হু হু করে বাড়ছে কৃষক আত্মহত্যা! দেশজুড়ে অন্নদাতাদের দুর্দশার দায় কার

Farmer's Suicide: নানান সমস্যায় জর্জরিত কৃষকরা বেঁচে থাকার কোনও বিকল্প উপায় না খুঁজে পেয়ে দলে দলে আত্মঘাতী হচ্ছেন।

Arnab Dutta
৪ মিনিট
হু হু করে বাড়ছে কৃষক আত্মহত্যা! দেশজুড়ে অন্নদাতাদের দুর্দশার দায় কার

এদেশের কোটি কোটি মানুষের পাতে যে মানুষগুলো খাদ্য জোগায় বিপন্ন তাঁরা। স্বাধীনতার ৭৫ বছরে সমগ্র দেশবাসীর কাছে বিষয়টা চরম লজ্জার।

নানান সমস্যায় জর্জরিত কৃষকরা বেঁচে থাকার কোনও বিকল্প উপায় না খুঁজে পেয়ে দলে দলে আত্মঘাতী হচ্ছেন। এদিকে কৃষকদের আত্মহত্যা সম্পর্কে প্রকৃত তথ্য সরকার চেপে যাচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। গত কয়েক বছর ধরে 'মা-মাটি-মানুষ'-এর সরকার বিধানসভাতে দাবি করে আসছে, বাংলায় কৃষকরা ভালো আছেন। বাংলায় একজন কৃষকও আত্মঘাতী হননি। এই তথ্য যে অসত্য তাও প্রমাণিত হয়েছে। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে বাংলার কৃষকদের আত্মহত্যা সম্পর্কে। দেখা যাচ্ছে, ২০২১ সালে কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই আত্মঘাতী হয়েছেন ১২২ জন কৃষক। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ২৩টি থানার বাসিন্দা আত্মঘাতী এই কৃষকরা।

এ-প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধুমাত্র কৃষকরাই নিজের হাতে নিজের জীবন খতম করছেন না, গোটা বাংলায় আত্মঘাতী নাগরিকের যে খতিয়ান পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তাতে উল্লেখ রয়েছে, ২০২১ সালে সারা বাংলায় আত্মঘাতী হয়েছেন ১৩ হাজার ৫০০জন নাগরিক। সেহিসেবে আত্মহত্যায় সারা দেশের নিরিখে বাংলা এখন চতুর্থ স্থানাধিকারী।সমাজকর্মীদের বক্তব্য, কেবল পশ্চিম মেদিনীপুরে ঘাটালেই গত বছরে ৬৩জন কৃষক আত্মঘাতী হয়েছেন। এ-ব্যাপারে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। বলা বাহুল্য, এ-ব্যাপারটা অস্বাভাবিক। চলতি বছরেও পশ্চিম মেদিনীপুরে কৃষকদের আত্মঘাতী হওয়ার ঘটনা অব্যাহত। চলতি বছরের জুলাই পর্যন্ত এই জেলাতে আত্মঘাতী হয়েছেন ৩৪জন কৃষক। এর পরের মাসগুলিতে কৃষক আত্মহত্যা সম্পর্কিত পরিসংখ্যান জানা যায়নি এখনও।

ভারতের অন্য রাজ্যগুলির তুলনায় মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক আকার নিয়েছে। মহারাষ্ট্র সরকারই একথা জানিয়েছে। সম্প্রতি রাজ্য সরকার কৃষক আত্মহত্যা সংক্রান্ত যে পরিসংখ্যান পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে, চলতি বছরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৬০০ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। যদিও সমাজকর্মীদের অভিযোগ, সরকার আত্মঘাতী কৃষকের সংখ্যা অনেকটাই কমিয়ে দেখাচ্ছে। গত বছরও পরিস্থিতি মোটেও সুবিধার ছিল না। সরকার জানিয়েছে, গত বছর মহারাষ্ট্রের আট জেলাতে ৮০৫ কৃষক আত্মঘাতী হয়েছেন। এঁদের ভেতর সংখ্যাগরিষ্ঠ কৃষকই ঋণ পরিশোধ না পেরে দিশাহারা হয়ে আত্মঘাতী হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইউনিসেফের বিস্ফোরক রিপোর্ট! কয়েক বছরেই তাপপ্রবাহের বলি হবে শিশুরা

Heatwave and Child Health: ২০৫০ সালের মধ্যে যদি বিশ্ব উষ্ণায়নের সূচককে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে না আনা যায় তাহলে আফ্রিকা এবং এশিয়ার প্রায় অর্ধেকের বেশি শিশু চরম তাপপ্রবাহের এক্সপোজারের সম্মুখীন হবে।

এছাড়া আরেকটি কারণ রয়েছে শত শত কৃষক আত্মহত্যার নেপথ্যে। সেটা আন্তর্জাতিক সমস্যাও। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের জের পড়েছে ফসলের উৎপন্ন করার ওপর। তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। চাষআবাদ করে যে মানুষগুলির জীবন চলে ব্যাপক ক্ষতির ধাক্কাটা সামলাতে পারেননি ওঁরা। প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা জোটেনি। ফলে জীবনটা খতম করে দেওয়াটাই সমীচীন হিসেবে মনে করেছেন বিপন্ন ওই কৃষকদের একাংশ।

জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে অতিবৃষ্টি হওয়ায় মহারাষ্ট্রের ২৪টি জেলায় ৮ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাট, সয়াবিন থেকে কলা কিংবা সব্জি চাষে্ ক্ষতির পরিমাণ আকাশচুম্বী। 'ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো'-র সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত বছরে সারা দেশে ৫,৫৬৩ জন দরিদ্র কৃষক কিংবা কৃষিশ্রমিক আত্মঘাতী হয়েছেন। এছাড়া ২০২০ সালে করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে শত শত কৃষক আত্মঘাতী হন। ২০২০ সালে আত্মঘাতী কৃষকের সংখ্যার চেয়ে ২০২১ সালে আত্মঘাতী কৃষকের সংখ্যা ৯ শতাংশ বেশি।

সারা দেশে মোট যতসংখ্যক কৃষক আত্মঘাতী হয়েছেন সেই তালিকার শীর্ষে মহারাষ্ট্র। এরপরই স্থান কর্নাটকের। কোনও কোনও ক্ষেত্রে রাজ্য সরকারগুলি নামমাত্র ক্ষতিপূরণ আত্মঘাতী কৃষকদের হাতে ধরিয়ে দিয়েই খালাস। আত্মঘাতী কৃষকদের পাশে থাকতে দরিদ্র পরিবারের মানুষগুলির হাতে যে পরিমাণ টাকা ক্ষতিপূরণ বাবদ তুলে দেওয়া হচ্ছে, মেরেকেটে অল্প কিছুদিন সংসার চলবে ওতে। তারপর কী হবে তা হয়তো শুধুমাত্র ঈশ্বরই জানেন। মহারাষ্ট্র ২০২১ সালে ১,৮৭৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে অমরাবতীতে। দ্বিতীয় স্থানাধিকারী কর্নাটকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৯৯৯ জন কৃষক। এছাড়া দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানাধিকারী। অন্ধ্রপ্রদেশে ২০২১ সালে আত্মঘাতী কৃষকের সংখ্যা ৫৮৪ জন।

কৃষক আত্মহত্যার ক্ষতিপূরণ বাবদ মহারাষ্ট্র সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মোটে এক লক্ষ টাকা তুলে দিয়েছে। এদিকে দেশজুড়ে যেভাবে গ্যাস সিলিন্ডারের দামের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হু-হু করে বাড়ছে, তাতে এক লক্ষ টাকাটা কোনও টাকাই না। ওই টাকায় কয়েক মাস জোড়াতালি দিয়ে সংসারটা চলতে পারে। তারপর যে কে সেই। সইতে হবে সেই চরম দারিদ্ৰ।

বাংলা-সহ দেশের অন্য রাজ্যগুলিতে এখন আত্মঘাতী কৃষকের সংখ্যা ২০২২ সালে ঠিক কত দাঁডিয়েছে, কেন্দ্রীয় সরকার এখনও সেসম্পর্কে কোনও পরিসংখ্যান পেশ করেনি। সমাজকর্মীরা মনে করছেন, আশাব্যঞ্জক কোনও তথ্য মিলবে না। কারণ দেশজুড়ে দারিদ্ৰসীমার নীচে তলিয়ে যাওয়া মানুষের সংখ্যা গত দু'বছরে অনেকটা বেড়েছে। এই পরিস্থিতিতে আত্মঘাতী কৃষকদের একাংশের পরিবার সরকারি নিয়মকানুনের ফাঁসে পড়ে ক্ষতিপূরণ বাবদ নগদ কোনও টাকাও যে পাচ্ছেন না এমন ঘটনাও শত শত।

দলে দলে কৃষক আত্মহত্যার কারণ ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় সরকারের কৃষিনীতি খাদের কিনারে টেনে নিয়ে যাচ্ছে গোটা কৃষক সমাজকে। চলতি বছরে কেন্দ্রীয় সরকারই সংসদে যে তথ্য পেশ করেছে তাতেও বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়সীমায় দেশের নাগরিক ১৭ হাজারের বেশি কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এরপরও সেই ট্র্যাডিশন অব্যাহত রয়েছে।

কৃষিপ্রধান দেশ ভারতের কৃষিজীবীদের ভবিষ্যতের ভালোমন্দ নিয়ে এখনই ভাবা দরকার বলে মনে করেন সমাজকর্মীরা। ভারতের মোট জনসংখ্যার ৫০ শতাংশ মানুষের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৯ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেবেন। বাস্তব পরিস্থিতির বিচারে সেও কথার কথায় পর্যবসিত হয়েছে। তাই বলাই যেতে পারে, 'কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না'। অথচ পেরিয়ে গিয়েছে দেশের স্বাধীনতার পরের ৭৫ বছর।

লিখেছেন
Arnab Dutta
Arnab Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?