দুই বিশ্বযুদ্ধ থেকে হালফিলের করোনা সবই চাক্ষুষ করেছে সে, দেখতে কেমন আট কোটি টাকার বাইক?

Most Expensive Motorcycle : একে পুরনো তায় আবার এতটাই অক্ষত, স্বাভাবিক ভাবেই নিলামে দাম চড়তে থাকে বাইকের। ভাবা যায়, দুই বিশ্বযুদ্ধের সমস্ত স্মৃতিও চাক্ষুষ করেছে এই বাইক। অবশেষে ৭.৭ কোটি টাকায় রফা হয়।

inscript
২ মিনিট
দুই বিশ্বযুদ্ধ থেকে হালফিলের করোনা সবই চাক্ষুষ করেছে সে, দেখতে কেমন আট কোটি টাকার বাইক?

কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, বাস্তবে ঠিক তেমনটাই ঘটল। একশ বছরেরও বেশি পুরনো বাইক বিক্রি হল প্রায় আট কোটি টাকায়। কথাটা শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যিই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্রকাশ পেয়েছে এই তথ্য। ৭.৭ কোটি টাকার বিনিময়ে ১১৫ বছরের ভিন্টেজ বাইকটি কিনেছেন এক ব্যক্তি। মরা হাতির দাম যদি লাখ টাকা হতে পারে তাহলে প্রাচীন এই গাড়ির দামও যে আকাশ ছোঁয়া হবে, এ আর নতুন কি!

এই অভিনব ঘটনাটি ঘটেছে লাস ভেগাস মেকামের একটি নিলামে। ১১৫ বছরের এই বাইকটি দেখতে প্রচুর জনসমাগম হয়েছিল সেখানে। শতাব্দী প্রাচীন এই মোটরসাইকেলের নাম হার্লে-ডেভিডশন স্ট্র্যাপ ট্যাংক। জানা গিয়েছে, ১৯০৮ সালে এটি তৈরি করেছিল সংস্থা। সেইসময় এটি ছাড়াও আরও ৪০৮টি মোটরসাইকেল বানিয়েছিল হার্লে-ডেভিডশন। যদিও তার মধ্যে বর্তমানে আর হাতে গোনা কয়েকটি মোটরসাইকেলেরই অস্তিত্ব রয়েছে। তবে সবচেয়ে অবাক করা ঘটনা হল, আজ এতদিন পরে এসেও অক্ষত রয়েছে মোটরসাইকেলটি।

লাখ লাখ টাকা দিয়ে পুরনো বাইক কেনার ঘটনা এই প্রথম নয়, এর আগেও বাইক নিলামের ঘটনা ঘটেছে। ভিন্টেজ মোটরসাইকেলের চাহিদা বরাবরই অবাক করে নিলাম আয়োজকদের। এর আগে ২০১৫ সালে হার্লে-ডেভিডশনের আরও একটি স্ট্র্যাপ ট্যাংক প্রায় ৫.৯৭ কোটি টাকা নিলামে বিক্রি হয়েছিল। সেই বাইকটি আবার তৈরি হয়েছিল আরও এক বছর আগে, অর্থাৎ ১৯০৭ সালে। তারপর ২০১৮ সালে আজকের প্রায় কাছাকাছি দামেই বিক্রি হয়েছিল আরও একটি বাইক। সেবারের নিলামে ভিনসেন্ট ব্ল্যাক লাইটনিং -এর দাম উঠেছিল ৭.৬ কোটি টাকা। এবারে সেই তালিকায় নতুন সংযোজন ৭.৭ কোটি টাকায় বিক্রি হওয়া হার্লে-ডেভিডশন স্ট্র্যাপ ট্যাংক।

SOLD! SOLD! SOLD!

This 1908 Harley-Davidson Strap Tank is among the oldest surviving models of this extremely rare breed.

Click the link for more details:

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক প্যাকেট ৬০ হাজার টাকা! এই দেশে টিভির থেকেও বেশি দামি কন্ডোম, কিন্তু কেন?

Expensive Condom in This Country : সামান্য কয়েকশো টাকার কন্ডোমের দামই যদি ৬০ হাজার টাকা হয়! হ্যাঁ, ঠিকই শুনছেন।

— Mecum Auctions (@mecum)

জানা গিয়েছে, ১৯৪১ সালে উইসকনসিনের একটি শস্যাগারে ডেভিড উইহেলিন নামক এক ব্যক্তি খুঁজে পান এই মোটরসাইকেলটি। তার পর থেকেই টানা ৬৬ বছর ধরে নিজের বাড়িতেই যত্ন করে রেখেছিলেন এটি। তারপর ইন্ডিয়ানা থেকে পল ফ্রিহিল নামক এক ব্যক্তি মোটরসাইকেলটি পুনরুদ্ধার করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তবে সব থেকে অবাক করা বিষয় হল, এই এত বছরেও অক্ষত রয়েছে বাইকের সমস্ত পার্টস। চাকা, ট্যাংক, ইঞ্জিন, সিট কভার এবং মাফলার স্লিভ সমস্ত কিছুই রয়েছে আগের মতো। একে পুরনো তায় আবার এতটাই অক্ষত, স্বাভাবিক ভাবেই নিলামে দাম চড়তে থাকে বাইকের। ভাবা যায়, দুই বিশ্বযুদ্ধের সমস্ত স্মৃতিও চাক্ষুষ করেছে এই বাইক। অবশেষে ৭.৭ কোটি টাকায় রফা হয়। এখনও পর্যন্ত বিশ্বের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাইক।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।