আদিম মানুষের পায়ের ছাপ মিলেছে এখানে, অবাক করবে হিমালয়ের চেয়েও বহু বহু প্রাচীন এই পাহাড়

Offbeat Tour jharkhand : হিমালয়ের থেকেও প্রাচীন এই পাহাড়টি। তাও আবার ৫০০ কোটি বছরের। এমনকী কলকাতা থেকে হিমালয়ের দূরত্ব যত, তার থেকে অনেক কম দূরত্বেই অবস্থান করছে এই পাহাড়টি।

Kankana Mukherjee
২ মিনিট
আদিম মানুষের পায়ের ছাপ মিলেছে এখানে, অবাক করবে হিমালয়ের চেয়েও বহু বহু প্রাচীন এই পাহাড়

“পাহাড় শিখায় তাহার সমান/ হই যেন ভাই মৌন-মহান, / খোলা মাঠের উপদেশে— / দিলখোলা হই তাই রে”, কবির ভাষ্যে পাহাড় ধরা দিয়েছে এই ভাবেই। কলকাত্তাইয়া বাঙালির কাছে পাহাড় যেন স্বপ্নের মতো। রোজকার জীবনের একঘেয়েমির বিপরীতে দাঁড়িয়ে থাকা কোনও এক রূপকথার মতোও বটে। হাতে ছুটিছাটা পেলেই তাই মনটা পাহাড় পাহাড় করে। তবে বাঙালির পাহাড় ভ্রমণ বলতে প্রথমেই মনে আসে যার কথা, তা হল আদি এবং অকৃত্রিম সেই হিমালয়। প্রাচীনত্ব-এর দৌড়েও যে কিনা বাকিদের থেকে অনেকটা এগিয়ে। কিন্তু আপনি কি জানেন কলকাতার খুব কাছেই রয়েছে এমন একটি পাহাড়, যেটি কিনা হিমালয়ের থেকেও প্রায় ৫০০ কোটি বছরের পুরনো। অন্তত কার্বন ডেটিং এর তথ্য থেকে জানা গিয়েছে এমনটাই।

হ্যাঁ ঠিকই শুনেছেন, হিমালয়ের থেকেও প্রাচীন এই পাহাড়টি। তাও আবার ৫০০ কোটি বছরের। এমনকী কলকাতা থেকে হিমালয়ের দূরত্ব যত তার থেকে অনেক কম দূরত্বেই অবস্থান করছে এই পাহাড়টি। সম্প্রতি প্রচারের আলোকে এসেছে এই অঞ্চল। নাম রাজমহল পাহাড়। বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় পাহাড়পর্বত, বনজঙ্গল, ঝরনা আর গঙ্গা নদী বেষ্টিত রাজমহল—যেখানে পলাশির যুদ্ধে পরাজিত পলায়নরত বাংলা-বিহার-ওড়িশার শেষ নবাব সিরাজদৌল্লা ব্রিটিশের গুপ্তচরের হাতে বন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই এই দেশের দীপ্ত স্বাধীনতা-সূর্য অস্তমিত হওয়ার সূত্রপাত হয়েছিল। এর পরের ইতিহাস অবশ্য সকলেরই জানা। বাংলার রাজধানী একসময় গৌড় থেকে স্থানান্তরিত করা হয়েছিল এই অঞ্চলে। এবং সেই সময় থেকে রাজার মহল অর্থাৎ এই রাজমহল জায়গাটির নামকরণ হয়।

কিন্তু এই অঞ্চলের পাহাড়ের প্রাচীনত্ব নিয়ে এতদিন বিশেষ কোনও আলোচনাই হয়নি। সম্প্রতি দীর্ঘদিনের গবেষণা শেষে সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। তাতেই মিলেছে প্রাচীনত্বের হদিশ। কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে আরও নানান অজানা সত্যি উদঘাটন সম্ভব হয়েছে। এই অঞ্চলের পাহাড়ে নাকি পাওয়া গিয়েছে আদিম মানবের পায়ের ছাপ। এখানেই শেষ নয়, প্রত্নতত্ত্ববিদ অনুপ কুমার বাজপেয়ী জানান, আদিম মানুষের পায়ের ছাপের পাশাপাশি সেখানে হরিণের খুরের ছাপ এবং নানান মাছের জীবাশ্মও উদ্ধার হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সমতলেই রয়েছে পাহাড়ি জঙ্গলের স্বাদ, কোথায় এই মিনি ডুয়ার্স?

Mini Dooars near Kolkata : ঝালুয়ারবেড় স্টেশনটি ঘিরেও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৮৯৭ সালে প্রথম তৈরি হয়েছিল স্টেশনটি

মুর্শিদাবাদের অরঙ্গাবাদ থেকে মাত্র ৮৫ কিমি দূরেই অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি। বর্তমানে ব্যস্ত জীবনের সঙ্গে সাযুজ্য রেখে বাঙালি যে অফ বিট ভ্রমণের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, সেই তালিকায় নয়া সংযোজন হতে পারে ঝাড়খণ্ডের রাজমহল।একদিকে ইতিহাস এবং খনিজের সম্ভার অন্যদিকে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য যেন নিমেষেই হারিয়ে যেতে হয় এখানে। শাল, সেগুন, মেহগিনি, মহুয়া, জারুলের ভিড়ে ঠাসা জঙ্গলের চড়াই-উতরাই পথ বেয়ে উঠতে হয় পাহাড়ে। পাহাড়ের কোলেই রয়েছে আদিবাসীদের বাসস্থান। এককথায় বলতে গেলে মন ভোলাবে এই জায়গাটি। আগস্ট সেপ্টেম্বর মাস করে রাজমহল ভ্রমণ সবথেকে সুন্দর হতে পারে।

কীভাবে যাবেন?

পূর্ব রেলের বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে তিনপাহাড়, তালঝাড়ি স্টেশন থেকে মাত্র বারো থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থান করছে রাজমহল। হাওড়া অথবা শিয়ালদহ থেকে রেলপথে সহজেই আসা যায় এখানে।

কোথায় থাকবেন?

যেহেতু একেবারেই নতুন নতুন পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে এই রাজমহল, তাই এখনও পর্যাপ্ত ভালো মানের হোটেল নেই এখানে। তবে আদিবাসীদের গ্রামে তাদের কাছে থাকতে চাইলে সাদরে আমন্ত্রণ পাবেন নিশ্চিত। এছাড়াও বনবাংলো অথবা কিছু বেসরকারি গেস্ট হাউস রয়েছে এখানে। তাই দেরি না করে সপ্তাহান্তের ছুটি কাটাতে চলে আসতেই প্রাচীন এই পাহাড়ে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।