এখনও তাড়া করছে ফাইনালের রাত, জন্মদিনে এমবাপের মন একেবারেই ভালো নেই

Kylian Mbappe Birthday : বিশ্বকাপ জেতা যেন সময়ের অপেক্ষা। আর জিতলে সেটাই হবে এমবাপের জন্মদিনের সবচেয়ে বড়ো উপহার।

Aritra Som
৩ মিনিট
এখনও তাড়া করছে ফাইনালের রাত, জন্মদিনে এমবাপের মন একেবারেই ভালো নেই

২০২২-এর ২০ ডিসেম্বর দিনটা অন্যরকম হতেই পারত। ঠিক এক মাস আগে শুরু হওয়া একটা উৎসবের পরিসমাপ্তি ঘটতে পারত অন্য জায়গায়। পতাকার রঙ বদলে যেত, পাল্টে যেত হাসি কান্নার রূপলেখাও। ভাষা, গান, হতাশা সমস্তটাই পাল্টে যেত। কিন্তু হল না সেসব। এই মুহূর্তে নিজের জায়গায় বসে সেসবই ভেবে চলেছে ২৪ বছরের এক তরুণ। ছটফটে, দুরন্ত তিনি। চোখে মুখে সাহস আর দম্ভের ছাপ। হবে নাই বা কেন? ২৪ বছরেই তিনি বিশ্বসেরাদের একজন। একের পর এক রেকর্ড তাঁর সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মেসি-রোনাল্ডো পরবর্তী যুগের মহাতারকা ধরা হচ্ছে তাঁকে। কিন্তু কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) এখন চুপচাপ। আজকে তাঁর ‘মন ভালো নেই’…

অথচ ছবিটা অন্যরকম হতে পারত। সেটাই মনে করেছিল ফুটবল বিশ্ব। সম্ভাব্য শেষ বিশ্বকাপে লিওনেল মেসি (Lionel Messi) হাতে ট্রফি তুলে নেবেন, এই ছবিটা দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া। কিন্তু এমবাপের দক্ষতা, তাঁর খেলা, গোটা ফরাসি ব্রিগেডের পারফরমেন্স একদম অন্য ছবি তৈরি করে রেখেছিল। ২০১৮ সালেই এমবাপে নিজের জাত চিনিয়েছিলেন। সেই বিশ্বকাপে ৪ টি গোল ছিল তাঁর সঙ্গে। সেইসঙ্গে ছিল বিশ্বকাপ। তাঁর দুর্দমনীয় গতির সঙ্গে পাল্লা দিতে পারছিল না কোনও দলই। প্যারিসের শহরতলির এক মধ্যবিত্ত ছেলে যে এমন উড়ান দেবে, কে জানত!

ফ্রান্স ভেবেছিল, এবারও তেমনটাই হবে। ক্লাব ফুটবলে ঝড় তোলার পাশাপাশি বিশ্বকাপেও চলছিল এমবাপে সাইক্লোন। শুধু গোল করা নয়, গোল করানোও তাঁর কাজ। বাঁ দিকের উইং ধরে তাঁর আক্রমণ, সেইসঙ্গে গ্রিয়াজমান, জিরৌ, ডেম্বেলের সঙ্গত – ফ্রান্স আক্রমণকে রোখা ছিল দায়। বিশ্বকাপ জেতা যেন সময়ের অপেক্ষা। আর জিতলে সেটাই হবে এমবাপের জন্মদিনের সবচেয়ে বড়ো উপহার। কিলিয়ান, ফ্রান্সের আশা ভরসার প্রতীক।

ফাইনালে ৭৫ মিনিট হাজার চেষ্টা করেও গোলের দেখা পায়নি ফ্রান্স। এমবাপের মরিয়া চেষ্টা বারবার সাড়া ফেলছিল। কিন্তু ফলাফল শূন্য। ৭৮ মিনিট থেকে গোটা ছবিটা গেল বদলে। প্রথমে পেনাল্টি, তারপর সেই বাঁ দিক থেকে ডিফেন্সের মুহূর্তের ভুলে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে গোল। এমবাপে গোটা ম্যাচের রঙটাই বদলে দিলেন। তারপর অতিরিক্ত সময় ফের পেনাল্টি। বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে দাঁড়িয়ে হ্যাটট্রিক – এ এক বিরল কৃতিত্ব। এখনও অবধি দু’বারই এমন চমৎকার ঘটেছে বিশ্বকাপ ফাইনালে। জিওফ হার্স্টের পর এমবাপে সেই অতিমানবিক কারিগরদের দলে নাম লেখালেন। কিন্তু পেনাল্টি শ্যুট আউট সবকিছু বদলে দিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারাক্রান্ত ফরাসি হৃদয়, তবুও এমবাপেকে আঁকড়ে ধরেই আগামীর স্বপ্ন দেখছে প্যারিস

FIFA World Cup 2022 : গোটা একটা দেশ বিধ্বস্ত। খেলা শেষে আবেগে অভিভূত মঁসিও মাক্রোঁ টুইট করলেন ভুল ফরাসিতে!

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
এমবাপে হারলেন তবু বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে যে বিরল কৃতিত্ব ছিনিয়ে নিলেন

WorldCup Final 2022 : ইতিহাস লিখেও ট্র্যাজিক নায়ক এমবাপে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
পিঠ চাপড়ে জাত চেনালেন প্রেসিডেন্ট ম্যাক্রো, সেরার কৃতিত্ব এমবাপেরই!

Mbappe : ম্যাক্রোঁ পিঠ চাপড়ে বুঝিয়ে দেন তাঁর কৃতিত্ব, যেন দেশের সবথেকে বিশ্বস্ত সৈনিক এমবাপেই।

এই মুহূর্তে আর্জেন্টিনায়, বুয়েনস আইরেসে চলছে তুমুল উদযাপন। বিশ্বকাপ নিয়ে ফিরে এসেছেন মেসিরা। আনন্দে, উদ্দীপনায় ভেসে পড়েছে গোটা ফ্রান্স শিবির। কয়েনের ঠিক উল্টোপিঠে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপে। এই ২০ ডিসেম্বর তাঁর জন্মদিন। প্যারিসের শহরতলি বন্ডির মধ্যবিত্ত এক ঘরে তাঁর জন্ম। অভিবাসী পরিবারের লড়াইটা বেশ দীর্ঘই ছিল। তবে খেলাধুলার চর্চা পরিবারের মধ্যেই ছিল। থিয়েরি অঁরির রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ফরাসি শিবিরে যোগ দিয়েছিলেন এমবাপে। বয়স তখন মাত্র ১৬। ১৮ বছর বয়সে জাতীয় দল, ২০১৮ সালে বিশ্বকাপ জয়। এখনও অবধি বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ১২। হাতে আরও বেশ কয়েকটি সুযোগ আসবে। মিরোস্লাভ ক্লোসে, রোনাল্ডো নাজারিওর রেকর্ড যে ভাঙবেই – সেই কথা বলছেন ফুটবল বিশেষজ্ঞরা।

২০২২ বিশ্বকাপ জিতলে অনন্য কৃতিত্বের দাবিদার হতেন কিলিয়ান এমবাপে। কিন্তু ব্যর্থ হলেন তিনি। গোল্ডেন বুটের পুরস্কার যখন নিতে যাচ্ছেন, তখন মনে পড়ে যাচ্ছে ২০১৪-র মেসির কথা। সেই নিষ্প্রাণ চলা, শূন্য দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই ছবি। সঙ্গে মাত্র একটা লাইন, “আমরা ফিরব”। তিনি যে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত ফুটবল বোদ্ধারা। ট্র্যাজিক হিরোর মতো দাঁড়িয়ে থাকা সেই ছবি আজও ঘুরছে সব জায়গায়। ঠিক যেমনভাবে মাথা নিচু করে, চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপের ‘গুরু’। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

এমবাপে একসময় বলেছিলেন, তাঁর প্রথম আইডল জিনেদিন জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথমবারের বিশ্বজয়ের বছরেই জন্ম কিলিয়ানের। বলেছিলেন, নেইমারকেও একটু একটু মেনে চলেন তিনি। কিন্তু প্রতিবার আলোচনা ঘুরে গিয়েছে পর্তুগিজ কিংবদন্তির দিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আদ্যোপান্ত ভক্ত এমবাপে বারবারই সেই কথা বলেছেন। অথচ, ক্লাব ফুটবলে তাঁর সতীর্থ হলেন মেসি। হোক, তবুও এমবাপের কাছে ‘গোট’ হলেন রোনাল্ডো। পর্তুগাল আর ফ্রান্স মুখোমুখি হলে দু’জনের সখ্যতা দেখা যায়। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর পোস্টে কমেন্ট করেন এমবাপে। তাঁর কাছে রোনাল্ডোই যে রাজা, বুঝিয়ে দেন তিনি। রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর উত্থানের সময়ই বেড়ে ওঠা কিলিয়ানের। ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখতেন ম্যাচ। দেখতেন রোনাল্ডোর খেলা। আজও মাঠের মধ্যে রোনাল্ডোর স্কিল নকল করেন তিনি।

দিনের শেষে গুরু-শিষ্যের পরিণতি সেই ট্র্যাজিক হিরোর। অবশ্য ক্রিশ্চিয়ানো এক বাক্যে বলেছেন, এমবাপেই ভবিষ্যতের সেরা খেলোয়াড়। কিন্তু ২০২২-এর জন্মদিনটা একরাশ মন খারাপ নিয়ে কাটাবেন তিনি। অহংকারী, ছটফটে এক ছেলে। ফ্যাশনিস্তা, পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা এক দস্যি তারকার। বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তিনি। জন্মদিন মুবারক কিলিয়ান এমবাপে।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।