চুনো পুঁটি থেকে রাঘব বোয়াল, ৫১৬ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ!

Fish Fair : মাঘের পয়লা তারিখে মাছের মেলা, শীতের আমেজে জমজমাট আয়োজন

Kankana Mukherjee
৩ মিনিট
চুনো পুঁটি থেকে রাঘব বোয়াল, ৫১৬ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ!

শীতকাল মানেই বাংলায় হরেক মেলার পসরা। গ্রাম তো বটেই খোদ কলকাতা শহরেও এই সময় নানা কিছু নিয়ে মেলা চলে। হস্তশিল্প মেলা, সিনেমা মেলা, পিঠে মেলা, বইমেলা এই সবই খুব পরিচিত ঠেকলেও আজ যার কথা বলব তা একেবারেই অন্য স্বাদের। এ মেলার গায়ে কেমন যেন আঁশটে গন্ধ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, জিলিপি, পাঁপড় অথবা নাগরদোলা নয় মেলার মূল আকর্ষণ হরেক রকমের মাছ।

প্রতি বছর মাঘ মাসের পয়লা তারিখ বসে এই মেলা। হুগলি জেলার ব্যান্ডেলের কেষ্টপুর গ্রামের এই মেলার নাম ‘মাছ মেলা’। মাছের মেলায় মাছই মূল উপজীব্য। চুনো পুঁটি থেকে রাঘব বোয়াল সবই থরে থরে সাজানো থাকে। খাল, বিল, পুকুর অথবা সমুদ্রের নোনা জলের মাছ, যেমন পছন্দ তেমনটাই মিলবে এখানে। শুধু তাই নয়, চাইলে মেলাতে মাছ কিনে সেখানেই ভেজে খেয়ে দেখতে পারেন কেমন স্বাদ, সেই ব্যবস্থাও রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুর্গাপুজোর পর এবার গঙ্গাসাগর! ইউনেসকোর হেরিটেজ তকমার দৌড়ে কতটা এগিয়ে এই মেলা?

Gangasagar Mela 2023: ইতিমধ্যেই ইউনেসকোর কাছে গঙ্গাসাগর মেলার বিষয়ে আবেদনের প্রস্তুতি প্রায় শেষ। খুব শীঘ্রই সম্পূর্ণ হবে সবটা।

রুই, কাতলা, চিতল, চিংড়ি, বেলে, ভোলা, ভেটকি, শোল, পাবদা, ট্যাংরা ইত্যাদি প্রায় ৫০-৬০ রকমের মাছ থাকে মেলা। কোনওটার ওজন মাত্র কয়েক গ্রাম, কোনওটা আবার ৪০-৫০ কেজির সমান। কথায় বলে মাছে-ভাতে বাঙালি। বাঙালিকে চেনার এ এক চিরায়ত সহজ উপায়। ঝালে, ঝোলে, অম্বলে, মাছ বাঙালির চাই-ই চাই। তাই বলে মাছের প্রতি অকৃত্রিম টান যে হেঁশেল থেকে বেরিয়ে সোজা মেলায় এসে জুটবে তা আশা করি সহজ ছিল না। হুগলি এই মৎস্য মেলা ঘিরেও রয়েছে ইতিহাস। ৫১৬ বছরের পুরনো গল্প। কবে কীভাবে শুরু হয় এই মেলা, কোথা থেকেই বা এল এমন আজব নাম, এইসব প্রশ্নের উত্তর মেলে সেই সব গল্পেই।

ব্যান্ডেলের কেষ্টপুর গ্রাম, খুব কাছেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্মস্থান দেবানন্দপুর। তবে এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছেন অন্য এক বিশিষ্ট ব্যক্তি। তিনি রঘুনাথ গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ নিত্যানন্দর একনিষ্ঠ শিষ্য ছিলেন রঘুনাথ। কথিত আছে, তিনি সন্ন্যাস নিয়ে দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন। তারপর হঠাৎই একদিন ফিরে আসেন গ্রামে। ঘর ছাড়া ছেলে বাড়ি ফিরে আসার আনন্দে আত্মহারা হয়ে যান রঘুনাথের বাবা। এই অবস্থায় ছেলে ফেরার খবরে গ্রামবাসীরা আবদার করে বসেন বাবার কাছে যে গোটা গ্রামের মানুষকে খাওয়াতে হবে। আম আর ইলিশ মাছ খাওয়ানোর আবদার। তিনি সেদিন ফেলতে পারেননি সেই আবদার। আজ থেকে ৫১৬ বছর আগের সেই দিনটিও ছিল পয়লা মাঘ। সেই দিনেই পাশের বাগান থেকে আম আর সরোবর থেকে ইলিশ মাছ তুলে সেদিন গ্রামবাসীদের খাওয়ান রঘুনাথ গোস্বামীর বাবা। সেই থেকেই প্রতি বছর ওই দিনে আমবাগানে বসে মাছ খাওয়ার রেওয়াজ শুরু হয়। যদিও এ গল্প, সত্যতা বিচারের দায় পাঠকেরই। নচেৎ মাঘ মাসের এমন ভরা শীতে ইলিশই বা কোথায় আর আমই বা পাকবে কেমন করে! কিন্তু লোকমুখে প্রচারের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তার জোরও ঢের। তাই সেই থেকেই এই মাছ মেলা চলছে রমরমিয়ে। তার পর সময় এগোয় অনেক অনেকটা পথ, কালক্রমে যুগের হাওয়া লাগে মেলায়। ইলিশ মাছ থেকে ছড়িয়ে পড়ে আজ হরেক রকমের মাছের পসরা এখানে। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া থেকে মাছের মেলায় আসেন মানুষ। কেউ আসেন বেচতে, কেউ কিনতে, কেউ আবার স্রেফ দেখতে ভিড় করেন উত্তরায়ণের দিনে বসা এই মেলায়।

১০০ থেকে শুরু করে ২০০০ টাকা কেজি দরের মাছ মাছ কিনতে ভিড় উপচে পড়ে এখানে। মাছ মেলার জনপ্রিয়তাকে ঘিরে পাশেই বিষয়ে আরো অনেক রকমের খাবার এবং অন্যান্য সামগ্রীর পসরা। শীতের আমেজে মাছের মেলায় গিয়ে পাশের আমবাগানে মাছ ভেজে পিকনিক করেন বহু জন। বাঙালির মাছ-ভাতের সংস্কৃতি যেন মিলেমিশে যায় এখানে। আর বছরের এই একটা দিনকে ঘিরে চলকে ওঠে স্মৃতির ভাঁড়ার।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।