আমেরিকা জুড়ে এলন মাস্কের অত্যাধুনিক টেসলায় আগুন! ঠিক কী ঘটছে?

Elon Musk Tesla: টেসলার একাধিক গাড়ির গায়ে স্প্রে দিয়ে স্বস্তিক আঁকা রয়েছে। মাস্ক নিজেও বলছেন, ঘটনাটি 'সন্ত্রাসবাদ'।

inscript
৩ মিনিট
আমেরিকা জুড়ে এলন মাস্কের অত্যাধুনিক টেসলায় আগুন! ঠিক কী ঘটছে?

এলন মাস্কের সাধের টেসলা। দাউদাউ করে জ্বলছে অত্যাধুনিকতম প্রযুক্তির সেই গাড়ি। লাস ভেগাসে অন্তত পাঁচটি টেসলা গাড়িতে মঙ্গলবার ভোরে আগুন লেগে যায়। দু'টি গাড়ি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। জানা যাচ্ছে, ভোররাতে ২:৪৫ নাগাদ একটি টেসলা কলিসন সেন্টারে টেসলার গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ বলছে, ওই সেন্টারের দরজায় লাল রঙে বড় অক্ষরে কেউ বা কারা লিখে গেছেন 'রেজিস্ট' শব্দটি। তবে লাস ভেগাসে কেবল নয়, সাম্প্রতিককালে আমেরিকা জুড়েই ঘটেছে এই ঘটনা।

পুলিশ আরও বলছে, সন্দেহভাজন এক ব্যক্তি গাড়িতে অন্তত তিন রাউন্ড গুলি চালায়। সম্ভবত আগুন ধরিয়ে দেওয়ার জন্য মোলোটভ ককটেল ব্যবহার করেছিল ওই ব্যক্তি। তদন্তকারী পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে। জানা গেছে, কালো পোশাক পরে টেসলার ওই কেন্দ্রে এসেছিলেন ব্যক্তিটি। লাস ভেগাস পুলিশের পাশাপাশি এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এই বিষয়ে তদন্ত করছে।

This level of violence is insane and deeply wrong.

Tesla just makes electric cars and has done nothing to deserve these evil attacks.

— Elon Musk (@elonmusk)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের মধ্যেই বড় ধাক্কা মোদির! কেন ভারতে কারখানার পরিকল্পনা ভেস্তে চিনে টেসলা কর্তা?

Elon Musk visits China: ধনকুবের ইলন তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লিখে জানিয়ে দিলেন, বিশেষ কাজ পড়ে যাওয়ায় এই মুহূর্কে ভারতে আসতে পারছেন না ইলন মাস্ক। ভারত-সফর বাতিল করে কোন জরুরি কাজে গেলেন ইলন?

হঠাৎ টেররিজম টাস্ক ফোর্স কেন তদন্তে নামল? আসলে লাস ভেগাসের ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের খরচ কমানোর টাস্ক ফোর্স, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, বা DOGE-এ টেসলার সিইও এলন মাস্কের ভূমিকা নিয়ে দেশব্যাপী টেসলার নানা কেন্দ্রে বিক্ষোভকারীরা প্রতিবাদ দেখিয়েছেন। কোথাও কোথাও তা হিংসাত্মক আকারও নিয়েছে। কোথাও টেসলার ডিলারশিপের চিহ্নে গ্রাফিতি এঁকে দেওয়া, গাড়ি লক্ষ্য করে মোলোটভ ককটেল ছোঁড়া এবং টেসলা চার্জিং স্টেশনে আগুন ধরিয়ে দেওয়াও হয়েছে।

সান দিয়েগো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, টেসলার একাধিক গাড়ির গায়ে স্প্রে দিয়ে স্বস্তিক আঁকা রয়েছে। মাস্ক নিজেও বলছেন, ঘটনাটি 'সন্ত্রাসবাদ'। তাঁর দাবি, টেসলা কেবল বৈদ্যুতিক গাড়ি তৈরি করে। এমন আক্রমণ পাওয়ার মতো কাজ কিছুই টেসলা করেনি। X-এ একটি পোস্টে মাস্ক এমন আক্রমণের জন্য বামেদের দোষারোপ করেছেন। বলছেন, বামেরাই একমাত্র 'হিংসা' এবং 'ঘৃণা'কে প্রশ্রয় দেওয়া একটি দল।

Terrorism

— Elon Musk (@elonmusk)

ট্রাম্পের নির্বাচনের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে টেসলা ডিলারশিপে শত শত মানুষ প্রতিবাদ জানিয়েছেন। এলন মাস্ক এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমেই বেড়েছে। লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বোস্টন এবং নিউ ইয়র্ক সহ নানা শহরেই বিক্ষোভ হয়েছে। সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে টেসলার বিভিন্ন শোরুমের বাইরে মানুষের প্রতিবাদ দেখা গেছে। প্রতিবাদকারীরা এলন মাস্ককে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন। 'সরকারি দক্ষতা বিভাগের' মাধ্যমে মার্কিন সরকারে মাস্কের নজিরবিহীন অনুপ্রবেশের প্রতিবাদের পাশাপাশিই দেখা গেছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে টেসলার বিক্রিও ব্যাপক কমেছে। টেসলার স্টক মূল্যও ডিসেম্বর থেকে বিশাল কমে গিয়েছে।

প্রতিবাদকারীরা বলছেন, টেসলা এখন রাজনৈতিক বিরোধিতার একটি অংশ। তাঁদের বিশ্বাস, দেশকে ধ্বংস করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে সরকারে মাস্ককে প্রবেশের অনুমতি দিয়েছেন। গত কয়েক সপ্তাহে প্রায় ২০টি টেসলার শোরুম এবং চার্জিং স্টেশনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার নেপথ্যে এলন মাস্কের ব্যাপক ভূমিকা রয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অগাধ টাকা ঢেলেছেন মাস্ক, সমস্ত নির্বাচনী প্রচারেই প্রায় উপস্থিত থেকেছেন। সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলার সিইওকে 'সত্যিকারের মহান আমেরিকান' বলে অভিহিত করেছেন। গত সপ্তাহেই একটি লাল টেসলা কিনেছেন ট্রাম্প। বলেছেন, গাড়িটি হোয়াইট হাউসের কর্মীরা ব্যবহার করবে। ট্রাম্প বলেছিলেন, "আমি টেসলা কিনব কারণ এটি একটি দুর্দান্ত পণ্য এবং এলন মাস্ক তাঁর শক্তি এবং তাঁর জীবনকে টেসলার জন্য উত্সর্গ করেছেন। আমি মনে করি তার সঙ্গে খুব ছোট একটি দল অন্যায় আচরণ করেছে।”

কিন্তু টেসলার মতো নিরাপদ, অত্যাধুনিক গাড়িতে এত সহজে আগুন লাগল কীভাবে? টেসলা আদৌ নিরাপদ? মনুষ্যচালিত টেসলার রিপোর্ট ভীষণই ভালো। তবে অটোপাইলট গাড়িতে অজস্র ঝুঁকি রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশিই। টেসলাসহ অনেক বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারির উচ্চ-শক্তির ঘনত্বের কারণে আগুন লেগে যেতে পারে। অনেকক্ষেত্রেই চার্জ করার সময় বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। টেসলার ব্যাটারিতে আগুন লাগার বিভিন্ন কারণ থাকতে পারে। গুরুতর দুর্ঘটনা, তৈরি করার সময়েই কোনও ত্রুটি, বা থার্মাল রানঅ্যাওয়ের — এমন একটি অবস্থা যেখানে ব্যাটারির তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়— কারণে টেসলার গাড়িতেও আগুন ধরতে পারে সহজে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।