূটনৈতিক সংলাপ চালাচ্ছে, এই নিয়েও নিন্দার ঝড় উঠেছে।

যদিও বিতর্ক শুরু হতেই পররাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছিল, “এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে ভারতের কোনো যোগ নেই।” তবুও প্রশ্ন উঠছে, তালিবানের নারীবিদ্বেষী নীতি জানা সত্ত্বেও, ভারত কেন আগেভাগে এমন বৈষম্যমূলক অনুষ্ঠানের বিরোধিতা করল না?

উল্লেখ্য, এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও লিঙ্গ সমতা রক্ষার জন্য এখনও সতর্ক থাকা জরুরি। স্বীকৃতি না দিয়ে আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার বিষয়টি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নীতি এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে তো ভারত? সেই প্রশ্ন থাকছেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?